স্পোর্টস ডেস্ক , ২৩ সেপ্টেম্বর:- করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকলেও, আবারও অনুশীলন শুরু হচ্ছে বালি ক্রিকেট অ্যাকাডেমিতে। ক্রিকেটারদের থার্মাল স্ক্যানিং করে, স্যানিটাইজিং এর পরে করানো হবে অনুশীলন। ৬ দূরত্ব বজায় রেখে, ছোট-ছোট দলে ভাগ করে অনুশীলন করানোর পরিকল্পনা রয়েছে কোচ তথা অ্যাকাডেমির মালিক কল্যাণ ঘোষালের। ১৯৯১ সালে তৈরি হয় বালি ক্রিকেট অ্যাকাডেমি। নিজের অ্যাকাডেমিতে ক্রিকেটার গড়ার কারিগর হয়ে উঠেছেন কল্যাণ ঘোষাল। তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন বাংলার অনেক ক্রিকেটার। লক্ষ্মীরতন শুক্লা, রবিকান্ত সিং, শ্রীবৎস গোস্বামী, দীপক প্রসাদ, অভিষেক মিশ্রা সহ অনেককে। নিজের অ্যাকাডেমি ছাড়াও খিদিরপুর, শিবপুর, টাউন, মোহনবাগান, রাজস্থান ক্লাবের মতো একাধিক ক্লাবে প্রশিক্ষণ করিয়েছেন কল্যাণ বাবু। করোনা পরিস্থিতির পর ক্রিকেটের ভবিষ্যত খুবই জটিল। সামাজিক দূরত্ব বিধি মেনে প্রশিক্ষণ শুরু হলেও, আগের মতো প্রশিক্ষণ দেওয়া কবে থেকে সম্ভব হবে তাই নিয়ে সন্দিহান এই তারকা কোচ। অন্যান্য ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিজের ছেলে কৌস্তভকেও প্রশিক্ষণ দিচ্ছেন। ছেলেকে আগামী দিনের তারকা ক্রিকেটার গড়ে তুলতে চান তিনি।
Related Articles
শিশুদের নিউমোনিয়া রোগ থেকে বাঁচাতে নতুন ভ্যাক্সিনের ট্রেনিং শুরু হলো হাওড়ায়।
হাওড়া, ২০ সেপ্টেম্বর:- শিশুদের নিউমোনিয়া রোগ থেকে বাঁচাতে নতুন ভ্যাক্সিনের ট্রেনিং শুরু হলো হাওড়ায়। সোমবার হাওড়ার কোনা স্বাস্থ্যকেন্দ্রে পিসিভি ভ্যাক্সিনের ট্রেনিং হলো। নিউমোকক্কাল ব্যাকটেরিয়া শিশু অবস্থায় নিউমোনিয়া ও নানা ধরনের লাঙ্গসের সংক্রমণের কারণ। যার ফলে শিশু বয়সে এই সংক্রমণের ফলে প্রাণহানির মতো ঘটনাও ঘটে। সেই সম্ভবনা ঠেকাতে এবার নিউমোকক্কাল কনজুগেটে ভ্যাক্সিন বা পিসিভি টিকা দেওয়ার […]
ডিভিসির ছাড়া জলে ব্রিজ ভেঙে সংকটে খানাকুলের মানুষ।
হুগলি, ১৭ সেপ্টেম্বর:- ডিভিসির ছাড়া জলে খানাকুল ২ ব্লকের মুণ্ডেশ্বরীর উপর হরিশচকে কাঠের ব্রিজ ভেঙে যাওয়ায় চরম সংকটে খানাকুলবাসী। পাশাপাশি নতিবপুরে একটি বাঁশের ব্রীজ জলের তোড়ে পুরোপুরি ভেঙে পড়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। হুগলি জেলা প্রশাসন ইতিমধ্যে জরুরি ভিত্তিতে ব্রীজ মেরামতির কাজ শুরু করেছে। খানাকুলের ৫০ নং জেলা পরিষদের সদস্য রমেন প্রামানিক […]
বেলুড় মঠেও শ্যামা মায়ের আরাধনা। ভক্তদের ঢল।
হাওড়া, ২৪ অক্টোবর:- চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠেও শ্যামামায়ের আরাধনা করা হয়েছে। জানা গেছে, সে অনেকদিন আগের কথা। স্বামীজী বেলুড় মঠ তৈরির পরে সেখানে শুরু হয় কালীপুজো। এরপর থেকেই চলে আসছে বেলুড় মঠের শ্যামাপূজা। বছরে ৪ বার কালীপুজো হয়ে থাকে। এই চারদিন হলো ফলহারিনী কালীপুজো, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, স্বামী বিবেকানন্দের জন্মতিথি এবং দীপান্বিতা অমাবস্যা। এরমধ্যে […]











