স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- পেশাদার ফুটবলকে বিদায় জানালেন প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা নাইজেরিয়ান গোলমেশিন র্যান্টি মার্টিনস। ভারতীয় ফুটবলে খেলে যাওয়া বিদেশিদের মধ্যে অন্যতম সফল বিদেশি তিনি। ২০১৮ সালের পর আর পেশাদার ফুটবলে র্যান্টি মার্টিনসকে খেলতে দেখা যায়নি। শেষ পর্যন্ত ৩৩ বছর বয়সে নিঃশব্দেই এবার বুট জোড়া তুলে রাখলেন। এক ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় র্যান্টি মার্টিনস জানিয়েছেন, চোটের কারণেই তিনি বুট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে ফুটবল ছেড়ে দেওয়ার পর এবার নিজের ব্যবসা সামলাতে চলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ায় রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করেছেন ভারতে খেলে যাওয়া তারকা বিদশি। আটলান্টা শহরে নিজের বাড়িও কিনেছেন মার্টিনস। ভারতের জাতীয় লিগ ও আই লিগে সর্বোচ্চ গোল করা মার্টিনস দেশ বিদেশে খেলে অবসর নিলেও ভারতকে ভোলেননি। ঐ প্রতিক্রিয়ায় ভারতের ডেম্পো ও ইস্টবেঙ্গল ক্লাবে খেলার স্মৃতি স্মরণ করেন তিনি।
Related Articles
পুলিশ বাড়ির ছাদ থেকে ইট মেরেছে, অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের।
হাওড়া, ২৭ আগস্ট:- মঙ্গলবারের নবান্ন অভিযানে জল কামান কাঁদানে গ্যাস ছাড়াও বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়েছে, এমনটাই অভিযোগ করলেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে বলেন শান্ত আন্দোলনের উপর পুলিশ জল কামান, কাঁদানে গ্যাস ছুঁড়েছে। পুলিশ বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়েছে আন্দোলনকারীদের উপরে। ২৪-২৬ জন আহত হয়েছে। আন্দোলনকারীরা কাউকে […]
বিধানসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির বৈঠক আগামী সপ্তাহ থেকে ফের শুরু হচ্ছে।
কলকাতা , ২ অক্টোবর:- অতিমারীর আবহে প্রায় সাত মাস বন্ধ থাকার পর বিধানসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির বৈঠক আগামী সপ্তাহ থেকে ফের শুরু হচ্ছে। বিধানসভার বিভিন্ন দপ্তরের ৪১টি স্ট্যান্ডিং কমিটি যাতে পুজোর ছুটির আগে অন্তত একটি করে বৈঠক করে সে ব্যাপারে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। গতকাল তিনি বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে […]
সোনা-রূপো কিংবা টাকা পয়সা নয়, আলু চুরি করতে এবারে মাঠে নেমেছে চোরেরা !
হুগলি, ১২ মার্চ :- সোনা-রূপো কিংবা টাকা পয়সা নয়, আলু চুরি করতে এবারে মাঠে নেমেছে চোরেরা! শুনলে অবাক লাগলেও এটাই সত্যি! পোলবা থানার রাজহাট গান্ধীগ্রামের কল্যা পরিবারের চাষের জমি থেকে কয়েকশো কেজি চন্দ্রমুখী আলু উধাও হয়ে গেলো। আজ সকালে সেই আলু তুলতে গিয়েই বিষয়টি নজরে আসে কল্যা পরিবারের। গতকাল রাতে কেউ বা কারা ওই জমিতে […]







