স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- করোনা আতঙ্ক কাটিয়ে বুধবার আন্তর্জাতিক ক্রিকেট শুরু হল ১১৭ দিন পর। সাউদাম্পটনে ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হওয়ার কথা ছিল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। টস হওয়ার কথা ছিল তিনটের সময়। কিন্তু টসের আগেই বৃষ্টি বাদ সাধল। এমনকী, ক্রিকেটাররা ফিরেও গেলেন মাঠ-সংলগ্ন হোটেলে। যা ক্রিকেট প্রেমীদের কাছে হয়ে উঠল হতাশার। করোনা ভাইরাসের কারণে বাইশ গজের দুনিয়া এতদিন ছিল স্তব্ধ। এজিয়েসবোল-এ কী ভাবে ক্রিকেট ফিরছে, ক্রিকেটাররা নতুন নিয়মের সঙ্গে কী ভাবে ধাতস্থ হয়ে উঠছেন, তা দেখতে চেয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু প্রথম সেশন ধুয়ে গেল বৃষ্টিতে। খেলা শুরু না হওয়ায় হতাশ হন সমর্থকরা। যদিও কিছু সময় পর অবশেষে ক্রিকেট ফিরল বিশ্বে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোক। তবে ইনিংসের শুরুতেই প্রথম উইকেট হারিয়ে ফেলে ইংরেজরা। তবে কয়েক ওভার খেলা হওয়ার পরেই আবারও বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।
Related Articles
সুপার ওভারে সুপার জয় জিম্বাবোয়ের
স্পোর্টস ডেস্ক, ৩ নভেম্বর:- প্রথম ম্যাচে ২৬ রানে এবং দ্বিতীয় ওয়ান ডে জিতে আগেই সিরিজ নিজেদের পকেটে পুরেছিল ইমাম উল হকরা। তাই এদিন রাউলপিন্ডিতে দিন রাতের ম্যাচটি কিছুটা হলেও তার স্বাভাবিক উত্তেজনা হারিয়েছিল। কিন্তু এই নির্বিষ ম্যাচেই প্রান প্রতিষ্ঠিত করলেন দু’দলের ক্রিকেটাররা।নির্ধারিত ১০০ ওভারের খেলায় জয় নির্ধারিত হয়নি। দু’দল হাড্ডাহাড্ডি লড়াই করায় এদিন ম্যাচ টাইয়ে […]
কানাইপুর পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য ও সাম্প্রদায়িক পোস্টের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের
হুগলি, ২৫ জুন:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও সাম্প্রদায়িক পোস্ট করায় কানাইপুর বারোজীবী এলাকার বাসিন্দা তিন যুবকের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করলেন কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব।পলাশ মন্ডল,কমলেশ মন্ডল ও অভিজিৎ বোস বারোজীবীর বাসিন্দা এই তিনজনের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। কানাইপুর গ্রাম […]
মানকুন্ডু স্টেশনে রেল অবরোধকে ঘিরে ধুন্ধুমার, চলল লাঠি, চিয়ার গ্যাস।
হুগলি, ২৮ আগস্ট:- মানকুন্ডু স্টেশনের রেল অবরোধ কিরে ধুমধুমার, লাঠিচার পুলিশের, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ, অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ, ভোগান্তি যাত্রীদের বুধবার সকাল থেকেই রেল অবরোধে সামিল হয়েছে বিজেপি কর্মীরা। মানকুন্ডু স্টেশনের আপ ও ডাউন লাইনের এক ও দু নম্বর প্লাটফর্মে রেল অবরোধ করে বিজেপি। দুটি লাইনে দাঁড়িয়ে পড়ে […]







