হুগলি , ১৬ জুন:- মানণীয় প্রধাণমন্ত্রীর আহ্বানে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষে এবং ১ বছরে “মোদী সরকার”-এর সাফল্যের খতিয়ান-পত্র নিয়ে বাড়ি বাড়িতে ” বুথ চলো অভিযান” পালন করলেন বিজেপির রাজ্য সাঃ সম্পাদিকা, হুগলির সাংসদ শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় মহাশয়া। আজ তিনি, চন্দননগর, চুঁচুড়া, বাঁশবেড়িয়ার বিভিন্ন বুথে সাধারণ মানুষের সাথে কথা বলে এই সাফল্যের খতিয়ান-পত্র তুলে দিলেন। বাড়ি বাড়ি প্রত্যেক মানুষকে মাস্ক পড়ার সতর্কতা বার্তা দেবার পাশাপাশি প্রধানমন্ত্রীর সারা বছরের কাজের খতিয়ান চিঠির মাধ্যমে মানুষের হাতে তুলে দেন তিনি। যাতে মানুষ জানতে পারেন প্রধানমন্ত্রী তাদের জন্য কি কি করছেন।আগামী দিনে যাতে নরেন্দ্র মোদির ওপর তারা আস্থা রাখতে পারেন। সঙ্গে ছিলেন বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি শ্রী গৌতম চট্টোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্ব।
Related Articles
ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটস এর পক্ষ থেকে ,বীরভূম জেলা কমিটির উদ্যোগে ত্রাণ সামগ্রী।
প্রদীপ সাঁতরা,৭ এপ্রিল:- ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটস এর পক্ষ থেকে ,বীরভূম জেলা কমিটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ। বর্তমানে যে সংকটময় মুহূর্ত সেই জটিল ও কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য বীরভূম জেলার একটি প্রত্যন্ত পিছিয়ে পড়া গ্রাম একডেলে। যেখানে 40 টি পরিবার আদিবাসী সম্প্রদায়ভুক্ত ।এই সমস্ত অভুক্ত আদিবাসীদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন […]
বহিরাগতদের উৎখাত করতে এককাট্টা চন্ডিতলার মানুষ , চাইছেন ভূমিকন্যা স্বাতীকেই।
হুগলি , ২০ মার্চ:- চন্ডীতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর ভোট প্রচার তুঙ্গে উঠেছে। গত কয়েকদিন ধরেই এখানকার গত দুবারের বিজয়ী প্রার্থী স্বাতী খন্দকার চন্ডীতলার বিভিন্ন এলাকায় নিবিড় ভোট প্রচার চালাচ্ছেন। এদিন বিকেলে এখানকার নবাবপুর অঞ্চলে একটি বিশাল রালি বের করে মানুষের কাছে পৌছলেন। তৃণমূল প্রার্থী স্বাতী দেবী প্রচারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 বছর রাজত্ব […]
কুকথা বলাই বিজেপির সংস্কৃতি ,তাঁর রাজনৈতিক জীবনে সায়ন্তন বসু’র নাম পর্যন্ত শোনেননি বলে এবার পাল্টা আক্রমণ অরূপের।
হাওড়া , ২ ডিসেম্বর:- বুধবার সকালে মধ্য হাওড়ার নেতাজী সুভাষ রোডে “চায়ে পে চর্চা” কর্মসূচিতে এসে রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে মরণকালে হরিনাম বলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন সকালেই এক সাংবাদিক বৈঠকে সায়ন্তনবাবুর সেই কটাক্ষের কড়া জবাব দেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। তৃণমূল নেতাদের […]








