এই মুহূর্তে দেশ

ভারত সহ গোটা বিশ্বের পরিস্থিতি উদ্বেগজনক , এ রাজ্যেও ভাবাচ্ছে করোনা।

  বিশেষ রিপোর্ট : সোজাসাপটা, ১ এপ্রিল:-  শুধু মাত্র এক রাতের মধ্যে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ল ২৪০। গত ১২ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩৭। এর মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১৩২ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে ৩০২ […]

এই মুহূর্তে জেলা

করোনা ত্রাণকার্যে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে পেল রামকৃষ্ণ মঠ ও মিশন।

  হাওড়া,১ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন। ইতিমধ্যেই মিশনের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণকার্য শুরু হয়েছে। রামকৃষ্ণ মিশনের এই ত্রাণকার্যে এবার সহায়তার হাত বাড়িয়ে দিলেন বিসিসিআইয়ের সভাপতি বাংলার আইকন তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার দুপুরে তিনি হাওড়ার বেলুড় মঠে আসেন। ব্যক্তিগত উদ্যোগে […]

এই মুহূর্তে জেলা

রাজ্য সরকারের করোনা রিলিফ ফান্ডে এক খুদে স্কুলছাত্রের অর্থদান। ত্রাণ তহবিলে স্কুল দিল ১৫ লাখ।

  হাওড়া,১ এপ্রিল:- করোনা মোকাবিলায় স্টেট রিলিফ ফান্ডে অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। ব্যক্তিগত উদ্যোগেও অনেকে এই মহৎ কাজে এগিয়ে এসেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল হাওড়ার বালির এক খুদে স্কুলছাত্রের নাম। বালির তর্কসিদ্ধান্ত লেনের বাসিন্দা ইংরেজি মাধ্যম স্কুলের ওই ছাত্র অভিলাষ চট্টোপাধ্যায় ( চতুর্থ শ্রেণী ), তার জমানো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে […]

এই মুহূর্তে জেলা

করোনার প্রকোপ থেকে শহরবাসীকে সুস্থ রাখতে এলাকায় জীবাণুমুক্ত করার কাজ শুরু করলো ডানকুনি পৌরসভা।

চিরঞ্জিত ঘোষ, ১ এপ্রিল:- করোনার প্রকোপ থেকে শহরবাসীকে সুস্থ রাখতে এলাকায় জীবাণুমুক্ত করার কাজ শুরু করলো ডানকুনি পৌরসভা । এদিন পুরসভার উদ্যোগে এলাকার সমস্ত সরকারি প্রতিষ্ঠান এবং জনবহুল জায়গাগুলোয় স্যানিটেশনের কাজ চলে। ফায়ার ব্রিগেডের সাহায্যে এদিন ডানকুনি থানা ,ডানকুনি পুরসভা ছাড়াও বিভিন্ন ব্যাংকের এটিএম কাউন্টার এবং বাজারগুলিতে জীবাণুমুক্ত করার কাজ  হয় । জীবাণুনাশক কেমিক্যালের সঙ্গে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় করোনা ত্রাণ কর্মসূচিতে দিলীপ ঘোষ।

  হাওড়া,১ এপ্রিল:- করোনা সংক্রমণের প্রশ্নে দিল্লির নিজামুদ্দিনের জামাত নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার হাওড়ায় করোনা ত্রাণ বিলি কর্মসূচিতে এসে দিলীপবাবু বলেন, ওই জামাতে যোগ দিয়েছিলেন দেশ বিদেশের বহু মানুষ। কতজন এখানে ফিরেছেন তার কোনও ট্রেস নেই। এদের চিহ্নিত না করা গেলে করোনায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এছাড়াও বিদেশ থেকে সম্প্রতি […]

এই মুহূর্তে জেলা

রোটারি ক্লাব শ্রীরামপুর শাখার উদ্যোগে এদিন কোন্নগরে খাদ্যবস্তু বিতরণ করলেন সংস্থার সদস্যরা।

তরুণ মুখোপাধ্যায়,১ এপ্রিল:- ত্রাস সৃষ্টিকারী করোনার ভয়াল থাবায় থরো হরি কম্প সারা বিশ্ব । এর থেকে রেহাই পায়নি আমাদের দেশ ও রাজ্য। এই সময় সমস্ত মানুষ লকডাউন এ চলে গেছে । এর ফলে আমাদের সমাজে যে সমস্ত গরিব মানুষ আছেন তারা পড়েছেন মহাসঙ্কটে ।এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহ বিভিন্ন […]

এই মুহূর্তে কলকাতা

করোনা আক্রান্তে রাজ্যে মৃত ৩

  কলকাতা,হাওড়া,১ এপ্রিল:-  বুধবার সকালে বেলঘরিয়ার করোনা আক্রান্ত প্রৌঢ়ের মৃত্যু হল। বিটি রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে এদিন সকাল সাড়ে নটা নাগাদ তাঁর মৃত্যু হয়। করোনা পজিটিভ ওই প্রৌঢ় ডায়াবেটিস ও কিডনির ওষুখেও ভুগছিলেন। গত ২৬ মার্চ থেকে তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছিল। মঙ্গলবারই তাঁর লালারসের […]

এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ভারত সেবাশ্রম সংঘ। দেশজুড়ে রান্না করা খাবার বিতরণ করছেন তারা।

হাওড়া,১ এপ্রিল:- করোনা থেকে বাঁচতে লকডাউনের ফলে দোকান-হোটেল সব বন্ধ থাকায় অনেক মানুষেরই খাওয়ার সমস্যা হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় সারা দেশ জুড়ে এবার রান্না করা খাবার বিতরণের কাজ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। সংঘের কলকাতার বালিগঞ্জ শাখার পাশাপাশি দিল্লি, মুম্বই সহ বিভিন্ন রাজ্যে ভারত সেবাশ্রম সংঘের যে শাখা রয়েছে সেখানে সাধারণ মানুষ, ফুটপাথবাসী থেকে আটকে […]

এই মুহূর্তে জেলা

করোনা আতঙ্কে অনাড়ম্বরভাবে অন্নপূর্ণা পুজো হচ্ছে শেওরাফুলির ঘোষ পরিবারে।

তরুণ মুখোপাধ্যায় ,৩১ মার্চ:- আজ থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা পূজা । অতি প্রাচীনকাল থেকে বাংলার ঘরে ঘরে হয়ে আসছে মা অন্নপূর্ণার আরাধনা । এবছর কিন্তু অন্নপূর্ণা পূজার ছবিটা একটু অন্যরকম। এই ছবির প্রধান বৈশিষ্ট্য হলো পুজোর দিনগুলিতে প্রতিদিন দর্শনার্থী ও ভক্তদের দেওয়া হয় মা অন্নপূর্ণার প্রসাদ । কিন্তু এবছর করোনার আতঙ্কে মানুষ দিশেহারা । যার […]

এই মুহূর্তে জেলা

চীনা ভাইরাসের জন্য মধ্যবিত্তদের কাজ নেই।তাই চাল,ডাল,আলু দিয়ে পাশে দাঁড়ালো তৃনমুল নেতা রাজীব ঘোষ।

হুগলি ,৩১ মার্চ:- চীনা ভাইরাসের জন্য দেশ জুড়ে লগডাউন।তাঁর জেরে গরিব মধ্যেবিদ্ধ দের ঘরে দুবেলা ঠিক করে ভাতের হাঁড়ি পযন্ত চাপছে না।তাই সাধারণ মানুষের যাতে দুবেলা হাঁড়ি চাপে তাঁর জন্য এগিয়ে এলো কোন্নগর শহর তৃনমুল নেতা রাজীব ঘোষ।আজ ১১ নম্বর ওয়ার্ডের এস কে দেব স্ট্রিটে অসহায় মানুষদের হাতে চাল,ডাল,আলু,তেল,তুলে দেওয়া হলো। করোনা মোকাবিলায় যখন দেশ […]