এই মুহূর্তে জেলা

ভারতে শীঘ্রই আসবে করোনার টিকা। সেই আশায় বুক বেঁধে হাওড়ার লেডিস পার্লারে কোভিড নিয়ে হেয়ার কাটিং।

হাওড়া , ৭ জুলাই:- দিনকয়েক আগেই একটি খবরকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছিল। সেটি হল ভারতে বানানো করোনার প্রথম টিকা বাজারে আসত‌ে পারে স্বাধীনতা দিবসের মধ্যেই। যার নাম ‘কোভ্যাক্সিন’। এতো তাড়াহুড়ো করে টিকা নিয়ে আসার বিষয় নিয়েও শুরু হয়ে গেছে আলোচনা। জানা যায় ‘ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (বিবিআইএল)’ এর সহযোগিতায় ওই টিকা […]

জেলা এই মুহূর্তে

রিষড়ায় দলীয় কর্মসূচিতে জেলা সভাপতির উপস্থিতিতে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা।

হুগলি , ৭ জুলাই:- গতকাল সন্ধ্যায় রিষড়া বাঙ্গুর পার্ক এলাকায় বিজেপির একটি দলীয় কর্মসূচিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে। একদল বিজেপি কর্মী অন্য দল বিজেপি কর্মীর দিকে তেড়ে যায় , গালাগালি এবং হাতাহাতির মধ্যে জড়িয়ে পড়ে এবং এ-সমস্তই হয়েছে হয়েছে বিজেপির শ্রীরামপুর জেলা কমিটির সভাপতি ও বিজেপির মহিলা মোর্চার নেত্রী সামনেই । ঘটনাকে কেন্দ্র করে বিজেপি রিষড়া […]

এই মুহূর্তে জেলা

রেলকে বেসরকারিকরনের প্রতিবাদে শেওরাফুলি ও রিষড়ায় তৃণমূলের বিক্ষোভ।

তরুণ মুখোপাধ্যায় , ৭ জুলাই:- যেভাবে ভারতীয় রেলকে বেসরকারি মালিকানায় হাতে তুলে দেয়া হচ্ছে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখাল হুগলি জেলা তৃণমূল কংগ্রেস। এদিন রিষড়া স্টেশনে এবং শেওড়াফুলি স্টেশনে তৃণমূল কর্মীরা রেলের এই বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ সংগঠিত করে। বিক্ষোভে নেতৃত্ব দেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব এবং রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর […]

এই মুহূর্তে জেলা

বিজেপি তৃনমূল সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার ইন্দাস থানার হেয়াৎনগর গ্রাম।

বাঁকুড়া , ৭ জুলাই:- এবার বিজেপি তৃনমূল সংঘর্ষে উত্তপ্ত হল বাঁকুড়ার ইন্দাস থানার হেয়াৎনগর গ্রাম। গতকাল সন্ধ্যে থেকে দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালীন এলাকায় ব্যপক বোমাবাজি হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িও। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল হেয়াৎনগর গ্রামে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করছিল বিজেপি কর্মী সমর্থকরা। এই সময়ই […]

এই মুহূর্তে জেলা

নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগে পৌঢ়ের চুল কেটে দিল এলাকাবাসী।

হুগলি , ৭ জুলাই:- পান্ডুয়ায় বাড়িতে ঢুকে নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগ-অভিযুক্ত পৌঢ়ের চুল কেটে দিল এলাকাবাসী-বেঁধে রাখা হয় বিদ্যুতের খুঁটিতে, পরে পুলিশ তাঁকে উদ্ধার করে আটক করে। সোমবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়া থানার মীরেপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ওই একালার বছর ১৩-র এক কিশোরি বাড়ির বাইরে বাথরুমে যাওয়ার সময় তাঁকে পিছন থেকে ধরে […]

এই মুহূর্তে খেলাধুলা

এবার চরম সংঘাতের পথে আইসিসি-বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক , ৬ জুলাই:- করোনা ভাইরাসের আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল আয়োজন নিয়ে বড়সড় দ্বন্দ্বে জড়াতে চলেছে আইসিসি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। বিশ্বকাপ নিয়ে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের মতো করে আইপিএলের সূচি ঘোষণার চিন্তাভাবনা শুরু করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। পরিকল্পনা মাফিক চলতি বছরেই […]

এই মুহূর্তে খেলাধুলা

বিরাট সংকট ! কোহলিকে ছাড়তে হতে পারে পদ ৷

স্পোর্টস ডেস্ক , ৬ জুলাই:- বাড়িতে বসেই হঠাৎ করেই বিরাট কোহলির জন্য বড়সড় বিপদ ৷ বিরাটের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের মারাত্মক অভিযোগ ৷ কারণ সঞ্জীব গুপ্তা নামে বিসিসিআইয়ের লোকপালকে মেল করেছেন তিনি৷ সর্বভারতীয় সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী বিসিসিআই কে বিরাট কোহলির বিরুদ্ধে মেল করে জানিয়েছেন বিরাট লোধা কমিশনের প্রস্তাবিত নিয়ম ভাঙছেন ৷ তাঁর […]

এই মুহূর্তে খেলাধুলা

জল্পনার অবসান , মেসি অবসর নেবেন বার্সার জার্সিতেই।

স্পোর্টস ডেস্ক, ৬ জুলাই:- দীর্ঘদিন ধরে জল্পনা শোনা যাচ্ছিল, নৌ কাম্পে নাকি এখন আর খুশি নন লিও মেসি। মাঝেমধ্যেই ক্লাব ছাড়ার কথা বলছেন তিনি। আগামী বছর চুক্তি শেষ হলে নাকি চুক্তি আর বাড়াতে চাইছেন না আর্জেন্টাইন তারকা। এমনকি ইউরোপের বেশ কিছু ক্লাব তাঁকে নাকি প্রস্তাবও দিয়েছে। সব জল্পনা উড়িয়ে দিয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ […]

এই মুহূর্তে খেলাধুলা

অ্যাস্টন ভিলাকে হারিয়ে ছন্দে ফিরল লিভারপুল।

স্পোর্টস ডেস্ক , ৬ জুলাই:- পেপ গুয়ার্দিওলার দলের কাছে বিশ্রী হারের ধাক্কা সামলে নিলেন মহম্মদ সালাহরা। তিন দশকের ব্যবধানে ইপিএল জয়ের পরে রবিবারই নিজেদের মাঠ অ্যানফিল্ডে প্রথম খেলল লিভারপুল। আগের ম্যাচে অপ্রত্যাশিত ভাবে ম্যাঞ্চেস্টার সিটির কাছে ০-৪ হারায় সকলে ভেবেছিলেন, এ দিন শুরু থেকে অ্যাস্টন ভিলাকে চাপে রাখবেন য়ুর্গেন ক্লপের ফুটবলারেরা। কিন্তু প্রথমার্ধে মহম্মদ সালাহদের […]

এই মুহূর্তে জেলা

করোনায় আক্রান্ত চিকিৎসার জন্য রাজ্য সরকার রাজ্যের প্রথম প্লাজমা ব্যাংক গঠন করেছে -মুখ্যমন্ত্রী।

নবান্ন , ৬ জুলাই:- করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার রাজ্যের প্রথম প্লাজমা ব্যাংক গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে ডিজিটাল পদ্ধতিতে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নবগঠিত এই ব্যাংকের উদ্বোধন করে বলেন এর ফলে রাজ্যে কোভিদ সংক্রমণ আগামী দিনে অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও সংক্রমণ রোগ মোকাবিলায় গবেষণামূলক কাজকর্ম, রোগ সম্বন্ধে […]