হুগলি , ১৬ জুন:- মানণীয় প্রধাণমন্ত্রীর আহ্বানে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষে এবং ১ বছরে “মোদী সরকার”-এর সাফল্যের খতিয়ান-পত্র নিয়ে বাড়ি বাড়িতে ” বুথ চলো অভিযান” পালন করলেন বিজেপির রাজ্য সাঃ সম্পাদিকা, হুগলির সাংসদ শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় মহাশয়া। আজ তিনি, চন্দননগর, চুঁচুড়া, বাঁশবেড়িয়ার বিভিন্ন বুথে সাধারণ মানুষের সাথে কথা বলে এই সাফল্যের খতিয়ান-পত্র তুলে দিলেন। বাড়ি […]
এই মুহূর্তে
ভারতীয় দলের কোচ হতে চান প্রাক্তন ভারত অধিনায়ক।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- সুযোগ পেলে ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান । ইচ্ছা প্রকাশ করলেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন । এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাকে যদি একবার সুযোগ দেওয়া হয় তাহলে আমি কোচিং করানোর জন্য রাজি আছি ।” তিনি আরও বলেন, “এখন অনেক বেশি সাপোর্ট স্টাফ দলের সঙ্গে থাকে । যেমন […]
করোনা পজিটিভ রিপোর্ট হাতে আসার একদিন আগেই হাওড়ার বাড়ি থেকে বিহারে পালিয়ে গেলেন এক ব্যক্তি।
হাওড়া , ১৬ জুন:- করোনা পজিটিভ রিপোর্ট হাতে আসার একদিন আগেই স্ত্রী পুত্রদের নিয়ে পরিবার সমেত বাড়ি থেকে পালিয়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচপাড়ায়। এলাকার বাসিন্দারা জানান, তাদের কাউকে কিছু না জানিয়েই ওই ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যান। পরে ফোন করা হলে তিনি জানান বিহারে দেশের বাড়িতে […]
আরপিএফের অভিযান। অবৈধ নির্মাণ ভাঙা হল স্টেশন চত্বর থেকে।
হাওড়া , ১৬ জুন:- হাওড়ায় বালি স্টেশন চত্বর থেকে অবৈধ নির্মাণ ভেঙে দিল রেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ সেখানে গিয়ে যায়। অবৈধ ওই নির্মাণ ভেঙে দেওয়া হয়। আরপিএফ সূত্রের খবর , অনেকদিন ধরেই বালি রেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের পাশে রেলের জায়গায় একটি কাঠামো নির্মাণ করা হচ্ছিল। এর জন্য কোনও বৈধ অনুমতি নেওয়া […]
হাওড়ায় জন সম্পর্ক অভিযান কর্মসূচিতে এসে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
হাওড়া , ১৬ জুন:- হাওড়ায় জন সম্পর্ক অভিযান কর্মসূচিতে এসে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন তিনি। হাওড়া সদর বিজেপির উদ্যোগে মঙ্গলবার দুপুরে ওই জন সম্পর্ক অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ, হাওড়া সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্য […]
চুঁচুড়া পুরসভার সামনে সকাল থেকেই বিক্ষোভ অস্থায়ী কর্মীদের।
হুগলি , ১৬ জুন:- গতকাল চুঁচুড়া পুরসভার সামনে সকাল থেকেই বিক্ষোভ শুরু করেছিল অস্থায়ী কর্মীরা। তাদের অভিযোগ ছিল নতুন ভাবে যে নিয়োগ করা হয়েছে তাতে তাদের কেন নিয়োগ করা হলো না।কারণ তারা দীর্ঘ কুড়ি বছর ধরে প্রায় এই পুরসভায় সাফাই বিভাগের কর্মী হিসেবে কাজ করেছে। এছাড়াও তাদের আরও দাবি ছিল পৌর প্রধানের সঙ্গে তাদের কথা […]
ভারতীয় কোচ কার্স্টেনের চুক্তিপত্রে কার নাম ছিল ? নয়া তথ্য প্রকাশ্যে ।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- মাত্র মিনিট ৭ এর ইন্টারভিউতেই গুরু গ্রেগের ছেড়ে যাওয়া চেয়ারে বসেছিলেন গ্যারি কার্স্টেন। বোর্ড তাঁর হাতে যে চুক্তিপত্র দিয়েছিল, তাতে ছিল গুরু গ্রেগের নাম। পরে চুক্তিপত্রে চ্যাপেলের নাম কেটে , ভারতীয় কোচের পদে কার্স্টেনের নাম করা হয়। খবরের ভিতরের এ সব খবরই কার্স্টেন ফাঁস করেছেন এক সাক্ষাৎকারে। এক সাক্ষাৎকারে কার্স্টেন বলেন, ভারতীয় দলকে কোচিং […]
বিদায় লাল-হলুদ, ফুটবলকে বিদায় জানালেন র্যান্টি মার্টিনস।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- পেশাদার ফুটবলকে বিদায় জানালেন প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা নাইজেরিয়ান গোলমেশিন র্যান্টি মার্টিনস। ভারতীয় ফুটবলে খেলে যাওয়া বিদেশিদের মধ্যে অন্যতম সফল বিদেশি তিনি। ২০১৮ সালের পর আর পেশাদার ফুটবলে র্যান্টি মার্টিনসকে খেলতে দেখা যায়নি। শেষ পর্যন্ত ৩৩ বছর বয়সে নিঃশব্দেই এবার বুট জোড়া তুলে রাখলেন। এক ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় র্যান্টি মার্টিনস জানিয়েছেন, […]
বিশ্বের সেরা ফিল্ডার একজন ভারতীয়, মন্তব্য অজি তারকার ।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- ভারতীয় অলরাউন্ডারকেই এই মুহূর্তে বিশ্বের সেরা ফিল্ডার বলছেন অজি ব্যাটসম্যান। আউট ফিল্ডে জাদেজার দুরন্ত ফিল্ডিং আগেও বহু প্রাক্তনের প্রশংসা কুড়িয়েছে। এবার ফিল্ডার জাদেজাকে দরাজ সার্টিফিকেট দিলেন স্টিভ স্মিথ। একইসঙ্গে কেএল রাহুলের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। তরুণ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কর্ণাটকী ব্যাটসম্যানের খেলায সবচেয়ে বেশি নজর […]
উত্তর হাওড়ায় জলসঙ্কট মেটাতে উদ্যোগ পুরসভার। জল সরবারাহ স্বাভাবিক হতে আরও সময় লাগার আশঙ্কা।
হাওড়া , ১৬ জুন:- উত্তর হাওড়ার জল সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। ৭ টি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকাই এখন নির্জলা। মনে করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও কয়েকদিন সময় লাগতে পারে। সমস্যা কিভাবে দ্রুত মেটানো যায় তার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হতে পারে। আপাতত এখন জলসঙ্কট মেটাতে এলাকায় জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে পুরসভা। এইচআইটির একটি […]

