বাঁকুড়া,১১ ফেব্রুয়ারি:- আজ বাঁকুড়া সতীঘাট এ একটি বুথ কর্মী সম্মেলনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রীর শ্যামল সাঁতরা, বাঁকুড়া জেলা সভাপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন এই বুথ কর্মী সম্মেলনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি সেই কর্মীদের ভালোবাসি যারা মাটির ঘরে থাকে।আমি সেই কর্মীকেই ভালবাসি যে মাটির ঘরে থাকে , যারা মানুষের কাছে যায়, চায়ের দোকানে বসে আড্ডা মারে। শিক্ষক-শিক্ষিকাদের কাছেও যায়, সাংস্কৃতিক কর্মীদের কাছেও যায় ও মানুষের কাছেও থাকে। আমি তাদের ভালোবাসি না যারা নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝেনা । এদিন দলীয় কর্মীদের একসাথে মিলেমিশে কাজ করার আদেশ দেন দলের সুপ্রিমো। কেউ নিজেদেরকে বড় ভাবলে তা মেনে নেয়া হবে না তাদের দল থেকে বহিষ্কার করা হবে। অন্যান্য রাজ্যের সাথে সাথে জঙ্গলমহলের ভাই-বোনেদের তৃণমূল শান্তি ফিরিয়ে দিয়েছে। মনে রাখবেন তৃণমূল দল দুর্বল হলে মানুষেরাও দুর্বল হবে এবং এলাকায় অশান্তি সৃষ্টি করবে মাওবাদীরা।
বিজেপি বাইরে থেকে কিছু লোক কে আনছে ও টাকা দিয়ে বিভিন্ন গ্রামেগঞ্জে লোক পাঠানো হচ্ছে এবং প্রলোভন দেখানো হচ্ছে কোন স্বেচ্ছাসেবী সংগঠনের নামে। তারা মানুষের কাছে বাড়ি বাড়ি যাচ্ছে সাধু সেজে সন্ন্যাসী সেজে এবং অসৎ ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে । তারা টাকা দিয়ে মানুষকে কিনতে চাইছে তাদের প্রলোভনে পা দিবেন না এমনই সতর্কবার্তা দিলেন দলের সুপ্রিমো।এরকম কোন ঘটনা ঘটলে তৎক্ষণাৎ আমাদের জানান অথবা নিজে নিজে থানাই অভিযোগ করুন। আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কাউকে দেবেন না মানুষের কাছ থেকে নিয়ে তারা সব কিছু তথ্য তুলে নেবে ।আপনার জমির দলিল সেটারও তথ্য নিয়ে নেবে এবং ব্যাংক থেকে আমাদের যা টাকা আছে গচ্ছিত ধন সেটাও তারা নিয়ে নেবে।এদিন বিজেপি উদ্দেশে তিনি বলেন মাত্র ৮ মাস আগে দিল্লি ও মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে যত জায়গায় নির্বাচন হয়েছে সমস্ত জায়গায় বিজেপি মুখ থুবড়ে পড়েছে। এরপরে বিজেপির দিন আসছে ঘুড়ি কাটার মতন ভোক কাটা হয়ে যাবে ভারতবর্ষ থেকে। আজ দিল্লির নির্বাচনের ফল ঘোষণার পর এ রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে শুভেচ্ছা জানালেন বাংলার পক্ষ থেকে । দিল্লি পুরো শক্তি দিয়ে বিজেপি দল কে জেতানোর চেষ্টা করেছিলেন কিন্তু তা ঘুড়ি কাটার মত ভোগ কাটা হয়ে গেছে। মানুষ যোগ্য জবাব দিয়েছে দিল্লিতে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।Related Articles
প্রশংসনীয় উদ্যোগ নিল তৃণমূল পরিচালিত কোন্নগর পৌরসভা ।
তরুণ মুখোপাধ্যায় ,২৭ মার্চ:- প্রশংসনীয় উদ্যোগ নিল তৃণমূল পরিচালিত কোন্নগর পৌরসভা ।এদিন পৌরসভার পক্ষ থেকে একটি লঙ্গরখানা খোলা হয়েছে সেই লঙ্গরখানায় রান্না হচ্ছে দু’বেলা আহার। পুর প্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জি জানালেন কোননগরেররের কোন মানুষ এই বিপদের দিনে যাতে না খেয়ে থাকেন তার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা পুরসভার পক্ষ থেকে যতদিন এই বিপর্যয় চলবে আমরা […]
হাওড়ার রামকৃষ্ণপুর পল্লীর পুজোর থিমে এবার ‘সবুজায়ন’।
হাওড়া, ৯ অক্টোবর:- রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৭৮তম বর্ষ। হাওড়া শহরের প্রাচীন ঐতিহ্যবাহী এই ক্লাবের থিমে এবার তুলে ধরা হয়েছে ‘সবুজায়ন’। ক্লাবের তরফে মোহন বসু জানান, পৃথিবীতে যখন চারিদিকে উষ্ণায়ন, চারিদিকে যখন দূষণ, তখন রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের থিমে তুলে ধরেছে সবুজায়ন। মণ্ডপ জুড়ে দেখা যাবে সবুজায়নের ছোঁয়া। এবার সবুজায়নের মাধ্যমে পরিবেশ বাঁচানোর বার্তা […]
নারকেল ফাটিয়ে , ধুপ মালা দিয়ে ট্রেনকে পুজো দিয়ে শেওড়াফুলিতে ব্যাবসা শুরু হকারদের।
হুগলি, ১ নভেম্বর:- সাধারন যাত্রীদের জন্য ট্রেন চলাচল শুরু হওয়ার আজ ২য় দিন। ১ম দিন রবিবার ছুটির দিন হওয়ায় কার্যত আজ থেকেই ট্রেনের যাত্রী সংখ্যার একটা পরিমাপ করা যেতে পারে। যে কোন অর্থে কোভিড বিধি মানতে হবে এই আবেদন নিয়েই যাতায়াত শুরু করলো তৃণমূল সমর্থিত হকার্স ইউনিয়ন। এদিন হাওড়া-বর্ধমান মেন লাইনের শেওড়াফুলি স্টেশনে বৈদ্যবাটি পৌরসভার […]








