হাওড়া,১১ ফেব্রুয়ারি:- পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকায়। অভিযুক্তের নাম সন্তোষ মাহাতো। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাত বারোটা নাগাদ গৃহবধূর স্বামীকে মাদকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে বেঁহুশ করে দেওয়া হয়। এরপর অভিযুক্ত যুবক প্রতিবেশীর ঘরে ঢুকে তার স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে। মহিলার চিৎকার এরপর ছুটে আসেন আশপাশের এলাকার বাসিন্দারা। ততক্ষণে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। সন্তোষ পেশায় গাড়িচালক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকার মহিলারাও।
শুক্রবার দিন রাতে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে সাউথ হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে রেফার করা হয় হাওড়া হাসপাতালে। এই ঘটনায় গৃহবধূর স্বামী সাঁকরাইল থানার অন্তর্গত নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সন্তোষ মাহাতোর নামে এরপর থেকেই অভিযুক্ত তার পরিবারকে নিয়ে পালিয়ে যান এলাকা ছেড়ে। মঙ্গলবার সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা জানতে পারেন ওই গৃহবধূর অবস্থা খারাপ। এরপর এলাকায় বিক্ষোভ শুরু হয়। এলাকার মহিলারা সন্তোষ মাহাতোর ঘরে তালাবন্ধ করে দেন। স্থানীয়েরা অভিযুক্ত সন্তোষ মাহাতোর কড়া শাস্তির দাবি তুলেছেন।Related Articles
সুপার লিগে এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন, লিগ শুরু ৩০ জুলাই ।
স্পোর্টস ডেস্ক , ২৭ জুলাই:- ৩০ জুলাই সাউদাম্পটনে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বনাম আয়ারল্যান্ডের ম্যাচের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য নতুন ওডিআই সুপার লিগ । ঠিক হয়েছে ১৩টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। যার মধ্যে ১২টি দল আইসিসির পূর্ণ সদস্য । আর অন্য দলটি হল নেদারল্যান্ডস । যারা ২০১৫-১৭-র ওয়ার্ল্ড ক্রিকেট সুপার লিগ জিতেছিল । […]
বেঙ্গালুরুতে জমজমাট পাল বাড়ির দুর্গাপুজো।
বেঙ্গালুরু, ১২ অক্টোবর:- বেঙ্গালুরুর হিন্দুস্তান এরোনটিক লিমিটেড এলাকায় অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গালুরুর একমাত্র বাড়ির পুজো। বেলুড়ের পাল পরিবারের হাত ধরে এই পুজোয় তুলে ধরা হয়েছে কলকাতায় বনেদি বাড়ির পুজোর ঐতিহ্য। পাল পরিবারের দুর্গাপুজো দেখতে ঢল নেমেছে প্রবাসী বাঙালিদের। পাশাপাশি পুজোয় মেতেছেন বেঙ্গালুরুর বাসিন্দারাও। রীতিমতো পঞ্জিকা অনুযায়ী নির্ঘণ্ট মেনেই হয়েছে নবপত্রিকা স্নান, দেবীর বোধন, অধিবাস থেকে সন্ধিপুজো। পুজো সম্পুর্ন শাস্ত্রীয় […]
চাঁপদানিতে শিবরাত্রির মেলার উদ্বোধনে পৌরপ্রধান।
প্রদীপ বসু, ১৯ ফেব্রুয়ারি:- শিব রাত্রির সন্ধ্যায় মহাশিবরাত্রি মেলার শুভ সূচনা করলেন চাপদানির পৌরপ্রধান সুরেশ মিশ্র। চাপদানির ৫ নং ওয়ার্ড এর বগুয়াতলা মাঠে উদবোধনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উপপৌরপ্রধান বিনয় কুমার সহ বিভিন্ন ওয়ার্ড এর কাউন্সিলর বৃন্দ প্রাক্তন কাউন্সিলর ও বিশিষ্টজনেরা।অতিথিদের সন্মান জানানোর পর বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।খেলনা, খাবার, নানারকম সামগ্রি স্থান পেয়েছে এই মেলায়। এরপর আর […]








