হাওড়া,১০ ফেব্রুয়ারি:- জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলাকে মারধর ও গায়ে তরল বস্তু জাতীয় কিছু ছোঁড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মহিলা রসায়নের শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানা এলাকার ধাড়সায়। অভিযোগ, প্রতিবেশী এক ব্যক্তি জোর করে ওই শিক্ষিকার বাড়ির সম্পত্তি দখল করার চেষ্টা করছেন বহুদিন ধরে। ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছেন শিক্ষিকার পরিবার। পরে তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন। শিক্ষিকার অভিযোগ, বাউন্ডারির ডিক্লেয়ারেশন করে সোমবার সকালে তিনি যখন জায়গা মেপে বাউন্ডারি ওয়াল দেবার কাজ করছেন তখন কাজে বাধা দেওয়া হয়। তাকে মাটিতে ফেলে মারধর করা হয় ও তাকে লক্ষ্য করে কিছু ছোঁড়া হয়। ওই শিক্ষিকা হাওড়া জেলা হাসপাতালে এসে এদিন চিকিৎসা করান। তিনি সেখানেই চিকিৎসাধীন। এদিন সন্ধ্যায় তার সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ সহ জেলা নেতৃবৃন্দ।
Related Articles
অপহরণের ১৭ দিন পর চুঁচুড়ার অপহৃত বিষ্ণুর খণ্ড- বিখন্ড দেহের অংশ উদ্ধার বৈদ্যবাটি থেকে।
হুগলি , ২৭ অক্টোবর:- চলতি মাসের ১১ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ চুঁচুড়া কামারপাড়া রায়েরবেড় এলাকার বাসিন্দা বিষ্ণু মাল (২৩) বাড়ির কাছ থেকেই অপহৃত হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতি বিশাল দাসই তাঁকে অপহরন করে। বিষ্ণুর এক বান্ধবীর প্রতি কুনজর ছিলো বিশালের। সেই বান্ধবীর সাথে বিষ্ণুর সম্পর্ক ভালোভাবে নেয়নি বিশাল। সেজন্যই বিষ্ণুকে […]
ইন্দো-ফ্রান্স যৌথ উদ্যোগ, হাল ফিরতে চলেছে চন্দননগরের ঐতিহাসিক রেজিষ্ট্রার ভবনের!
সুদীপ দাস, ১৭ ফেব্রুয়ারি:- ইন্দো-ফ্রান্স যৌথ উদ্যোগে চন্দননগরের ঐতিহাসিজ রেজিস্ট্রি ভবনের পুনঃনির্মান হতে চলেছে। শুক্রবার সেই ভবন পরিদর্শনে এলেন ভারতে অবস্থিত ফ্রান্স দূতাবাসের এক প্রতিনিধি দল। দলে ছিলেন দিল্লীর ফ্রান্স দূতাবাসের ইন্দো-ফ্রান্স সংস্কৃতি বিভাগের আধিকারিক এমানুয়েল লেবরান ড্যামিয়েনস, কোলকাতার ফরাসী কনস্যুল জেনারেল দিদিয়ের তালপেইন সহ মোট আটজনের প্রতিনিধি দল। ৮ জনের এই দলে ছিলেন ফরাসী […]
প্রাক্তন বিচারপতির বিজেপিতে যোগদান নিয়ে নাম না করে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৭ মার্চ:- সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান করা নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে নাম না করে তীব্র কটাক্ষ করেছেন। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আজ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের শেষে নিজের ভাষণে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর জন্যই হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি দলের […]










