হাওড়া , ১০ জুলাই:- আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় ভুয়ো নাম নিয়ে কিছুদিন আগেই সরগরম ছিল বাংলার রাজনীতি। অনেক ক্ষেত্রেই আমফানের ক্ষতিপূরণ তালিকায় দুর্নীতি ও স্বজনপোষণেরও অভিযোগ উঠেছিল। তালিকায় এমন অনেকেরই নাম ছিল যারা বিত্তশালী, এমনকি কোনওভাবেই তাঁরা আমফানে ক্ষতিগ্রস্ত হননি। হাওড়া জেলাতেও এমন বেশ কয়েকটি অভিযোগ প্রকাশ্যে এসেছিল। এরপরই সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি, মাকড়দহ ১ নং […]
এই মুহূর্তে
করোনাই কাল , জ্জ্বলন্ত দীপে আঁধার , সব্জি বিক্রেতা মোহনবাগানের স্টপার !!
সুদীপ দাস , ১০ জুলাই:- ফুটবলকেই ধ্যান-জ্ঞান করে এগিয়ে চলছিলো কোন্নগর বাঞ্ছারাম মিত্র লেনের দীপ বাগ। নিজের প্রতিভার জোরে সুযোগ করে নিয়েছিলো দূর্গাপুরের মোহনবাগন অ্যাকাডেমিতে। মাসিক ১ হাজার টাকা ভাতাও মিলছিলো । অনুর্দ্ধ-১৯ এ যথেষ্ট পারদর্শীতা রেখে এগিয়ে চলছিলো এই স্টপার। কিন্তু করোনার অতিমারিতে সমগ্র বিশ্বের সাথে সাথে লকডাউন নেমে এসেছে দীপের জীবনেও। রিক্সাচালকের একমাত্র […]
পাক ক্রিকেটারদের জার্সিতে থাকবে আফ্রিদি ফাউন্ডেশনের লোগো !
স্পোর্টস ডেস্ক , ১০ জুলাই:- ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে পাকিস্তান ক্রিকেট দলের জার্সিতে শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো থাকবে। এই খবর নিজেই জানালেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন সুযোগ দেওয়ায় ধন্যবাদও জানিয়েছেন আফ্রিদি।ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে স্পনসর সমস্যায় পাকিস্তান ক্রিকেট দল। পেপসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে পিসিবি-র। এরপর আর […]
১ বছর পিছিয়ে গেল এশিয়া কাপ, সৌরভের বক্তব্যকেই মান্যতা।
স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবিকেই সত্যি প্রমাণ করে করোনা ভাইরাসের জেরে এশিয়া কাপ এ বছরের জন্য স্থগিত বলে ঘোষণা করা হল। পরিবর্তে ২০২১ সালের জুনে শ্রীলঙ্কাতেই টুর্নামেন্ট হবে বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা […]
ফের কোচবিহারে গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করলো পুলিশ ।
কোচবিহার, ৯ জুলাই:- ফের কোচবিহারের গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করলো পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে একটি অল্টো গাড়িতে ৫৪ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ আক্রারহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের বাড়ি ত্রিপুরায়। তাঁর নাম সুরজিত বিশ্বাস। অন্যজন […]
আমতার চকশালিকায় ভাঙল মণীষীমূর্তি , এবার শিকার নেতাজি সুভাষ চন্দ্র বসু।
হাওড়া , ৯ জুলাই:- গ্রামীণ হাওড়ার জয়পুর থানার চকশালিকা গ্রামে রাতের অন্ধকারে ভাঙল মনীষীর মূর্তি। লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল জয়পুর থানার চকশালিকা গ্রাম। ঘটনায় হতবাক এলাকার সাধারণ মানুষ থেকে শিক্ষিত গুণিজন। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে মূর্তিটি স্বাধীনতা সংগ্রামীর হাত দিয়ে উদ্বোধন হয়েছিল। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা দেখতে পান নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিটি ভেঙে […]
হাওড়া ব্রিজে এই নিয়ে দ্বিতীয়বার উঠে পড়লেন মানসিক ভারসাম্যহীন মহিলা।
হাওড়া , ৯ জুলাই:- এক মাসের ব্যবধানে এই নিয়ে পরপর দু’বার। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের আরও একবার পুলিশের নজর এড়িয়ে চার নম্বর পিলার ধরে হাওড়া ব্রিজে উঠে পড়েন ডলি ঘোষ নামের মানসিক ভারসাম্যহীন এক মহিলা। মিনিট দশেকের মধ্যেই তাকে উদ্ধার করে নর্থ পোর্ট থানার পুলিশ। এর আগেও গত ৭ জুন রবিবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে উঠে পড়েছিলেন […]
কড়া নিয়ন্ত্রণ বিধি মেনেই লকডাউন শুরু হাওড়ার কন্টেনমেন্ট জোনে। রাস্তায় নেমে নজরদারি পুলিশের।
হাওড়া , ৯ জুলাই:- বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে হাওড়ায় কন্টেনমেন্ট জোন এলাকায় কড়া লকডাউন শুরু হয়ে গেল। এলাকাগুলি সিল করে দিল পুলিশ। লকডাউন যাতে সকলে মেনে চলেন তারজন্য পুলিশের তরফ থেকে হাওড়া ময়দান, ফ্লাইওভার চত্বর, ডিএম বাংলো সংলগ্ন ঋষি বঙ্কিম রোড এলাকায় মাইকিং করা হল। এলাকা ব্যারিকেড করার আগে এদিন পুরো এলাকায় স্যানিটাইজেশন করা হয়। […]
সৌরভকে আক্রমণ পিসিবির, এশিয়া কাপ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ।
স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- বাতিল হচ্ছে এশিয়া কাপ। বুধবার এমনটাই জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর এ হেন মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। কারণ এশিয়া কাপ বাতিল হওয়ার ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনও সরকারি ভাবে কিছু জানায়নি বলেই দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র। পাক বোর্ডের দাবি, এশিয়া কাপ বাতিল […]
রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে বেলুড় মঠ স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের।
হাওড়া , ৯ জুলাই:- রেলের বেসরকারিকরণের প্রতিবাদে হাওড়ায় বেলুড় মঠ স্টেশনের সামনে বৃহস্পতিবার সকালে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয় তৃণমূল। ৫৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ওই কর্মসূচি নেওয়া হয়। ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতা পল্টু বণিকের নেতৃত্বে দলের কর্মী সমর্থকেরা প্ল্যাকার্ড হাতে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মসূচি […]

