হুগলি , ২৩ সেপ্টেম্বর:- ব্রিজ ভেঙে ডিভিসি র জলে পড়ে গেল বালি বোঝাই লরি। ঘটনাটি পান্ডুয়া ব্লকের হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালাগুড়ি শ্মশান এলাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পান্ডুয়া ও ধনিয়াখালি দুই ব্লককে যুক্ত রেখে ছিল এই ব্রিজটি। বহু বছর যাবৎ শ্মশানের পাশে এই ব্রিজটি ভেঙে গেছে। গাড়ি তো দূরের কথা সাইকেল নিয়ে যেতেও মানুষজন ভয় পেতেন এই ব্রিজ দিয়ে। ব্রিজের এমন অবস্থা হওয়ার জন্য পঞ্চায়েতের তরফ থেকে দুর্বল সেতু বলে রাস্তার দু দিকে বোর্ড লাগানো হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে বেশ কিছু ভাড়ী যান এই ব্রিজ দিয়ে পারাপার করানো হত। বুধবার সকাল দশটা নাগাদ এই ব্রিজ দিয়ে একটি বালিবোঝাই লরি হাটতলা থেকে শিয়ালাগুড়ি দিয়ে ধনিয়াখালীর দিকে যাচ্ছিল। পার হওয়ার সময় হঠাৎই হুড়মুড়িয়ে লরি সমেত ভেঙে পড়ে ব্রিজটি। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা। ড্রাইভার খালাসীকে উদ্ধার করে সকলে। দুজনের চোট লাগে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ফলে দুই ব্লকের মানুষ কিভাবে যাতায়াত করবেন তা প্রশ্নের মুখে রয়ে গেল।
Related Articles
দিনহাটা মহাকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা সংযুক্ত মোর্চার কর্মী সমর্থকদের।
কোচবিহার , ২৫ মার্চ:- গতকাল অমিত সরকারের মৃত্যুর পর দিনহাটা মহাকুমার বিভিন্ন এলাকায় বোমাবাজি করার অভিযোগ তুলে ওই এলাকায় শান্তির দাবিতে দিনহাটা বিধানসভার সংযুক্ত মোর্চার কর্মিসমর্থকরা দিনহাটা মহাকুমা শাষকের কাছে স্মারকলিপি জমা দেয়। বৃহস্পতিবার দিনহাটা মহকুমা শাষকের কাছে সংযুক্তমোর্চার প্রার্থী আব্দুল রউফ-এর নেতৃত্বে স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের দাবী, বিজেপি নেতা অমিত সরকারের মৃত্যু পর […]
অকাল দীপাবলি হুগলির বিজেপি কার্যালয়ে।
হুগলি, ৪ ডিসেম্বর:- তিন রাজ্যে ভোটে জেতায় অকাল দীপাবলি হুগলির বিজেপি অফিসে। গতকাল ফলাফল ঘোষণা হতেই বিজয় উৎসব এবং অকাল দীপাবলি পালনের নির্দেশ দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেই অনুযায়ী আজ বিজেপির হুগলী সাংগঠনিক জেলা কার্যালয় সহ বিভিন্ন মন্ডলে অকাল দীপাবলি পালন হয়। পথ চলতি মানুষদের মিষ্টি পায়েস খিচুড়ি লাড্ডু বিতরণ করা হয়। বিকেল […]
রাজ্যপালের ভাষণে বাধা বিজেপির।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- রাজ্যপালের অভিভাষণে বাধা বিজেপির।রাজ্যপাল রাজ্যের উন্নয়ন সম্পর্কে বলতে শুরু করতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির নেতৃত্বে বিধানসভার অভ্যন্তরে স্লোগান শাউটিং, কাগজ ছিঁড়ে প্রতিবাদ বিজেপি সদস্যদের। Post Views: 515










