কলকাতা , ১১ সেপ্টেম্বর:- আঁটোসাটো পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শুক্রবার সকাল থেকে কঠোর লকডাউন পালিত হল রাজ্যে। রাস্তার মোড়ে মোড়ে নাকা চেকিং ছাড়াও পুলিশের তরফে একাধিক জায়গায় ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারী চালানোর চিরাচরিত ছবি দেখা গেছে । আবার কড়াকড়ি স্বত্তেও বিক্ষি্প্ত ভাবে হলেও লকডাউন ভাঙার ছবি লক্ষ্য করা হয়েছে।বিশেষ করে কলকাতা হাওড়া ও উত্তর ২৪ […]
এই মুহূর্তে
বেহাল রিষড়ার বামুনারী রোড , ক্ষোভ স্থানীয়দের।
হুগলি , ১১ সেপ্টেম্বর:- রিষড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে দিল্লি রোড থেকে রিষড়া স্টেশন যাওয়ার প্রধান রাস্তা বামুনারী রোডটি দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তার এই বেহাল দশায় ক্ষোভ জমেছে এলাকার বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকলেও কোনো হেলদোল নেই তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের। যদিও জেলাপরিষদ থেকে ৪৫ লক্ষ টাকা অনুমোদন হয়েছে। স্থানীয় বাসিন্দারা বারবার পঞ্চায়েতে জানালেও […]
মঙ্গলে নয় , হাওড়ার মঙ্গলাহাট বসবে শুধু শনিতেই।
হাওড়া , ১১ সেপ্টেম্বর:- মঙ্গলে নয়, হাওড়ার মঙ্গলাহাট এখন থেকে বসবে শুধু শনিবারেই। কোভিড পরিস্থিতিতে আপাতত এমনই সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। মঙ্গলবার কাজের দিনে হাট বসলে সেখানে ভিড়ের কারণে সোস্যাল ডিসট্যান্সিং থেকে শুরু করে কোভিড সতর্কতা মেনে চলা সম্ভব হবেনা। সে কারণেই সপ্তাহান্তে শনিবার ‘ছুটি’র দিনকে ( বেশিরভাগ অফিস ছুটি থাকে ) আপাতত বাছা […]
তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত বাঁকুড়ার মেজিয়ার জেমুয়া গ্রাম ।শান্তি ফেরানোর দাবি গ্রামবাসীদের।
বাঁকুড়া , ১১ সেপ্টেম্বর:- বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূলের পদে ব্যাপক রদবদল ঘোষনা হতে না হতেই গতকাল গভীর রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার মেজিয়া। মেজিয়ায় জেমুয়া গ্রামে মলয় মুখার্জী অনুগামীর সাথে রবিলোচন গোপ ও বিধায়ক স্বপন বাউরির গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তৈরি হয়।শুরু হয় দু’পক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি। সেই ইটের আঘাতে কারো ফাটল […]
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আবারও মাঠে ফিরছেন মেসি।
স্পোর্টস ডেস্ক , ১১ সেপ্টেম্বর:- আগামী ৮ অক্টোবর আর্জেন্টিনার হয়ে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটিতেই মাঠে ফিরতে পারবেন লিওনেল মেসি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফের একবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাঁকে। এর আগে গত কোপা আমেরিকায় কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন তিনি। তবে কনমেবল প্রধান আলেজান্দ্রো ডমিঙ্গোয়েজের সঙ্গে আলোচনার পর আর্জেন্টিনা […]
২৮৭ তম বর্ষে শেওরাফুলি রাজবাড়ির দুর্গাপূজার বোধন হয়ে গেল ৪২ দিন আগেই।
হুগলি , ১১ সেপ্টেম্বর:- কারণ এই বছর ভাদ্র মাস মলমাস পড়াতে পরের মাস আশ্বিণ কোন শুভ অনুষ্ঠান পূজা হবে না। বাংলা বছরে যে মাসে দুটি অমাবস্যা পরে তাহলে তার পরের মাসটিকে মলমাস বলে। আগামী ১১-০৯-২০২০ (২৫ শে ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ) শুক্রবার , কৃষ্ণনবম্যাদিকল্পারম্ভ বেলা ১২-১০মিঃ, শেওড়াফুলি রাজবাটীতে শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতার মন্দিরে ২০২০ দুর্গা পূজার […]
মহিলা সাব ইন্সপেক্টরদের এবার থেকে সাধারণ থানাতেও পোস্টিং দেওয়া হবে।
কলকাতা , ১১ সেপ্টেম্বর:- রাজ্যে প্রবেশনে থাকা মহিলা সাব ইন্সপেক্টরদের এবার থেকে শুধুমাত্র মহিলা থানার পাশাপাশি সাধারণ থানাতেও পোস্টিং দেওয়া হবে। যাতে পেশাগতভাবে তাঁরা সব ধরনের কাজ করতে পারেন এবং দক্ষতা অর্জন করতে পারেন। এই মর্মে এবং সদ্য নিযুক্ত হওয়া অফিসারদের করণীয় কাজ সম্পর্কেও রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর নির্দেশিকা জারি করেছে। দপ্তর সূত্রে খবর চাকরিতে নতুন […]
কোভিড রোগীর শারীরিক অবস্থা পরিবারকে জানাতে স্বাস্থ্য দপ্তর এসএমএস পরিষেবা শুরু করেছে।
কলকাতা , ১১ সেপ্টেম্বর:- হাসপতালে ভর্তি সংকটজনক কোভিড রোগীর শারীরিক অবস্থা তাদের পরিবারকে জানাতে স্বাস্থ্য দপ্তর এসএমএস পরিষেবা শুরু করেছে। রোগীর শারীরিক অবস্থার হল হকিকত এক ঘণ্টা অন্তর অন্তর এসএমএসের মাধ্যমে তা রোগীর পরিজনদের জানানো হবে। ইতিমধ্যে বেলেঘাটা আইডি এবং এম আর বাঙুর হাসপাতালে বিশেষ ব্যবস্থা চালু হয়েছে। পর্যায়ক্রমে এই মাসের মধ্যেই রাজ্যের সব সরকারি […]
কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার দেবশ্রী চ্যাটার্জির মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন।
পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগ নবান্ন ৩২৫, শরৎ চ্যাটার্জি রোড হাওড়া- ৭১১১০২ স্মারক সংখ্যাঃ ১০৪/আইসিএ/এনবি তারিখঃ ১১/০৯/২০২০ মুখ্যমন্ত্রীর শোকবার্তা কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার দেবশ্রী চ্যাটার্জির মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ হুগলির দাদপুরে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান। বয়স হয়েছিল ৪৫ বছর। দক্ষ এই পুলিশ আধিকারিক পরিশ্রম ও নিষ্ঠার গুণে ডেপুটি কমিশনার […]
লকডাউনের সকালেই ভয়াবহ দুর্ঘটনায় মৃত পুলিশ অফিসার সহ তিন।
হুগলি , ১১ সেপ্টেম্বর:- শুক্রবার লকডাউনের দিন সাতসকালে দাঁড়িয়ে থাকা ১২ চাকার বালির লরির পিছনে ধাক্কা একটি চারচাকার। ঘটনায় মৃত এক পুলিশ অফিসার সহ মোট তিনজন। মৃত পুলিশ অফিসারের নাম দেবশ্রী চ্যাটার্জী। বাড়ি কোলকাতার বেহালা পর্ণশ্রীতে। তিনি রাজ্য পুলিশের ১২ ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার ছিলেন। শিলিগুড়ির ডাবগ্রামে পোষ্টিং ছিলেন। গাড়িতে থাকা বাকি দু’জনের মধ্যে একজন হলেন […]

