এই মুহূর্তে জেলা

মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা বেলুড়ে।

হাওড়া, ২ ফেব্রুয়ারি:- আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে হাওড়ার বেলুড় বয়েজ স্কুলের সামনে আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন এলাকার প্রাক্তন জনপ্রতিনিধি পল্টু বণিক। তিনি মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেন গোলাপ ফুল এবং জলের বোতল। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা খুশিমনেই তা গ্রহণ করেন। পল্টুবাবু জানান, আগত […]

এই মুহূর্তে জেলা

হুগলিতে ১৪২টি কেন্দ্রে ৪৮১৯২ পরীক্ষার্থী।

হুগলি, ২ ফেব্রুয়ারি:- সময়ের পরিবর্তন হয়েছে এবছর মাধ্যমিক পরীক্ষার। বারোটার পরিবর্তে সকাল দশটায় পরীক্ষা শুরু হবে।তাই সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে হাজির পরীক্ষার্থীরা। রোল নম্বর মিলিয়ে ঘর খুঁজে নেওয়া চলছে।কেউ কেউ শেষ বার চোখ বুলিয়ে নিচ্ছে বই এর পাতায়। অভিভাবকরা ছেলে মেয়েদের জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে তাদের নিয়ে উপস্থিত পরীক্ষা কেন্দ্রে। হুগলি জেলায় মোট ১৪২ […]

এই মুহূর্তে কলকাতা

দিল্লি সফরে গিয়ে বঙ্গভবন ছেড়ে বেসরকারি হোটেলে উঠলেন রাজ্যপাল।

কলকাতা, ১ ফেব্রুয়ারি:- নিজেকে মনে প্রাণে বাঙালি বলে দাবি করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অথচ বাংলার সরকারি অতিথিশালা তাঁর না পসন্দ। তাই দিল্লি সফরে গিয়ে বঙ্গভবন ছেড়ে উঠলেন বেসরকারি হোটেলে। পরে তল্পিতল্পা বেঁধে চললেন নৌসেনার গেস্ট হাউজে। পূর্ব নির্ধারিত সূচির একদিন আগে বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছেছেন বোস। রাজভবন সূত্রে খবর, যাওয়ার আগে তাঁর সচিবালয়ের তরফে বঙ্গভবনে […]

এই মুহূর্তে কলকাতা

প্রাক্তন রাষ্ট্রপতির ডাকে এক দেশ এক নির্বাচন নিয়ে বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১ ফেব্রুয়ারি:- এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন। ৬ ফেব্রুয়ারি তিনি দিল্লি পৌঁছাবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। ৭ তারিখ ওই বৈঠকে যোগদান ছাড়াও সংসদের অধিবেশনের ফাঁকে বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হতে […]

এই মুহূর্তে কলকাতা

জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে ন লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী।

কলকাতা, ১ ফেব্রুয়ারি:- চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ স্কুলগুলিতে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে ৯ লক্ষের বেশি ছাত্রছাত্রী। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে পরীক্ষার স্বচ্ছতা, সর্বোতভাবেই মধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার উদ্যোগ নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ।পূর্ব নির্ধারিত সূচি বদল করে এবার পরীক্ষার সময় কিছুটা […]

এই মুহূর্তে জেলা

মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে চাঁপদানিতে ফেরি পাড়াপারের ব্যাবস্থা পৌরপ্রধানের।

প্রদীপ বসু, ১ ফেব্রুয়ারি:- শুক্রবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ছাত্র জীবনের প্রথম সেরা পরীক্ষা দেবে বহু ছাত্র-ছাত্রী। ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে চন্দননগর পৌর নিগম, ভদ্রেশ্বর পৌরসভা, চাঁপদানি পৌরসভা বিশেষ ব্যবস্থা করেছে। কাল থেকে পরীক্ষার দিনগুলি রানী ঘাট,বাবু ঘাট,এবং পলতা ঘাটে ছাত্রছাত্রীদের লঞ্চ পারাপারে কোনো পয়সা দিতে হবে না। এ ব্যাপারে মেয়র রাম চক্রবর্তী, চাপদানির পৌরপ্রধান […]

এই মুহূর্তে জেলা

রাহুলের নামে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে চন্দননগর থানায় এফ আই আর বিরোধী দলনেতার বিরুদ্ধে।

প্রদীপ বসু ১ ফেব্রুয়ারি:- কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করায় সারা দেশ জুড়ে নিন্দার ঝড় বইছে। এক সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি কুরুচীকর মন্তব্য করেন রাহুল গান্ধীর বিরুদ্ধে। তারই প্রতিবাদে বিজেপির রাজ্য বিরোধী দলনেতার বিরুদ্ধে চন্দননগর থানায় এফ আই আর দায়ের করলেন কংগ্রেস নেতৃত্ত্ব ও হিউম্যান রাইটস। এব্যাপারে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য […]

এই মুহূর্তে জেলা

রাত ওহালেই শুরু মাধ্যমিক, হুগলির স্কুলগুলিতে চলছে চূড়ান্ত প্রস্তুতি।

হুগলি, ১ ফেব্রুয়ারি:- বৈদ্যবাটি শেওড়াফুলি সার্কেলের শেওড়াফুলি বিবেকানন্দ হাইস্কুল, বৈদ্যবাটি সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়, বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশন এই তিনটি স্কুলে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। এই তিনটে স্কুলে মোট ১৬ টি স্কুলের মোট ৯৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। তার আগে স্কুলগুলোতে শুরু হয়েছে চূড়ান্ত পর্যায় প্রস্তুতি পর্ব। পরীক্ষা পরীক্ষার্থীদের সুবিধার্থে স্কুলে ঢোকার গেটেই লাগানো […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বেশ কিছু রদবদল।

কলকাতা, ৩১ জানুয়ারি:- রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বেশ কিছু রদবদল করা হল। রাজ্য পুলিশে সব মিলিয়ে ৪৫ জন আই পি এস অফিসার কে বদলি করা হয়েছে বুধবার। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিয়মমাফিক এই বদলি বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এডিজি আইনশৃঙ্খলা পদে মনোজ বর্মাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদে এতদিন দায়িত্বে থাকা জাভেদ […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভার বাজেটের আগেই বিরোধী দলনেতার উপর থেকে তোলা হচ্ছে সাসপেনশন।

কলকাতা, ৩১ জানুয়ারি:- ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। এই অধিবেশনের আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর থেকে সাসপেনশন তুলে নিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার অধ্যক্ষ নিজেই জানিয়েছেন, বাজেট অধিবেশনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে। তিনি চাইলেই বিধানসভার বাজেট অধিবেশনে যোগ দিতে পারেন। আইনত যোগ […]