হাওড়া , ৭ জুলাই:- হাওড়ায় এবার পুলিশকর্মীর মৃত্যু হল করোনাতে। গৌতম পট্টনায়ক (৪৬) নামের চ্যাটার্জিহাট থানার ওই সাব ইন্সপেক্টর মঙ্গলবার সকালে কলকাতার সিএমআরআই হাসপাতালে মারা যান।হাওড়া পুলিশ কমিশনারেটে এই প্রথম কোনও পুলিশকর্মীর মৃত্যু হল। গত পাঁচদিন আগে শরীরে জ্বর নিয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে কোভিড ১৯ টেস্ট নেগেটিভ আসে। এরপর তিনি নিজেই হাসপাতাল থেকে চলে আসেন।অসুস্থতা না কাটায় এবং তিনি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার সিএমআরআই’তে ভর্তি করা হয় তিনদিন আগে।এখানে করোনা পজিটিভ ধরা পড়ে। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। উল্লেখ্য, হাওড়া কমিশনারেট এলাকায় ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী।
Related Articles
ফেরিওয়ালার গান চুরি , উপার্জন অন্যদের ; সাদা ভুবনের আকাশ কালো মেঘেই ঢাকা !
সুদীপ দাস, ৮ ডিসেম্বর:- একটা সময় জাতীয় কবি অরুন চক্রবর্তীর লেখা “লাল পাহাড়ির দেশে যা” গানটি চুরির স্বাক্ষী থেকেছে সঙ্গীত প্রেমী বাঙালী। এবারে এক আম বাঙালীর জনপ্রিয় লোকগীতি চুরি করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিলো সাইবারপ্রেমী বাঙালীরা। শ্রীরামপুর স্টেশনে মহুয়া গাছটির প্রেম ভরা তিরে বিদ্ধ হয়েছিলেন অরুনবাবু। এরপরই অরুনবাবুর হৃদয়ের রং দিয়ে ৫০ বছর পূর্বের […]
এবার করোনা সংক্রমণ কলকাতার দুই ফুটপাথবাসীর শরীরে! চরম উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন।
প্রদীপ সাঁতরাহুগলি,৮ এপ্রিল:- কলকাতার ফুটপাথে করোনা-সংক্রমণ! বুধবার এই খবর প্রকাশিত হতেই কার্যত দিশাহারা স্বাস্থ্য ভবন। কার থেকে, কীভাবে সংক্রামিত হলেন ফুটপাথবাসী, কতজন তাঁদের সংস্পর্শে এসেছেন– এসব খতিয়ে দেখতে যুদ্ধকালীন ব্যস্ততায় আধিকারিকরা। তাও আবার এক জন নয়, জানা গেছে, শহরের দু’প্রান্তের দুই ফুটপাথবাসীর ধরা পড়েছে করোনা পজিটিভ ! এর পরেই স্বাস্থ্য ভবনের অন্দরে উদ্বেগ তৈরি […]
আইনজীবি আক্রান্তের ঘটনায় এখনও দোষীরা গ্রেপ্তার না করার প্রতিবাদে চুঁচুড়া কোর্টে কর্মবিরতি।
সুদীপ দাস, ১৮ নভেম্বর:- বোমাবাজিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। মারধর আইনজীবিকে। থানায় অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। প্রতিবাদে আদালতে কর্মবিরতির সিদ্ধান্ত আইনজীবিদের। ঘটনাটি চুঁচুড়া আদালতের। আইনজীবি সূত্রে খবর এই আদালতের আইনজীবি দিলীপ সাহা দুর্গাপুজোর দশমীর রাতে মগরা থানা এলাকায় নিজের বাড়ির সামনে বোমাবাজির প্রতিবাদ জানিয়েছিলেন। যার জেরে ওই যুবকদের হাতে প্রহৃত হন তিনি। ঘটনার পর মগরা […]








