কলকাতা, ১৫ ডিসেম্বর:- রাজভবনের অনুমতি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৈঠক করার পর রাজ্যপালের সঙ্গে নবান্নের সংঘাত আরও তুঙ্গে উঠল। রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানিয়ে দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্তর্বর্তী উপাচার্যরাও সিন্ডিকেট, সেনেট, কোর্টের বৈঠক ডাকতে পারেন। রাজ্যের উচ্চশিক্ষা দফতর অবশ্য পাল্টা দাবি করেছে, অন্তর্বর্তী উপাচার্যদের এই বৈঠক ডাকার ক্ষমতা নেই। উচ্চশিক্ষা দফতরের অনুমতি ছাড়া […]
এই মুহূর্তে
জগৎবল্লভপুরে পঞ্চায়েত সদস্যার অস্বাভাবিক মৃত্যু।
হাওড়া, ১৫ ডিসেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক পঞ্চায়েত সদস্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। মৃতার পরিবারের দাবি এই ঘটনার জন্য দায়ী স্থানীয় এক নেতা। পঞ্চায়েত সদস্যা মৌসুমী পালের দেহ শুক্রবার ঘর থেকে উদ্ধার হয়। অভিযোগ, মৌসুমীকে প্রধান করে দেওয়ার পাশাপাশি বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে […]
প্রথমদিনেই সাফল্যের নতুন নজির, দুয়ারে সরকার কর্মসূচিতে।
কলকাতা, ১৫ ডিসেম্বর:- প্রথম দিনেই চার লক্ষ ৫০ হাজারের বেশি মানুষের যোগদান! প্রথম দিনেই সাফল্যের নতুন নজির তৈরি করল চলতি বছরের শেষ দুয়ারে সরকার কর্মসূচি। বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে মসৃণভাবে পৌঁছে দিতে রাজ্য জুড়ে শুক্রবার থেকেই অষ্টম দফায় দুয়ারে সরকার শিবির কর্মসূচি শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, এদিন গোটা রাজ্যে […]
ছ’মাস পর বাতিল হতে পারে কলকাতার একাধিক রুটের বেসরকারি বাস, আশঙ্কায় যাত্রীরা।
কলকাতা, ১৫ ডিসেম্বর:- হাতে আর মাত্র ৬ মাস। তার পরেই বাতিল হয়ে যেতে পারে কলকাতার একাধিক রুটের বেসরকারি বাস। যার ফলে রাস্তায় বেরিয়ে ভোগান্তির মুখে পড়তে পারেন নিত্য যাত্রীরা। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বাস মালিকদের তরফে জানা যাচ্ছে, আগামী বছর ৩১ জুলাইয়ের মধ্যে শহরের কার্যত অর্ধেক বাসের বয়েস ১৫ বছর উত্তীর্ণ হয়ে যাবে। এদিকে আদালতের […]
অবশেষে মিললো সুরাহা, জমে থাকা জল ও জঞ্জালের স্তুপ সরানো হলো বালি থেকে।
হাওড়া, ১৫ ডিসেম্বর:- বালিতে বৃষ্টি ছাড়াই রাস্তায় জমে জল। আর গোটা এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আবর্জনার স্তুপ। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশ হতেই সুরাহা মিললো। ২৪ ঘন্টার মধ্যেই শুক্রবার প্রাক্তন কাউন্সিলররা পুর কর্মীদের সঙ্গে নিয়ে এদিন জমা জল এবং জঞ্জালের স্তুপ সরিয়ে দেন। স্থানীয় মানুষের অভিযোগ, এর আগে বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে […]
প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী ডঃ অনুপ ঘোষাল।
হুগলি, ১৫ ডিসেম্বর:- অনুপ ঘোষাল প্রয়াত। বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষাল প্রয়াত হয়েছেন। তিনি আজ সকালে কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। নজরুলগীতি ছাড়াও অনুপ ঘোষাল বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার সিনেমায় সঙ্গীত পরিবেশন করেছেন। বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে সিনেমায় তাঁর গাওয়া […]
অবৈধ টোটো আটকাতে শহরের রাস্তায় অভিযান হাওড়া সিটি পুলিশের।
হাওড়া, ১৪ ডিসেম্বর:- শহরে টোটোর দৌরাত্ম্য বন্ধ করতে উদ্যোগ সিটি পুলিশের, অভিযান চালিয়ে আটক বেশ কিছু টোটো। বৃহস্পতিবার হাওড়া পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৭টি বেশি অবৈধ টোটো আটক করেছে পুলিশ। এর মধ্যে গোলাবাড়ি ট্রাফিক গার্ড এলাকায় ২০টি, দাশনগর ট্রাফিক গার্ড এলাকায় ২০টি, হাওড়া ট্রাফিক গার্ড এলাকায় ১৫টি, ধূলাগোড় ট্রাফিক গার্ড এলাকায় ১৬টি, […]
সংসদে হামলার পর রাজ্য বিধানসভায় বেশ কিছু নতুন বিধিনিষেধ, জানালেন অধ্যক্ষ।
কলকাতা, ১৪ ডিসেম্বর:- সংসদে হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে। বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। লোকসভা কাণ্ডের জেরে অধ্যক্ষ আজ বিধানসভার সচিবালয়ের আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিধায়কদের- বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। […]
বর্ধমানের দুর্ঘটনার পরেও উদাসীন রেল, উত্তরপাড়া স্টেশনে জরাজীর্ণ ট্যাঙ্ক তারই প্রমাণ।
হুগলি, ১৪ ডিসেম্বর:- বুধবার বর্ধমান রেল স্টেশনে, জলের ট্যাংক ভেঙে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে তিনজন প্রাণ হারিয়েছেন। কিন্তু রেল রয়েছে একই জায়গায়। রেলের যাত্রী সুরক্ষা অথৈ জলে। বৃহস্পতিবার সকালে দেখা গেল এরকম একটি জলের ট্যাঙ্ক বিপজ্জনক অবস্থায় রয়েছে উত্তরপাড়ার স্টেশনে। এখানকার টিকিট কাউন্টারের পাশে জীর্ণ অবস্থায় রয়েছে জল ট্যাংকটি।দীর্ঘদিন নেই কোনো সংস্কার। আর সেখান দিয়েই […]
সংসদ ভবনে সাংসদরাও সুরক্ষিত নয়, প্রতিবাদে রাস্তায় তৃণমূল।
হুগলি , ১৩ ডিসেম্বর:- হামলার ২২ বছর পূর্তি আতঙ্ক ফিরল নতুন সংসদ ভবনে। দুপুর ০১:০১ সাংসদ গ্যালারিতে হঠাৎ স্মোক নিয়ে ঝাঁপ! জিরো আওয়ারে দর্শক গ্যালারি থেকে তাণ্ডব, সুরক্ষিত নয় সংসদও! দর্শকাসন থেকে লাফ দিয়ে স্মোক ক্যান থেকে ২জনের স্প্রে, সাংসদ ভবনে সাংসদরাও সুরক্ষিত নয় এমনই অভিযোগ করে শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শ্রীরামপুর পৌরসভার সামনে […]











