এই মুহূর্তে জেলা

একনজরে হুগলি জেলা।

হুগলি, ১৯ মার্চ:- লোকসভা কেন্দ্র: শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। ২৬ এপ্রিল: গেজেট নোটিফিকেশন। ৩ মে: মনোনয়ন জমার শেষ দিন। ৪ মে: স্ক্রুটিনি। ৬ মে: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২০ মে: ভোট ৩ কেন্দ্রে জেলার মোট ভোটদাতা : ৪৭৬২৬৮৯ পুরুষ: ২৩৯৩৫৪৩ মহিলা: ২৩৬৯০৩৪ ট্রান্সজেন্ডার: ১১২ ৮৫-র উপরে বয়স্ক ভোটার: ৩০৭৫১ ১৮ থেকে ১৯ বছরের ভোটার : […]

এই মুহূর্তে জেলা

বাকযুদ্ধ দূরে ঠেলে উত্তর হাওড়ায় প্রসূনকে নিয়ে প্রচারে নামলেন গৌতম।

হাওড়া, ১৯ মার্চ:- ‘বাকযুদ্ধ’ দূরে ঠেলে উত্তর হাওড়ায় প্রসূনকে নিয়ে প্রচারে নামলেন গৌতম।মঙ্গলবার সকালে উত্তর হাওড়ায় বাংলা অধিকার যাত্রার প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেস। এদিন বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে ১৫ নম্বর ওয়ার্ডের বিজয় মুখার্জী রোড দু’নম্বর বরো অফিসের সামনে থেকে প্রচার শুরু হয়। ভোলে বাবা মন্দিরে পুজো দিয়ে হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রচার […]

এই মুহূর্তে জেলা

৩০০ বছরের শীতলা পূজাকে ঘিরে ভক্তের ঢল শ্রীরামপুরের চাতরায়।

হুগলি, ১৮ মার্চ:- তিনশো বছরের প্রাচীন শীতলা পুজো কে ঘিরে শ্রীরামপুরের চাতরা শীতলাতলার মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। অষ্টমী ও নবমী তিথিতে বিগ্রহে জল ঢালার জন্য মন্দিরের সীমানা পেড়িয়ে এক কিমি পর্যন্ত মহিলাদের লম্বা লাইন ছিল। পুরুষদের জল ঢালার জন্য আলাদা লাইনের ব্যবস্থা ছিল। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে পাল্লা দিয়ে। মন্দির কমিটি জানিয়েছে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়।

কলকাতা, ১৮ মার্চ:- নির্বাচন কমিশন রাজ্য পুলিশের মহা নির্দেশক রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে। তাঁর যায়গায় আনা হয়েছে হোমগার্ড বাহিনীর ডিজি বিবেক সহায়কে। এদিন দুপুরে রাজীব কুমারকে অপসারণের নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। তাঁকে নির্বাচন সংক্রান্ত কোনো পদে রাখা যাবে না বলেও কমিশনের তরফে জানানো হয়েছে। নতুন ডিজি না নিযুক্ত হওয়া পর্যন্ত রাজ্যের কোন একজন সিনিয়র […]

এই মুহূর্তে জেলা

‘দুষ্টুমি’, ক্লাসে ‘থাপ্পড়’ ছাত্রীকে ! হাওড়ার স্কুলে চাঞ্চল্য।

হাওড়া, ১৮ মার্চ:- স্কুলে ‘দুষ্টুমি’ করার অপরাধে প্রিপের্টারি ক্লাসের পড়ুয়া এক ছাত্রীকে গালে ‘থাপ্পড়’ মারার অভিযোগ উঠেছে ক্লাস টিচারের বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনায় মধ্য হাওড়ার একটি নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত ওই শিক্ষিকার বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার। জানা গেছে, সোমবার সকালে স্কুলে এসেছিল ওই শিশু […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরালো কমিশন।

কলকাতা, ১৮ মার্চ:- নির্বাচন কমিশন রাজ্য পুলিশের মহা নির্দেশক রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে। তাকে নির্বাচন সংক্রান্ত কোনো পদে রাখা যাবে না বলেও কমিশনের তরফে জানানো হয়েছে। নতুন ডিজি না নিযুক্ত হওয়া পর্যন্ত রাজ্যের কোন একজন সিনিয়র পুলিশকর্তাকে আপাতত ওই পদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে রাজ্য পুলিশের পরবর্তী মহা নির্দেশক নিযুক্ত করার জন্য রাজ্য […]

এই মুহূর্তে জেলা

শ্রমিক অসন্তোষের জেরে কাজ বন্ধ ভদ্রেশ্বরর শ্যামনগর জুট মিলে,ধর্নায় শ্রমিকরা।

হুগলি, ১৮ মার্চ:- গত তিন দিন আগে লকেট চট্টোপাধ্যায় ভদ্রেশ্বর জুট মিল গেটে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন, জুট মিলে শ্রমিকদের সঙ্গে অবিচার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তীর সেদিন দাবি করেছিলেন মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে জুট মিল চালু রাখার জন্য। দাবি দাওয়া নিয়ে আন্দোলন যা হোক না কেন কাজ […]

এই মুহূর্তে কলকাতা

নির্বাচনকে সামনে রেখে নতুন পোর্টাল চালু হলো রাজভবনে।

কলকাতা, ১৭ মার্চ:- লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজভবনে একটি নতুন পোর্টাল চালু হল। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ এই নতুন পোর্টালের উদ্বোধন করেন। logsabha.rajbhavankolkata@gmail.com ঠিকানার ওই পোর্টালের মাধ্যমে রাজ্যের নাগরিকরা ভোট সংক্রান্ত বিষয় নিজেদের পরামর্শ ও অভিযোগ জানাতে পারবেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। সমস্ত অভাব অভিযোগের দ্রুত নিষ্পত্তিরও আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের […]

এই মুহূর্তে জেলা

হুগলিতে প্রার্থীকে নিয়ে মিছিল বামফ্রন্টের।

হুগলি, ১৭ মার্চ:- গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। পঞ্চম দফাই ২০ শে মে হুগলি জেলায় নির্বাচন হবে। ইতিমধ্যেই বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্যে ১৬ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রে এবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের প্রার্থী মনোদীপ ঘোষ। রবিবার বিকেলে চুঁচুড়ার তালডাঙ্গা থেকে প্রার্থী কে […]

এই মুহূর্তে জেলা

সিএএ সমর্থনে মতুয়াদের নিয়ে মিছিল লকেটের।

হুগলি, ১৭ মার্চ:- কাঁসরঘণ্টা বাজিয়ে ডঙ্কার তালে হাত তুলে নাচছেন মতুয়ারা। আর তাদের সঙ্গে তাল মিলেয়ে হরিবোল ধ্বনি দিয়ে মিছিলে পা মেলালেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লোকসভা ভোটের আগে সিএএ গোটা দেশে সিএএ লাগু করেছে বিজেপি সরকার। মতুয়া নমঃশূদ্রদের মত বাংলাদেশ থেকে ভিটে ছাড়া, উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার এই আইন নিয়ে বিতর্ক চলেছে। রাজনৈতিক উদ্দেশ্যে […]