হাওড়া , ৫ সেপ্টেম্বর:- পুলিশেরই ‘নিরাপত্তা’ নেই হাওড়ায়। তাই পুলিশকে নিরাপত্তা দিতে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা হাতা, খুন্তি নিয়ে পাহারা দিতে হাজির হয়ে গেলেন হাওড়া থানার সামনে। শনিবার দুপুরে এমনই এক অভিনব কর্মসূচি নেয় বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। পুলিশের নিরাপত্তায় এগিয়ে এলেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা।অভিনব কায়দায় থানার সামনে পুলিশের নিরাপত্তা দিতে হাজির হন তাঁরা। খুন্তি, রুটি বেলার বেলান, ছাঞ্চা , ডান্ডিয়া খেলার লাঠি হাতে নিয়ে থানার সামনে দাঁড়িয়ে পুলিশকে নিরাপদে, নির্ভয়ে কাজ করার সাহস জোগালেন বিজেপির মহিলা ব্রিগেড। হাওড়া সদর বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী দুর্গাবতী সিং জানান, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পুলিশকে নিগ্রহের ঘটনা ঘটছে। এমনকি সাধারণ মানুষের উপর হামলা হলেও পুলিশ নির্বিকার। পুলিশ অভিযুক্তদের সাজা দিতে পারছে না। তারা অসহায়। সেই কারণেই তারা সিদ্ধান্ত নিয়েছেন, পুলিশকে তাঁদের দলের মহিলা মোর্চার কর্মীরা নিরাপত্তা দেবেন।
Related Articles
হাওড়াতেও সাড়ম্বরে শুরু হয়েছে বাজি মেলা।
হাওড়া, ২৭ অক্টোবর:- হাওড়ার চ্যাটার্জিপাড়ায় ব্যাঁটরা সম্মিলনী ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী হাওড়া বাজি মেলা। কালী পুজো এবং দীপাবলীর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই বাজি মেলার শুভ উদ্বোধন হয়। আতশবাজি বিক্রেতারা জানান, বাজি মেলায় এবার বিক্রিবাট্টা ভালোই। মানুষ বাজি কিনতে আসছেন। চাহিদাও রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রথমদিন সমস্যা হলেও শনিবার থেকে ক্রেতাদের ভীড় হচ্ছে। অন্যদিকে ক্রেতারা […]
জনগণ আছে সঙ্গে , তাই তৃণমূল কংগ্রেস একুশে আসছে বঙ্গে – মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর:- কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় সরব কৃষকরা। আন্দোলনরত কৃষকদের পাশে থাকার আশ্বাস বারবার দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পশ্চিম মেদিনীপুরের সভায় কৃষকদের আন্দোলনকেই সমর্থন করলেন মুখ্যমন্ত্রী। কড়া ভাষায় বিঁধলেন বিরোধী বিজেপিকেও। মুখ্যমন্ত্রী বলেন ২০২১-এ তৃণমূল আসবে, আর কেউ না, আর কেউ না, আর কেউ না। হার্মাদ সিপিএম আর না। সিপিএমের বন্ধু […]
ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে সাত সদস্যের প্রতিনিধি দল রাজ্যে।
কলকাতা, ৭ জুন:- ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ দক্ষিণ ২৪ পরগনা যাচ্ছে। ৭ সদস্যের দলে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব। এছাড়াও রয়েছে কৃষি, পরিবহন, গ্রাম উন্নয়ন, বিদ্যুৎ, মৎস্য ও অর্থ মন্ত্রকের প্রতিনিধিরা। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে চড়ে পাথর প্রতিমার উদ্দেশে রওনা দেবে কেন্দ্রীয় প্রতিনিধিদের একটি দল। যাবে গোসাবাতেও। আরেকটি দল […]







