এই মুহূর্তে কলকাতা

কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে দুই পরিবেশ বান্ধব প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- পরিবেশ রক্ষায় গুরুত্ব দিয়ে রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দুই পরিবেশ বান্ধব প্রকল্পের শিলান্যাস করেছেন। নবান্নে আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বানতলা চর্মনগরীর দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প ও দিঘায় একটি ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প এর শিলান্যাস করেন। ইউরোপের একাধিক দেশের সহযোগিতায় এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, […]

এই মুহূর্তে কলকাতা

মৃত ব্যাক্তিদের নামে বরাদ্দ রেশন নিয়ে দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে।

কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- মৃত ব্যাক্তিদের নামে বরাদ্দ রেশন নিয়ে দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে। রাজ্যের খাদ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে মৃত ব্যাক্তিদের রেশন কার্ড চিহ্নিত করে তা বাতিল করার কাজ শুরু করছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে জেলাওয়ারি মৃত ব্যক্তিদের নামের তালিকা সংগ্রহ করা হবে। […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা এবং জেলা স্তরে কয়েকটি হাসপাতালের সুপার , ডেপুটি সুপারকে বদলি।

কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- রাজ্য সরকার কলকাতা এবং জেলা স্তরে কয়েকটি হাসপাতালের সুপার, ডেপুটি সুপারকে বদলি করেছে। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল এর নতুন ডেপুটি সুপার হচ্ছেন ডক্টর কিংশুক বিশ্বাস। তিনি ডক্টর বিমল বন্ধু সাহার স্থলাভিষিক্ত হবেন। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ডক্টর বিমল বন্ধু সাহাকে বাঁকুড়া […]

এই মুহূর্তে জেলা

অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী বিল বাদ দেবার বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ রিষড়ায়।

তরুণ মুখোপাধ্যায় , ২৩ সেপ্টেম্বর:- অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী বিল রাজ্যসভায় পাস হওয়ার প্রতিবাদে এবং জরুরি পণ্য থেকে চাল ,ডাল ,তেল প্রভৃতি নিত্য প্রয়োজনীয় জিনিসকে বাদ দেবার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখাল রিষড়া শহর তৃণমূল কংগ্রেস। এদিন সকালে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয় সাগর মিশ্রের নেতৃত্বে গলায় মসলা তেল ডাল এর প্যাকেট এবং আলুর মালা ঝুলিয়ে অবস্থান […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার আন্দুল রোডের কাছে শালিমার র‍্যাম্পে লরি ও উইংগার সংঘর্ষ।

হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- হাওড়ার শালিমার র‍্যাম্পে নামার মুখে লরি – উইংগার সংঘর্ষের জেরে মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটে। আন্দুল রোড থেকে কলকাতায় যাওয়ার দিকে একটি লরি টাটা উইঙ্গারকে ধাক্কা মেরে রাস্তার ধারে আটকে যায়। উইঙ্গারের যাত্রীরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। দুর্ঘটনার জেরে আন্দুল রোডে যানজটের সৃষ্টি হয়।ট্রাফিক সূত্রের খবর, মঙ্গলবার রাত ১২টা নাগাদ আন্দুলের […]

এই মুহূর্তে খেলাধুলা

আজ আইপিএল লড়াই শুরু কলকাতার , কেমন হবে দল নির্বাচন ? দেখে নিন ।

স্পোর্টস ডেস্ক , ২৩ সেপ্টেম্বর:- সবশেষে আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলা হয়ে গেছে চেন্নাই এর। একটি করে ম্যাচ খেলা হয়ে গেছে অন্যান্যদেরও। তবে আজ, বুধবার আবু ধাবিতে ত্রয়োদশ আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা। প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। যদিও প্রথম ম্যাচে চেন্নাই এর কাছে হেরে ব্যাকফুটে রোহিতের দল। আইপিএলের […]

এই মুহূর্তে খেলাধুলা

চেন্নাই এর বিজয় রথ থামিয়ে অভিযান শুরু রাজস্থানের ।

স্পোর্টস ডেস্ক , ২৩ সেপ্টেম্বর:- জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে চেন্নাই এর রথের চাকা থামিয়ে দিল রাজস্থান। অতিরিক্ত আত্মবিশ্বাসই বোধহয় হারের কারণ হয়ে দাঁড়াল সিএসকের। ম্যাচ শেষে ধোনিও মেনে নিলেন, ব্যাটিং বোলিং সব বিভাগেই এদিন রাজস্থান রয়্যালস দুর্দান্ত খেলেছে। ২১৭ রান তাড়া করেতে নেমে ভালো ওপেনিং না পাওয়াতেই ম্যাচ হারলেন বলে ধোনির […]

এই মুহূর্তে জেলা

সুবীর মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় যজ্ঞ চন্ডীতলায়।

চিরঞ্জিত ঘোষ , ২২ সেপ্টেম্বর: হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি করোনা পজিটিভ হওয়ায় তার আরোগ্য কামনায় চন্ডীতলা অনুষ্ঠিত হলো মহাযজ্ঞ। গতকাল এবং আজ স্থানীয় গরলগাছার একটি প্রাচীন শিব মন্দিরে তার দ্রুত সুস্থতার কামনায় বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য সুবীর মুখোপাধ্যায় আমাদের জেলার উন্নয়নের একজন কান্ডারী। তিনি করোনার মতো মারণব্যাধীতে আক্রান্ত হওয়ার […]

এই মুহূর্তে জেলা

মঙ্গলাহাট এবার রবিবারে।

হাওড়া , ২২ সেপ্টেম্বর:- ফের বদল হচ্ছে মঙ্গলাহাটের দিন। এবার রাতের পরিবর্তে সকালে বসবে মঙ্গলাহাট। সেইসঙ্গে স্থায়ী দোকানদারদের পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীরাও যাতে কোভিড-বিধি মেনে এখন থেকে হাটে বসতে পারেন তারও ব্যবস্থা করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আগামী রবিবার ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত বসবে মঙ্গলাহাট। আগামী রবিবার থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে দুই লাখের বেশি মানুষ করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন।

কলকাতা , ২২ সেপ্টেম্বর:- রাজ্যে দুই লাখের বেশি মানুষ করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। এখনও পর্যন্ত দুই লাখ ৩১ হাজার ৪৮৪ জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ২ হাজার ৩০ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ২৮ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় তিন […]