হাওড়া,১১ ফেব্রুয়ারি:- দিল্লির জনতা বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। মানুষ বিজেপির নীতিকে পছন্দ করছেন না। মানুষের খাবার চাই। মিথ্যে প্রতিশ্রুতি নয়। সিএএ, এনআরসি, এনপিআর মানুষ প্রত্যাখ্যান করেছেন। মানুষের উন্নয়ন চাই, এসব নয়।দিল্লির রায় তারই প্রমাণ। মঙ্গলবার বাঁকুড়া সফরে যাবার আগে হাওড়ার ডুমুরজলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিল্লির নির্বাচনে জেতার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানাই। তবে,দিল্লিতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানাবেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান, এখন ঠিক বলতে পারছিনা। খুবই ব্যস্ততা। মুখ্যমন্ত্রী আরও বলেন, যেখানে যেখানে আঞ্চলিক দল আছে নির্বাচন হলে তাঁরাই জিতছে।
যেখানে আঞ্চলিক দল নেই সেখানে কংগ্রেস জিতছে। এর সাহায্যে প্রমাণিত হচ্ছে মানুষ বিজেপিকে চায় না।বিজেপি ধর্মের নামে বিভাজন করতে চাইছে।দেশকে বিভাজন করতে চাইছে। মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ। সেইজন্যই দিল্লিতে মানুষ বিজেপিকে উৎখাত করেছে। এই সাফল্যের জন্য তিনি কেজরিওয়ালকে ও দিল্লির জনতাকে শুভেচ্ছা জানান। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আজকে আমি খুব খুশি যে দিল্লিতে আপ জিতেছে। বিজেপির পরাজয় হয়েছে। এরপর আমি আশা করব বিজেপি ক্যা, এনপিআর, এনআরসি এগুলো প্রত্যাহার করবে এবং দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবে এবং ইকনোমিক্যালি কাজ করবে।Related Articles
নিমাইতীর্থ ঘাটে রেলিং বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ীদের বিক্ষোভ চরমে।
প্রদীপ বসু, ৫ আগস্ট:- শনিবার নিমাই তীর্থ গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লোহার রেলিং বসানো নিয়ে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের চরম বিক্ষোভ। ঐতিহাসিক হুগলির বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে শ্রাবণী মেলা উপলক্ষে প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম চলছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই রেলিং বসানোটা […]
থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে রক্তদান শিবির, উদ্বোধন এম্বুলেন্সের, বৈদ্যবাটির চার নম্বর ওয়ার্ডে।
হুগলি, ৩০ এপ্রিল:- থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির করল বৈদ্যবাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ড। রবিবার সকালে বউ বাজারে উৎসবের মেজাজে রক্তদিলেন রক্তদাতারা। সেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রক্তদাতাদের উৎসাহিত করতে হাজির ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অরিন্দম গুঁই, পুরপ্রধান পিন্টু মাহাতো, চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ ও কাউন্সিলর রাজু পাড়ুই। এ দিন […]
বেচারামের নেতৃত্বে ডিআরএম অফিস ঘেরাও হাওড়ায়।
হাওড়া, ২১ জানুয়ারি:- মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে হাওড়ায় ডিআরএম অফিস ঘেরাও ও বিক্ষোভ অভিযান হলো। হাওড়া-বর্ধমান কর্ড ও তারকেশ্বর লাইনের সিঙ্গুর, হরিপাল ও চন্ডীতলায় মোট ১৮টি জায়গায় সাবওয়ে তৈরির দাবিতে মঙ্গলবার মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে ওই ঘেরাও বিক্ষোভ অভিযান হয়। উপস্থিত ছিলেন দুই সাংসদ প্রসূন ব্যানার্জি, মিতালী বাগ, বিধায়ক ডাঃ করবী মান্না, গৌতম চৌধুরি, স্বাতী […]











