হাওড়া , ১৬ জুন:- করোনা পজিটিভ রিপোর্ট হাতে আসার একদিন আগেই স্ত্রী পুত্রদের নিয়ে পরিবার সমেত বাড়ি থেকে পালিয়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচপাড়ায়। এলাকার বাসিন্দারা জানান, তাদের কাউকে কিছু না জানিয়েই ওই ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যান। পরে ফোন করা হলে তিনি জানান বিহারে দেশের বাড়িতে চলে এসেছেন। এদিকে করোনার রিপোর্ট পজিটিভ আসায় হাওড়ার পাঁচপাড়া এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এলাকা জীবাণুমুক্ত করার দাবি তুলেছেন এলাকার মানুষ। জানা গেছে, ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন। জ্বর না কমায় করোনার সোয়াব টেস্ট করানো হয়। পরে রিপোর্ট আসে পজিটিভ। কিন্তু তার আগেই এলাকা ছেড়ে পরিবার নিয়ে বিহারে চলে যান তিনি।
Related Articles
দোলে রঙিন হয়ে উঠল শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ড।
হুগলি, ৩ মার্চ:- দোলের সকালে রঙিন হয়ে উঠলো হুগলির শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ড । নাচে, গানে, আবির রঙে মেতে উঠলো এই এলাকার আট থেকে ৮০। হোলির সকালে রঙিন এই মিলন মেলার উদ্যোক্তা ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের পৌর প্রধান পরিষদ তথা হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি রঙিন চরিত্রের সকলের প্রিয় ভাই দা (সুবীর ঘোষ)। নীল […]
জেলা জুড়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২০ তম জন্মদিন পালন।
হুগলি, ৬ জুলাই:- হুগলি জেলা জুড়ে ভারত কেশরী ডঃ শামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২০ তম জন্মদিন পালন করলেন বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব। এদিন বিজেপির প্রতিটি জেলা সাংগঠনিক কার্যালয় ও বুথস্তরে শ্রদ্ধার সাথে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালিত হয়। একজন ভারতীয় পন্ডিত ও জাতীয়তাবাদী নেতা হিসাবে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২০ তম জন্মদিবস সাড়ম্বরে পালিত হয় হুগলি জেলায়।প্রতি […]
হাওড়ায় বহুতল আবাসনে বিধ্বংসী আগুন।
হাওড়া, ২৩ এপ্রিল:- হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার নন্দীবাগানে বহুতল আবাসনে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ওই ঘটনা ঘটে। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বহতলের বাসিন্দারা। হতাহতের খবর নেই। দমকলের তৎপরতায় আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বহুতলের গ্রাউন্ড ফ্লোরে থাকা বেশ কয়েকটি গাড়ি আগুনে ঝলসে যায়। তিনটি বাড়ি […]








