স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবিকেই সত্যি প্রমাণ করে করোনা ভাইরাসের জেরে এশিয়া কাপ এ বছরের জন্য স্থগিত বলে ঘোষণা করা হল। পরিবর্তে ২০২১ সালের জুনে শ্রীলঙ্কাতেই টুর্নামেন্ট হবে বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। বিসিসিআইয়ের আপত্তিতে টুর্নামেন্টে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় এশিয়া কাপ স্থগিত করে দেওয়াই সমীচিন বলে মনে হয়েছে। ২০২২ সালে পাকিস্তানে টুর্নামেন্টের পরবর্তী সংস্করণ হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য বুধবার ইনস্টাগ্রাম আড্ডায় করোনা ভাইরাসের জেরে এবছরের এশিয়া কাপ চলতি বছরের জন্য বাতিল হয়েছে বলে জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এমন মন্তব্যে চটে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। যদিও শেষ পর্যন্ত সৌরভের বক্তব্যকেই মান্যতা দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
Related Articles
রাজবংশী ভোট ধরে রাখতে আধাসামরিক বাহিনীতে নারায়ণী ব্যাটেলিয়ন তৈরি করার ঘোষণা অমিত শাহের।
কোচবিহার , ১১ ফেব্রুয়ারি:- কোচবিহারের রাসমেলার মাঠ থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতাদের কটাক্ষের বিরুদ্ধে সুর চড়ালেন শাহ। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জানিয়ে দেন, “এই পরিবর্তন যাত্রা কোনও মুখ্যমন্ত্রীকে বদলানোর জন্য নয়। পিসি-ভাইপোর দুর্নীতি রুখতে এই পরিবর্তন যাত্রা।” এদিন তিনি ‘জয় শ্রী রাম’ স্লোগান নিয়েও মমতাকে কটাক্ষ করেন। মুখে হাসি রেখেই […]
শস্যবীমা ও ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ।
গোঘাট, ১৪ ডিসেম্বর:- অকাল বর্ষনে এলাকায় ব্যাপক ভাবে আলু, ধান,অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। আলু পচে নষ্ট হয়ে গেছে। বিপুল ক্ষতির সম্মূখীন চাষিরা। ঋণ নিয়ে চাষ করায় কিভাবে তা পরিশোধ হবে তার চিন্তায় মাথায় হাত চাষিদের৷ যাতে শস্যবীমা ও ক্ষতিপূরণ পান তারা সেই দাবিতে কয়েকশো কৃষক বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাটি ঘটেছে হুগলির […]
দাশনগরে ভীড়ের চাপে চূড়ান্ত বিশৃঙ্খলা দুয়ারে সরকার ক্যাম্পে। অসুস্থও হয়ে পড়লেন অনেকে।
হাওড়া, ২৬ আগস্ট:- হাওড়ার দাশনগরে ভীড়ের চাপে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হলো দুয়ারে সরকার ক্যাম্পে। বালিটিকুরির মুক্তারাম দে স্কুলের ক্যাম্পে হুড়োহুড়িতে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়েও যান অনেকে। অসুস্থ হয়ে পড়েন অনেকে। চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে। পুলিশের পদস্থ আধিকারিক থেকে শুরু করে সদর মহকুমা শাসক সেখানে পৌঁছে যান। বৃহস্পতিবার দুয়ারে সরকার ক্যাম্পে ভীড় জমান বহু মানুষ। লক্ষ্মীর […]









