তরুণ মুখোপাধ্যায় , ৮ জুলাই:- সেভ ড্রাইভ সেভ লাইফ মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচি নিয়েছিলেন তা আজ চার বছর পূর্ণ হল ।এই উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে দিনটি পালন করা হয়। চন্দননগর পুলিশ কমিশনারেট এর অধীন শ্রীরামপুর এবং রিষড়া থানার পক্ষ থেকে এই দিন সকালে সাইকেল ও মোটর সাইকেল এর মাধ্যমে মানুষকে সচেতন করা […]
এই মুহূর্তে
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শেওড়াফুলিতে।
হুগলি , ৮ জুলাই:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দিলীপ যাদবের তত্ত্বাবধানে এবং বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রশাসক সদস্য মাননীয় সুবীর ঘোষের(ভাই দা) পরিচালনায় ও বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল কংগ্রেস ও বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দেওয়া কর্মসূচির মধ্যে ৩য় […]
দিলীপ ঘোষকে রাঁচিতে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ কল্যাণের।
চিরঞ্জিত ঘোষ , ৮ জুলাই:- আজ ডানকুনিতে এক অনুষ্ঠানে এসে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। কল্যানবাবু প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ এক প্রোমোটার কাছ থেকে ১৮ কামরার একটি ফ্লাট নিয়েছেন । এখন প্রশ্ন তাকে কি এমনি এমনি এটা দেয়া হলো। কিছু পেতে গেলে তো কিছু দিতে […]
হ্যাপি বার্থ ডে মহারাজ ।
স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- স্পোর্টস ডেস্কভারতীয় দলের অধিনায়ক থেকে সিএবি সভাপতি, সিএবি সভাপতি থেকে বিসিসিআই এর মসনদে শীর্ষ পদে জায়গা করে নিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটের প্রচলিত ধারাবাহিকতাকে বদলে দেওয়ার নায়ক বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। আর বুধবার ৪৮ বছরে পা দিলেন প্রিন্স অফ ক্যালকাটা। তাঁর হাত ধরেই ভারতীয় দলে উঠে এসেছিলেন টিম ইন্ডিয়ার বহু তারকা […]
করোনা পজিটিভ রিপোর্ট হাতে সটান রিষড়া থানায় প্রৌঢ়া।
সুদীপ দাস , ৮ জুলাই:- লুকনো কিংবা পালানো নয় , এবারে করোনা পজেটিভ রিপোর্ট হাতে সটান থানায় এসে আত্মসমর্পন রুগীর। উদ্যেশ্য পালিয়ে নয় , চিকিৎসা করিয়েই করোনার হাত থেকে রেহাই মিলতে পারে মনুষ্য জাতীর। এমনই ঘটনা ঘটিয়ে আজ সমাজে এক সচেতনতার বার্তা দিলেন ষাটোর্দ্ধ এক মহিলা। রিষড়ার ৩ নম্বর গভর্মেন্ট কলোনির বাঁশবাগান এলাকার বাসিন্দা মহিলার […]
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের আগে ক্রোয়েশিয়ায় ভারতের প্রস্তুতি শিবির !
স্পোর্টস ডেস্ক, ৮ জুলাই:- সুনীল ছেত্রী অ্যান্ড কোম্পানির মুশকিল আসান হয়ে উঠতে পারে জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচের দেশ ক্রোয়েশিয়া। অক্টোবর-নভেম্বরে কাতার, বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচের আগে ক্রোয়েশিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে পারে সুনীলদের প্রস্তুতি শিবির। ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট দাভর সুকেরকে একটি খোলা চিঠি লিখেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের যোগ্যতা […]
লকডাউন পরিস্থিতিতে স্কুল ফি কমানোর দাবিতে হাওড়ার একাধিক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বিক্ষোভ আজও অব্যাহত।
হাওড়া , ৮ জুলাই:- লকডাউন পরিস্থিতিতে স্কুল ফি কমানোর দাবিতে হাওড়ার একাধিক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বিক্ষোভ আজও অব্যাহত। বুধবার সকালে হাওড়ার গোলাবাড়ির ওয়াটকিন’স লেনের একটি ইংরেজি মাধ্যম স্কুলে এই নিয়ে বিক্ষোভ হয়। পাশাপাশি ডোমজুড়ের একটি নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনেও বিক্ষোভ দেখান অভিভাবকেরা। এই নিয়ে স্কুলের সামনে উত্তেজনা ছড়ায়। জানা গেছে, ফি কমানোর […]
হাওড়ায় করোনায় মৃত্যু পুলিশকর্মীর।
হাওড়া , ৭ জুলাই:- হাওড়ায় এবার পুলিশকর্মীর মৃত্যু হল করোনাতে। গৌতম পট্টনায়ক (৪৬) নামের চ্যাটার্জিহাট থানার ওই সাব ইন্সপেক্টর মঙ্গলবার সকালে কলকাতার সিএমআরআই হাসপাতালে মারা যান।হাওড়া পুলিশ কমিশনারেটে এই প্রথম কোনও পুলিশকর্মীর মৃত্যু হল। গত পাঁচদিন আগে শরীরে জ্বর নিয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে কোভিড ১৯ টেস্ট নেগেটিভ আসে। এরপর তিনি নিজেই […]
করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াতে অলিম্পিক স্বর্ণপদক তুলে দিচ্ছেন মারিন।
স্পোর্টস ডেস্ক , ৭ জুলাই:- চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়ে এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী মহিলা শাটলার মারিন। চার বছর আগে ব্রাজিলের রাজধানী শহরে যিনি ভারতীয় শাটলার পিভি সিন্ধুকে হারিয়ে সোনা জিতেছিলেন। স্পেনের রাজধানী শহর মাদ্রিদের ভার্জেন দেল মার হসপিটাল কোভিড১৯ মোকাবিলায় সম্প্রতি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আর দুঃসময়ে সেই ফ্রন্টলাইন হসপিটালের […]
শচীনের রেকর্ড ভাঙতে পারেন ভারত অধিনায়ক, মত ব্র্যাড হগের।
স্পোর্টস ডেস্ক , ৭ জুলাই:- আন্তর্জাতিক ক্রিকেট বিরল নজির৷ যা আগে কোনওদিন হয়নি৷ আগামিদিনেও হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে৷ বিশ্বের প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক হলেন শচীন রমেশ তেন্ডুলকর৷ কিন্তু বিরাট কোহলি ভবিষ্যতে শচীনের এই রেকর্ড ভেঙে ফেলতে পারেন বলেন মনে করেন ব্র্যাড হগ৷ ফিটনেসের কারণে শচীনের এই রেকর্ড কোহলি […]

