হুগলি, ১০ নভেম্বর:- কানাইপুর অঞ্চল তৃণমূল জয় হিন্দ বাহিনীর উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো।এদিন বড়বহেড়া এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ, বৈদ্যবাটি পুরসভার উপপুরপ্রধান শান্তনু কুমার দত্ত, জেলা তৃণমূলের সম্পাদক আচ্ছেলাল যাদব,হুগলি জেলা যুব সাধারণ সম্পাদক অপরূপ মাজি,জয় হিন্দ বাহিনীর অঞ্চল সভাপতি পার্থ প্রদীপ ঘোষ, […]
এই মুহূর্তে
জুটমিলের ছাদ ভেঙে দুর্ঘটনা, এখনো পর্যন্ত মৃত ১।
হাওড়া, ১০ নভেম্বর:- শুক্রবার সকালে হাওড়ার ঘুসুড়ির কালীতলায় হনুমান জুটমিলের ছাদ ও পাঁচিল ভেঙে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুপুর পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের নাম নিখিল সিংহ সরদার (২২), বাড়ি বাঁকুড়ায় বলে জানা গেছে। এখনো সেখানে উদ্ধারকাজ চলছে। এদিন সাতসকালে গঙ্গার দিকের জুটমিলের শেডটি আচমকাই ভেঙে পড়ে। তখন সেখানে মর্নিং শিফটের কাজ চলছিল। […]
যো চুহা হ্যায়, চুহাই রহেগা ভাম নেহি বনেগা”, সুকান্তকে কটাক্ষ মন্ত্রী অরূপের।
হাওড়া, ১০ নভেম্বর:- “যো চুহা হ্যায়, চুহাই রহেগা ভাম নেহি বনেগা”, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এভাবেই তীব্র কটাক্ষ করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। শুক্রবার সকালে হাওড়ায় নিজ বাসভবনে এক সাংবাদিক বৈঠকে অরূপ রায় বলেন, “সুকান্ত মজুমদার সম্পর্কে কিছু বলার ইচ্ছা আমার নেই। কারণ উনি কোনও নেতাই নন। ওদের […]
খানাকুলের ভট্টাচার্য বাড়ির কালীপুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস।
হুগলি, ১০ নভেম্বর:- খানাকুলের ভট্টাচার্য বাড়ির ঐতিহ্যবাহী কালীপুজোকে ঘিরে রয়েছে নানান জনশ্রুতি ও ইতিহাস। ৫০২ বছরে ধরে রীতি মেনে ভট্টাচার্য বাড়ির দক্ষিণা কালীর পুজোপাঠ হয়ে আসছে। কথিত আছে, ৫০২ বছর আগে রাধাবল্লভপুরে সন্ধেবেলা একটি মেয়ে কালীমন্দিরে সন্ধ্যা প্রদীপ দেখাতে এসে অদৃশ্য হয়ে যায়। চারিদিকে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তখন গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে মন্দিরে […]
প্রতি অমাবস্যায় শোল মাছ পুড়িয়ে নিবেদনের রীতি আজও বর্তমান জনাইয়ের বড়মার পুজোয়।
হুগলি, ১০ নভেম্বর:- মায়ের স্বপ্নাদেশ পান মাতৃভক্ত শ্রী বিশ্বেশ্বর মুখোপাধ্যায়। এরপর হুগলি জেলার জনাই এলাকায় মা কালীর এই জাগ্রত মাতৃ মন্দির প্রতিষ্ঠা হয়। ধীরে ধীরে এই মন্দিরে মায়ের অপরূপ বিগ্রহ জাগ্রত হয়ে ওঠে। এখানে মাকে ভালোবেসে ভক্তরা বড়মা বলে ডাকেন। বহু সমস্যায় পরা জর্জরিত মানুষ ছুটে আসেন মায়ের কাছে। শ্রী বিশ্বেশ্বর মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তার […]
হাওড়ায় জুট ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, ছড়িয়ে পড়ে পরপর আরও ৩টি ফ্যাক্টরিতে।
হাওড়া, ১০ নভেম্বর:- হাওড়ার ফোরশোর রোডের (১০৩/৭, ফোরশোর রোড) বিচালি ঘাট সংলগ্ন একটি জুট ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। আগুন ছড়িয়ে পড়ে পাশের বস্তা তৈরির কারখানা, প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানা এবং পিচ কারখানায়। দমকল সূত্রে জানা গেছে, সকাল ৬টা নাগাদ আগুন লাগে। এই মুহুর্তে ১০টি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ করছে। আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে। জুট কারখানার […]
মাহেশ পর্যটন কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হতে চলেছে।
হুগলি, ৯ নভেম্বর:- ৬২৮ বছরের প্রাচীন মাহেশের জগন্নাথ দেবের মন্দিরকে ঘিরে পর্যটন কেন্দ্রের দ্বিতীয় দফার কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ২০১৯ সালে রথযাত্রার দিন মাহেশে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাহেশের জগন্নাথ মন্দিরের জীর্ণ অবস্থা দেখে খুবই ব্যথিত হন, এবং তিনি সেই রথযাত্রার মঞ্চ থেকে ঘোষণা করেন শ্রীরামপুরের মাহেশ গ্রামকে পর্যটন মানচিত্রে তুলে আনা […]
ঘোড়ার গুতোয় আহত সাইকেল আরোহী, আটক ঘোড়া।
হুগলি, ৯ নভেম্বর:- ঘোড়ার গুঁতোয় আহত সাইকেল আরোহী, আটক ঘোড়া! পোলবার সুগন্ধার বাগপাড়া এলাকায় চুঁচুড়া তারকেশ্বর রোডের উপর এই দূর্ঘটনা ঘটে। একটি কালো ঘোড়া নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল এক ঘোড়সওয়ারী। সুগন্ধা পূর্বপাড়া থেকে সাইকেল নিয়ে গোটু বাজারের দিকে যাচ্ছিলেন জয়দেব পাল। হঠাৎ ঘোড়া ক্ষেপে গিয়ে তাকে গুঁতিয়ে দেয়। রাস্তায় ছিটকে পরেন। মাথায় চোট লাগে তার। […]
আলিপুর মিউজিয়ামে দুটি প্রদর্শনী কক্ষের উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৯ নভেম্বর:- বৃহস্পতিবার আলিপুর মিউজিয়ামে দুটি প্রদর্শনী কক্ষের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটিতে গত ১১ বছরে রাজ্য সরকারের যাবতীয় অর্জিত পুরস্কার ও স্বীকৃতি স্মারক, শংসাপত্র ইত্যাদি রাখা হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য-রাজ্যের বাইরে এবং বিদেশে যেখানে গিয়েছেন, সেখান থেকে প্রাপ্ত সম্মানগুলিও এই প্রদর্শনী কক্ষে রাখা হয়েছে। অদূর ভবিষ্যতেও এই দুটি প্রদর্শনী […]
কালীপুজোর প্রতিমা নিরঞ্জনে তিনদিন নির্দিষ্ট করে দিল রাজ্য।
কলকাতা, ৯ নভেম্বর:- রাজ্য সরকার কালী পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য তিনটি দিন নির্দিষ্ট করে দিয়েছে। এবছর গোটা রাজ্যে ১৩, ১৪, ১৫ নভেম্বর কালীপুজোর ভাসান চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আগামী ১৫ নভেম্বর ভাইফোঁটা। ওইদিনের মধ্যেই রাজ্যের সমস্ত কালীপুজোর বিসর্জন শেষ করতে হবে। নির্দিষ্ট দিনের মধ্যে প্রতিমা বিসর্জন না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও […]











