স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- বাতিল হচ্ছে এশিয়া কাপ। বুধবার এমনটাই জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর এ হেন মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। কারণ এশিয়া কাপ বাতিল হওয়ার ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনও সরকারি ভাবে কিছু জানায়নি বলেই দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র। পাক বোর্ডের দাবি, এশিয়া কাপ বাতিল হবে কি না, সেই ব্যাপারে শেষ কথা বলবে এসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া প্রধান সামিউল হাসান বলেন, ‘‘এশিয়া কাপের সিদ্ধান্ত এসিসি নেবে। এসিসি-র প্রধান নাজমুল হাসানই এ ব্যাপারে ঘোষণা করবেন। এসিসি-র আগামী বৈঠকের দিন ক্ষণ এখনও স্থির হয়নি বলেই জানি।’’ উল্লেখ্য এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের বল যদি শেষ পর্যন্ত না গড়ায়, তা হলে আইপিএল হওয়ার রাস্তা খোলা থাকবে।
Related Articles
জমায়েত রুখতে এবার ড্রোনে নজরদারি উত্তরপাড়া থানার।
তরুণ মুখোপাধ্যায়,২ এপ্রিল:- করোনার মহামারী যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে উদ্বিগ্ন প্রশাসন। বারবার মানুষকে অনুনয়-বিনয় করা সত্বেও একশ্রেণীর মানুষ বিপদের ব্যাপারটা উপলব্ধি করতে পারছেন না ।এরা বুঝতে চাইছেন না যে যদি একবার এই মারণব্যাধি মহামারী রূপ নেয় তবে কিন্তু একবারে ছারখার করে দেবে সমাজকে। তারই জন্য উত্তরপাড়া পৌরসভা এবং উত্তর পাড়া থানার উদ্যোগে নজরদারি করার জন্য […]
পড়াশুনার জন্য মায়ের বকাবকির জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেনীর ছাত্র।
হুগলি,১ জানুয়ারি:- পড়াশুনার জন্য মায়ের বকাবকির জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেনীর ছাত্র। মৃত ওই ছাত্রের নাম সূর্য্যদীপ সরকার(১৪)। সূর্য্যদীপের বাড়ি চুঁচুড়া থানার ধরমপুর তাঁতিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বছরের শেষ দিন রাতে পাড়ার বন্ধুর জন্মদিনে গিয়েছিলো চুঁচুড়া দেশবন্ধু হাই স্কুলের ছাত্র সূর্য্যদীপ। আজ সকালেও সে পড়তে না বসায় তাঁর মা তাঁকে বাকাবকি […]
আরামবাগে ভাইফোঁটার দিনে মানবিক কাজ বিজেপির।
আরামবাগ, ৬ নভেম্বর:- ভাইফোঁটার দিনে মানবিক কাজ বিজেপির। সারা বাংলা জুড়ে ঘরে ঘরে ভাইফোঁটার উৎসব। কিন্তু রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন মানুষ এবং রাস্তার ধারে প্রতিদিন সাধারণ মানুষকে পরিসেবা দেওয়া ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের ভাইফোঁটা দিলেন বিজেপি মহিলা কর্মীরা। হুগলির আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। ব্যস্ততা দিনে আরামবাগ […]









