কলকাতা, ১৯ জানুয়ারি:- রাম মন্দির উদ্বোধন হবে সোমবার। ওইদিন রাজ্যে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য পুলিশ। শুক্রবার বিকালে সব জেলার পুলিশসুপার এবং পদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার। সেখানে স্পর্শকাতর এলাকাগুলিতে সকাল থেকে নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। রেল স্টেশন, বাস স্ট্যান্ড সহ […]
এই মুহূর্তে
লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের তিনটে আসনেই লড়তে প্রস্তুত তৃণমূল।
কলকাতা, ১৯ জানুয়ারি:- আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে তিনটি আসনেই লড়তে প্রস্তুত। দলীয় সংগঠন পর্যালোচনা করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আজ মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের বৈঠক বসে। সেখানে মুর্শিদাবাদে সব লোকসভা আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের ৪২টি লোকসভা আসনের সবকটায় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন বলে […]
ভদ্রেশ্বরে শুরু হল বাংলা মোদের গর্ব।
প্রদীপ বসু, ১৯ জানুয়ারি:- ভদ্রেশ্বরে শুরু হল বাংলা মোদের গর্ব। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং হুগলি জেলা প্রশাসন ও ভদ্রেশ্বর পৌরসভার সহযোগিতায় শুরু হয় বাংলা মোদের গর্ব অনুষ্ঠান। শুক্রবার ভদ্রেশ্বর চন্ডীতলা মাঠে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপ মহানাগরিক মুন্না আগরওয়াল, বিধায়ক অসিত […]
উলুবেড়িয়ায় হাসপাতালের ডায়ালিসিস বিভাগে আগুন।
হাওড়া, ১৯ জানুয়ারি:- উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস বিভাগে আগুন। শুক্রবার বিকেলে এসির শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। ওই সময় ডায়ালিসিস বিভাগে জনাকয়েক রোগীর চিকিৎসা চলছিল। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ছুটে আসে দুমকলের ২টি ইঞ্জিন। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। […]
অমৃত ভারত প্রকল্পের অধীনে বালি স্টেশনের ব্যাপক পরিবর্তন হচ্ছে।
হাওড়া, ১৮ জানুয়ারি:- অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে হাওড়ার বালি রেলওয়ে স্টেশনের ব্যাপক পরিবর্তন করা হচ্ছে। রেল সূত্রে জানা গেছে স্টেশনের প্ল্যাটফর্মের মেঝে সংস্কার, শেড নির্মাণ ছাড়াও গাড়ি পার্কিং, এলাকার উন্নয়ন, বিদ্যুৎ শক্তি কমানোর জন্য অত্যাধুনিক হাই সুইপ বিএলডিসি ফ্যান এবং গ্লো সাইন বোর্ডের ব্যবস্থা করা হবে। মোট ৬৬ হাজার ৭৪০ বর্গমিটার এলাকায় এই রূপান্তর […]
সকলেই বৃদ্ধ, কেউ বা মৃত,হুগলির এমন ৬৬ জনের কাছে পৌঁছাল প্রাথমিকের নিয়োগপত্র।
হুগলি, ১৮ জানুয়ারি:- অবসরের বয়স পেরিয়ে গেছে, তারা প্রত্যেকেই এখন প্রবীণ নাগরিক। এমন বয়সে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন হুগলির ৬২ জন। আরও চারজনের নামে নিয়োগ পত্র দেওয়া হলেও তাদের মৃত্যু হয়েছে আগেই। আর এনিয়েই সোরগোল পরেছে হুগলিতে। স্কুলে শিক্ষক নিয়োগে দূর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চলছে রাজ্যে।প্রাক্তন শিক্ষা মন্ত্রী সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারীক […]
রামমন্দির উদ্বোধনের দিনে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে জানতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি রাজ্যপালের।
কলকাতা, ১৮ জানুয়ারি:- আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় কী প্রস্তুতি নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই দিন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশজুড়ে তার প্রচার চলছে। এ রকম পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলি শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার উদ্বেগ প্রকাশ […]
২২ তারিখ রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনে দেশজুড়ে অর্ধদিবস ছুটি ঘোষণা কেন্দ্রের।
কলকাতা, ১৮ জানুয়ারি:- কেন্দ্রীয় সরকার অযোধ্যায় আগামী ২২তারিখ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনে দেশ জুড়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। সরকারের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, ২২তারিখ দুপুর আড়াইটা পর্যন্ত সব কেন্দ্রীয় সরকারি অফিস, প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানে অর্ধদিবস ছুটি থাকবে। নির্দেশিকায় বলা হয়েছে, অযোধ্যায় রাম লালার প্রতিষ্ঠা সারা দেশ জুড়ে পালিত হবে। সরকারি কর্মচারীরা যাতে […]
এবার ফ্ল্যাট কিনতে গেলে সুপারবিল্ড নয়, কার্পেট এরিয়ার উপর রেজিস্ট্রেশন ফি নেবে সরকার।
কলকাতা, ১৮ জানুয়ারি:- সাধারণ মানুষদের জন্য সুখবর। এবার থেকে ফ্ল্যাট কিনতে গেলে সুপারবিল্ড এরিয়া নয়, কার্পেট এরিয়ার ওপর রেজিস্ট্রেশন ফি ও স্ট্যাম্প ডিউটি নেবে রাজ্য সরকার। বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করছে রাজ্যের অর্থ দপ্তরের ইনস্পেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন বিভাগ। নবান্নে সূত্রে খবর এবার থেকে রাজ্য সরকার ফ্ল্যাটের বাজার দর অর্থাৎ ভ্যালুয়েশন ঠিক করবে, কার্পেট […]
জলকষ্টে জেরবার বালি-বেলুড়ের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ।
হাওড়া, ১৭ জানুয়ারি:- পানীয় জলের সমস্যায় ভুগছেন বালি পুরসভা এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। বালি পুরসভা এলাকায় পানীয় জল সরবরাহের জন্য কেএমডিএ এর তত্ত্বাবধানে থাকা পাম্পিং স্টেশনের পাম্প খারাপ হাওয়ায় ব্যাপক জলকষ্টের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। কলকাতা, উত্তরপাড়া ও হাওড়া পুরসভা থেকে জলের ট্যাঙ্ক দিয়ে জল সরবরাহ করা হচ্ছে। কয়েকদিন ধরে বালি পুরসভার বিএসই গ্রাউন্ড, […]











