হুগলি , ১২ সেপ্টেম্বর:- প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার বিকোচ্ছে বেআইনি মদ ।স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী দের অভিযোগ পুলিশ আসে তাঁদের সাথে কথা বলে চলে যায়। তবে মদ বিক্রি বন্ধ হয় না। উত্তরপাড়া পৌরসভার 22 নং ওয়ার্ডের টি এন মুখার্জি রোডে একটি দোকান ঘরের পেছনে সকাল থেকে রাত চলছে এই বেআইনি মদের কারবার। স্থানীয় ব্যবসায়ী দের অভিযোগ এটা দীর্ঘ দিন ধরে চলছে কোনদিন বন্ধ হয়নি পুলিশের লোক আসে তাঁদের সাথে কথা বলে চলে যায়।মাঝে মাঝেই এখানে চেঁচামেচি হয়, পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা চাই পুলিশ এসে এটাকে পুরোপুরি বন্ধ করে দিক। অন্যদিকে উত্তরপাড়া শহর তৃণমূলের সভাপতি ইন্দজীৎ ঘোষ বলেন প্রশাসনের কাছে অনুরোধ করা হাতে এটার ব্যাবস্থা নিক। বিশেষ করে পুলিশ প্রশাসন জায়গ গুলো চিহ্ণিত করে বন্ধ করুক। এটা একটা সামাজিক ব্যাধি। ক্যান্সারের মত। তবে সামাজিক ব্যাধি বলে তো এড়িয়ে গেলে হবেনা তাই প্রশাসন করা হাতে এটা বন্ধ করুক।
Related Articles
ক্লাবের অন্নকূট অনুষ্ঠানে দুধ না দেওয়ায় খাটালে হামলা ডোমজুড়ে।
হাওড়া, ২১ অক্টোবর:- ক্লাবের অন্নকূট অনুষ্ঠানে চাহিদা মতো দুধ না দেওয়ায় এবার খাটালে হামলা চালানো হল হাওড়ার ডোমজুড়ে। এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় এক ক্লাব সদস্যদের বিরুদ্ধে। হামলায় আহত হন দুই পক্ষের বেশ কয়েকজন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অভিযোগ ক্লাব সদস্যদের রোষের হাত থেকে বাদ যায়নি গবাদী পশুও। এই ঘটনায় হামলা এবং পাল্টা হামলার […]
কোভিড পরিস্থিতিতে দেশজুড়ে দীর্ঘ লকডাউনে কাজহারা পরিবারের সন্তানদের পাঠ্যবই কিনে দিলেন হাওড়া জেলার গ্রন্থাগার কর্মীরা।
হাওড়া , ২৬ সেপ্টেম্বর:- কোভিড পরিস্থিতিতে দেশজুড়ে দীর্ঘ লকডাউনে কাজহারা পরিবারের সন্তানদের পাঠ্যবই কিনে দিলেন হাওড়া জেলার গ্রন্থাগার কর্মীরা। গ্রন্থাগার কর্মীদের সহযোগিতা করলেন মানবিক বন্ধুরা। পশ্চিমবঙ্গ সাধারণের গ্রন্থাগার কর্মী সমিতির হাওড়া জেলা কমিটির উদ্যোগে শুক্রবার হাওড়া জেলা গ্রন্থাগারের সেমিনার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে গরিব পরিবারের সন্তানদের হাতে পাঠ্যবই ও পাঠ্যসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সূচনা […]
গরিবের অ্যাকাউন্টে টাকা ফেলা হতে পারে,বড় ঘোষণার পথে মোদী সরকার ।
প্রদীপ সাঁতরা,২৬ মার্চ:- ২১ দিনের লকডাউনে অবরুদ্ধ গোটা দেশ। বন্ধ ব্যবসা, কলকারখানা। ধাক্কা খেয়েছে পর্যটনশিল্প। করোনাভাইরাস ধাক্কা দিয়েছে দেশের সব শিল্প ক্ষেত্রকেই। এই অবস্থায় আর্থিক প্যাকেজ নিয়ে চিন্তাভাবনা করছে মোদী সরকার। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, কমপক্ষে ১.৫ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্যাকেজ এই সপ্তাহের শেষ দিকেই […]







