নিউ দিল্লি,১১ ফেব্রুয়ারি:- আই লাভ ইউ , এমনই ভাবে দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন মাফলারম্যান। দিনের শেষে ভোটের ফলাফলের ছবিটা স্পষ্ট হওয়ার পর যে ভঙ্গিতে দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন বা নিজেকে দিল্লিবাসীর ছেলে হিসেবে চিহ্নিত করলেন।বেলা গড়িয়েছে, তত আপ-ঝড়ের তীব্রতা বোঝা গিয়েছে। বেলা সাড়ে তিনটে নাগাদ কেজরিওয়াল যখন দলের প্রধান কার্যালয়ে আসেন, তখন সেখানে থিকথিক করছে আপ […]
এই মুহূর্তে
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।
হাওড়া,১১ ফেব্রুয়ারি:- পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকায়। অভিযুক্তের নাম সন্তোষ মাহাতো। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাত বারোটা নাগাদ গৃহবধূর স্বামীকে মাদকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে বেঁহুশ করে দেওয়া হয়। এরপর অভিযুক্ত যুবক প্রতিবেশীর ঘরে ঢুকে তার স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে। মহিলার চিৎকার […]
আগামীদিনে বিজেপি ঘুড়ি কাটার মতো ভোকাটা হয়ে যাবে ভারতবর্ষ থেকে – মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়া,১১ ফেব্রুয়ারি:- আজ বাঁকুড়া সতীঘাট এ একটি বুথ কর্মী সম্মেলনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রীর শ্যামল সাঁতরা, বাঁকুড়া জেলা সভাপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন এই বুথ কর্মী সম্মেলনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি সেই কর্মীদের ভালোবাসি যারা মাটির ঘরে থাকে।আমি সেই কর্মীকেই ভালবাসি […]
দিল্লিতে আপ-এর বিপুল জয়ে কেজরিওয়ালকে শুভেচ্ছা মমতার।
হাওড়া,১১ ফেব্রুয়ারি:- দিল্লির জনতা বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। মানুষ বিজেপির নীতিকে পছন্দ করছেন না। মানুষের খাবার চাই। মিথ্যে প্রতিশ্রুতি নয়। সিএএ, এনআরসি, এনপিআর মানুষ প্রত্যাখ্যান করেছেন। মানুষের উন্নয়ন চাই, এসব নয়।দিল্লির রায় তারই প্রমাণ। মঙ্গলবার বাঁকুড়া সফরে যাবার আগে হাওড়ার ডুমুরজলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিল্লির নির্বাচনে জেতার জন্য অরবিন্দ […]
হ্যাট্রিকের পথে আপ , দিল্লীতে ফুটছে না পদ্ম।
নিউ দিল্লী,১১ ফেব্রুয়ারি:- আজ সকাল থেকেই সবার নজর দিল্লীতে। চলছে ৭০ আসনের বিধানসভার ভোটগণনা। সব দিক থেকে দেখলে এখনো পর্যন্ত ঝাড়ুর জয়জয়কার চারিদিকে। সবকটি এক্সিট পোলেই আপের ঝড়ের ইঙ্গিত থাকলেও ইভিএম নিয়ে সংশয় প্রকাশ করেছে আপ। এ নিয়ে কয়েক দফা বৈঠকও করেছে তারা। দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারির দাবি, তাঁরা ৫৫টি আসনে জিতবেন।কিন্তু বিজেপির […]
বন্যপ্রাণ রক্ষা নিয়ে নাগরিক সচেতনায় জোর দিল কোন্নগর পুরসভা।
হুগলি,১১ ফেব্রুয়ারি:- রিষড়া বাখখালে বাঘরোলের মৃত্যু ও কোন্নগর কানাইপুরে বাঘের গুজবের পর বন্যপ্রাণ রক্ষা নিয়ে নাগরিক সচেতনায় জোর দিল কোন্নগর পুরসভা। জানুয়ারী মাসের শেষ সপ্তাহ থেকে পুর এলাকায় জন জীব বৈচিত্র নিয়ে সমীক্ষার জন্য পুরসভা স্বাস্থ্য ও সাফাই কর্মীদের রাস্তায় নামিয়েছে।পুরসভার মহিলা ও পুরুষ কর্মীরা বাঘখাল থেকে কোন্নগর ধারসা পেট্রল পাম্প পর্যন্ত মোট ২০টি ওয়ার্ডে […]
জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলাকে মারধর তার সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
হাওড়া,১০ ফেব্রুয়ারি:- জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলাকে মারধর ও গায়ে তরল বস্তু জাতীয় কিছু ছোঁড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মহিলা রসায়নের শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানা এলাকার ধাড়সায়। অভিযোগ, প্রতিবেশী এক ব্যক্তি জোর করে ওই শিক্ষিকার বাড়ির সম্পত্তি দখল করার চেষ্টা করছেন বহুদিন ধরে। ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছেন শিক্ষিকার পরিবার। পরে তাঁরা […]
সিএএ-র সমর্থনে হাওড়ায় ভারতী ঘোষ।
হাওড়া,১০ ফেব্রুয়ারি:- বিজেপির হাওড়া জেলা (সদর) কমিটির উদ্যোগে সিএএ-র সমর্থনে পদযাত্রা হল হাওড়ায়। সোমবার বিকালে শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকার কামারডাঙ্গা থেকে এই অভিনন্দন যাত্রা শুরু হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন বিজেপি রাজ্য নেত্রী ভারতী ঘোষ, জেলা সদর সভাপতি সুরজিত সাহা, জেলা সদর সাধারণ সম্পাদক নবকুমার দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। কামারডাঙ্গায় বিজেপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে […]
গত দশ বছরে বিভিন্ন দপ্তরের বরাদ্দ গড়ে তিন দশমিক এক তিন গুন বৃদ্ধি – মুখ্যমন্ত্রী।
কলকাতা,১০ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার গত দশ বছরে বিভিন্ন দপ্তরের বরাদ্দ গড়ে তিন দশমিক এক তিন গুন বৃদ্ধি করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ বিধানসভায় আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাব পাস হওয়ার পরে অর্থমন্ত্রী অমিত মিত্র কে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন এই সময় উচ্চশিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অনগ্রসর শ্রেণী কল্যাণ এর মত বিভিন্ন দপ্তরে […]
ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে।
কলকাতা,১০ ফেব্রুয়ারি:– প্রতারণা, হুমকি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে। আইনজীবীদের সঙ্গে নিয়ে সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ কালীঘাট থানায় পৌঁছন বিজেপি নেতা। এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। একদা মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত ওই তৃণমূল নেতার অভিযোগ, গত বছরের ফেব্রুয়ারিতে একটি অজানা নম্বর থেকে তাঁর […]

