স্পোর্টস ডেস্ক , ৫ সেপ্টেম্বর:- রবিবারই আইপিএল এল পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে। শুক্রবার দিনভর আইপিএলের সূচির অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। এমনকী টুইটারে ‘আইপিএল ফিক্সচার’ ট্রেন্ডিংও হয়ে গিয়েছিল। কিন্তু সূচি প্রকাশিত হয়নি। শনিবার পরিষ্কার হল ছবিটা। লিগ চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিলেন, রবিবার সূচি প্রকাশ। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) শুরু আইপিএল ১৩। অর্থাৎ বাকি […]
এই মুহূর্তে
ভার্চুয়াল পদ্ধতিতে ৬১ জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষারত্ন সম্মানে সংবর্ধিত করেন শিক্ষামন্ত্রী।
কলকাতা , ৫ সেপ্টেম্বর:- শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য সরকার আজ করণা পরিস্থিতি এবং আমপান ঝড় পরবর্তী অবস্থায় শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য নির্বাচিত ৬১ জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষারত্ন সম্মানে সংবর্ধিত করেছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিকাশ ভবনে আয়োজিত রাজ্য স্তরের মূল অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধিত করেন। সংশ্লিষ্ট জেলা সদরে জেলাশাসকরা শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন। […]
রাজ্যের পুলিশকে নিরাপত্তা দিতে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা হাতা , খুন্তি নিয়ে হঠাৎ হাজির হাওড়া থানার সামনে।
হাওড়া , ৫ সেপ্টেম্বর:- পুলিশেরই ‘নিরাপত্তা’ নেই হাওড়ায়। তাই পুলিশকে নিরাপত্তা দিতে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা হাতা, খুন্তি নিয়ে পাহারা দিতে হাজির হয়ে গেলেন হাওড়া থানার সামনে। শনিবার দুপুরে এমনই এক অভিনব কর্মসূচি নেয় বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। পুলিশের নিরাপত্তায় এগিয়ে এলেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা।অভিনব কায়দায় থানার সামনে পুলিশের নিরাপত্তা দিতে হাজির হন তাঁরা। […]
আগামীকাল জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রধানমন্ত্রী সব রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবদের সঙ্গে বৈঠক করবেন।
কলকাতা , ৫ সেপ্টেম্বর:- জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনায় কেন্দ্রীয় সরকারের ডাকা বৈঠকে রাজ্য অংশ নেবে। আগামী সোমবার জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রধানমন্ত্রী সব রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন। এরাজ্যের তরফে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষাসচিব মণীশ জৈন ওই বৈঠকে যোগ দেবেন। আজ শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে একথা শিক্ষামন্ত্রী নিজেই একথা জানিয়েছেন।তিনি […]
অন্তঃসত্ত্বা মহিলাকে জোর করে গর্ভপাত করানোর ঘটনায় চাঞ্চল্য গোঘাটে।
গোঘাট , ৫ সেপ্টেম্বর:- গোঘাটের চারকোল এলাকায় শিশু মৃত্যু, ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। নার্সিংহোমের মালিকে ঘিরে বিক্ষোভ। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ। এক বছর আগে আরামবাগের মেয়ের সাথে গোঘাটের ছেলের বিয়ে হয়।গত ৪ তারিখে দেওয়াল চাঁপা পরে মৃত্যু হয় ওই ব্যক্তির। অভিযোগ গত ৮ তারিখে মেয়ের বাড়ির লোকজন মেয়েকে নিয়ে যাওয়ার কথা বলে।তাদের কথা মত মেয়েকে […]
শিলিগুড়িতে ডাকাতির আগে পুলিশের জালে পাঁচ দুষ্কৃতী ,উদ্ধার আগ্নেয়াস্ত্র।
শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর:- ফের বড়োসড়ো সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।ডাকাতির আগেই পাঁচ দুষ্কৃতী দের গ্রেফতার করল পুলিশ। শুক্রবার নিউ জলপাইগুড়ি থানায় এক সাংবাদিক বৈঠক করেন ডিসিপি ডিডি কুনওয়ার ভুষন সিং। তিনি বলেন যে এসটিএফ এর থেকে আমাদের কিছে খবর আসে যে বিহার থেকে একটি ডাকাত দল বড়সড়ো ডাকাতির উদ্দেশ্যে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এলাকায় ঘাঁটি গেড়েছে। […]
ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে মাদকদ্রব্য ছাড়ার কারণে আত্মহত্যা করল এক ব্যক্তি।
শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সাপটিগুড়ি এলাকায় মাদকদ্রব্য ছাড়ার কারণে বিষ খেয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির মুন্না কুজুর(৪০)। জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি নেশা করতো। এরপর বাড়ির লোকজন অনেক বোঝানোর পড় ওই ব্যক্তি মাদকদ্রব্য ছাড়ার সিদ্ধান্ত নেয়। তবে মাদকদ্রব্য ছাড়ার পর থেকেই […]
বাঁকড়ায় সিপিএমের রক্তদান শিবিরে হামলা।
হাওড়া , ৫ সেপ্টেম্বর:- শহীদ কমরেড জীবন দাসের প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার সকালে হাওড়ার বাঁকড়ায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল সিপিএম। অভিযোগ, সেখানে শাসকদলের পক্ষ থেকে রক্তদান শিবিরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। যেখানে শিবির চলছিল তার ছাদে বোমা ছোঁড়া হয়। খবর পেয়ে ছুটে যায় বাঁকড়া ফাঁড়ি ও ডোমজুড়ে থানার পুলিশ। অভিযোগ […]
‘করোনারূপী’ অসুরকে বধ করতে পুজোয় গান বাঁধলেন বালির পাঁচ যুবক।
হাওড়া , ৫ সেপ্টেম্বর:- অসুররূপী করোনা’কে বধ করতে দূর্গামায়ের কাছে প্রার্থনা জানিয়ে এবার পুজোয় গান বাঁধলেন বালির পাঁচ যুবক। করোনা মহামারী পরিস্থিতিতে এবার দূর্গাপুজোয় মানুষের মনে সেই উদ্দীপনা আনন্দ প্রায় নেই বললেই চলে। অনেক বিধিনিষেধ মেনেই এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব পালিত হবে। এবারের এই পরিস্থিতিতে পুজোর আগে হাওড়ার বালির পাঁচ যুবক একটি গান তৈরি […]
জল যন্ত্রনা এখন নিত্যসঙ্গী শ্রীরামপুরের রাজ্যধরপুর এর মানুষের।
হুগলি , ৫ সেপ্টেম্বর:- বৃষ্টি হোক বা নাই হোক, টানা কয়েকবছর ধরে জল যন্ত্রনা সহ্য করতে হচ্ছে শ্রীরামপুর থানার রাজ্যধরপুর নতুন পাড়ার বাসিন্দাদের। বিগত কয়েকবছর ধরে জলবন্দি এই এলাকা। বছরে প্রায় ৮ মাসই জল জমে থাকে এখানের রাস্তায়। স্থানীয় পঞ্চায়েতকে বারংবার জানিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ। বর্তমানে এলাকাবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় বিজেপি কর্মীরা। […]

