এই মুহূর্তে জেলা

নির্বাচন কমিশনে লকেটের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বিধায়ক, আজ পাল্টা জবাব বিজেপি প্রার্থীর।

হুগলি, ৩ এপ্রিল:- দুষ্কৃতিদের তোল্লাই দিচ্ছেন বলে গতকাল নির্বাচন কমিশনে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তৃনমূল বিধায়ক অসিত মজুমদার। আজ সাংবাদিক বৈঠক করে পাল্টা তৃনমূল বিধায়কের বিরুদ্ধে দুষ্কৃতিদের সঙ্গে সখ্যতার অভিযোগে সরব হলেন লকেট চট্টোপাধ্যায়। হুগলির তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে দেবরাজ পালের ছবি দেখিয়ে লকেটের অভিযোগ জেলা খাটা তোলাবাজিতে অভিযুক্তকে নিয়ে ছবি তুলেছেন।বোঝা যাচ্ছে […]

এই মুহূর্তে জেলা

কোন্নগরের জনবহুল এলাকায় বৃদ্ধের টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।

হুগলি, ৩ এপ্রিল:- পেনশন তুলে বাজার করতে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ, জনবহুল এলাকায় সাইকেল থেকে টাকার ব্যাগ তুলে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি কোন্নগর ক্রাইপার রোড সংলগ্ন মনসাতলা এলাকার। সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোন্নগর দেবপাড়ার বাসিন্দা মনীন্দ্রনাথ রায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। বুধবার সকালে ১২ নাগাদ স্টেট ব্যাংকে আসেন পেনশনের টাকা তুলতে। ৩২ হাজার […]

এই মুহূর্তে জেলা

এবার আগুন হাওড়ার ব্যাঁটরা অঞ্চলে।

হাওড়া, ৩ এপ্রিল:- লিলুয়ার পর এবার হাওড়ার ব্যাঁটরা। বুধবার সকালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ব্যাঁটরা থানা এলাকায়। এদিন বৃন্দাবন মল্লিক লেনের একটি ‘মাল টেম্পার’ কারখানায় সকাল পৌনে ৯টা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘিঞ্জি এলাকা হওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। […]

এই মুহূর্তে কলকাতা

ভোটের আগে চার বিজেপি নেতার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা।

কলকাতা, ৩ এপ্রিল:- লোকসভা ভোটের আগে রাজ্যের চার বিজেপি নেতার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্রের বিজেপি সরকার। এই চার বিজেপি নেতা হলেন— কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং, কোচবিহারের বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন ও কোচবিহারে বিজেপির কার্যনিবাহী সদস্য তাপস দাস। অর্জুন সিং […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় জুটমিলে শ্রমিক বিক্ষোভ।

হাওড়া, ৩ এপ্রিল:- দীর্ঘদিনের বকেয়া বেতনের দাবিতে হাওড়ায় দাসনগরের ভারত জুটমিলে শ্রমিক বিক্ষোভ। কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান শ্রমিকরা। খবর পেয়ে মিলে এসে পৌঁছায় দাসনগর থানার পুলিশ। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সাথেও শ্রমিকদের বচসা শুরু হয়। শ্রমিকদের সাত মাসের বেতন-সহ প্রভিডেন্ট ফান্ড এর টাকা না মেলায় চলছে বিক্ষোভ।

এই মুহূর্তে জেলা

গার্ডেনরিচের ছায়া চুঁচুড়ায়।

হুগলি, ৩ এপ্রিল:- চুঁচুড়া খাদিনার মোড়ে গার্ডেন রিচের ছায়া। বহুতল তৈরীর জন্য জেসিবি নামিয়ে মাটি খোঁড়া চলছিল। গভীর গর্ত করে মাটি কাটায় দুই পাশে ধস। ফাটল দেখা দিয়েছে পাশের একটি দোতলা বাড়িতে।আতঙ্কিত বাসিন্দারা। ঘটনা স্থলে বিধায়ক, পুলিশ, পুরসভার প্রতিনিধিরা। নির্মানকর্মি প্রমোটারের লোকজন পলাতক। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগণার প্রমোটার অনিমেষ দাস চুঁচুড়া খাদিনার […]

এই মুহূর্তে জেলা

লিলুয়ায় জোড়া অগ্নিকাণ্ড।

হাওড়া, ২ এপ্রিল:- মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার লিলুয়ায় ভট্ট মীরপাড়ায় একটি রবার ফ্যাক্টরিতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর পাশাপাশি আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে লিলুয়ার আনন্দনগর ঝাউতলায়। সেখানে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আসে।

এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর ছবিতে মালা দিয়ে সবুজ আবির মেখে উল্লাস সিঙ্গুরে।

হুগলি, ২ এপ্রিল:- মুখ্যমন্ত্রীর ছবিতে মালা দিয়ে সবুজ আবির মেখে উল্লাস সিঙ্গুরের লক্ষ্মীশ্রীরা। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লক্ষ্মীভান্ডারের টাকা দ্বিগুন হওয়ায় খুশি সিঙ্গুরের পুরুষোত্তমপুর গ্রামের মহিলারা। মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস, ভারসা ছিল। আর সেটাই বাস্তবায়িত হয়েছে। খেলা হবে গান বাজিয়ে গ্রামের মহিলারা লক্ষীর ঘট নিয়ে উল্লাসে মেতে উঠেছে। এবারের ভোটে খেলা হবে বলে দাবি লক্ষীশ্রীদের।

এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিমের ডিসি সৌম্য রায়কে সরানো হলো।

কলকাতা, ২ এপ্রিল:- বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি লোকসভা ভোটে ৷ কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিমের (সাউথ-ওয়স্ট) ডিসি আইপিএস সৌম্য রায়কে তাঁর পদ থেকে সরানো হল৷ মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। উল্লেখ্য, সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। তাঁর স্বামী সৌম্য রায় আইপিএস অফিসার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে লাভলী মৈত্রের নাম ঘোষণা […]

এই মুহূর্তে কলকাতা

এরাজ্যের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে ডাক বিভাগ।

কলকাতা, ২ এপ্রিল:- ডাক বিভাগ এরাজ্যের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে। এ রাজ্যের পাশাপাশি আন্দামান ও নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন। আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ১১টায় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের সদর দফতর যোগাযোগ ভবনে এই আদালত বসবে। অনলাইনেই গ্রাহকরা এতে অংশ। ডাক বিভাগের বিরুদ্ধে গ্রাহকদের দীর্ঘদিন ধরে জমা থাকা অভিযোগ […]