হুগলি , ১ অক্টোবর:- কৃষি আইনের প্রতিবাদে হুগলি জেলার সিঙ্গুরে মহামিছিল করলো তৃণমূলের নেতা কর্মীরা। বৃহস্পতিবার সিঙ্গুরের দোলুইগাছা থেকে শুরু হয় তৃণমূলের এই মহামিছিল। এদিন মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জী, সাংসদ অপরূপ পোদ্দার, বিধায়ক বেচারাম মান্না, হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব সহ তৃণমূলের উচ্চ নেতৃত্ব। এদিন তৃণমূলের এই মহামিছিলে পা মেলান কয়েক হাজার […]
এই মুহূর্তে
ফুলবাড়ি থেকে ‘পথশ্রী অভিযান’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শিলিগুড়ি , ১ অক্টোবর:- বৃহস্পতিবার ফুলবাড়ি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ‘পথশ্রী অভিযান’ এর উদ্বোধন করলেন। এই প্রকল্পের মাধ্যমে একসঙ্গে রাজ্য জুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ ও রক্ষণাবক্ষেণ করে তোলা হবে। ইতিমধ্যেই গ্রামের বিভিন্ন ভাঙা রাস্তা চিহ্নিত করা হয়েছে। পথশ্রী অভিযানের উদ্বোধনের পর তা সারিয়ে গাড়ি চলাচলের উপযুক্ত করা হবে। ডিসেম্বরের মধ্যেই গ্রামীণ ভাঙা […]
কাটমানি না দেওয়ায় হুমকি ঠিকাদারকে , পাল্টা কাজের মান নিয়ে বারবার বলায় সদস্যকেই হুমকি ওই ঠিকাদারের।
হুগলি , ১ অক্টোবর:- কানাইপুর গ্রাম পঞ্চায়েতের বারোজিবি এলাকার তৃণমূল সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার তৃণমূল সদস্য কৃষ্ণ কান্ত দাস জানান তার এলাকার একটি নর্দমা তৈরির কাজ ঠিক ভাবে না হওয়ার জন্য ঠিকাদার রাম প্রতাপ সিংকে অভিযোগ করেন। কিন্তু ওই ঠিকাদার তাকে এই বিষয়ে মাথা না গলানোর জন্য হুমকি দেন। পরে তাকে […]
চুঁচুড়ায় বিজেপির অবৈধ পার্টি অফিস ভাঙল পৌরসভা।
হুগলি , ১ অক্টোবর:- চুঁচুড়া পিপুলপাতি মোড়ে বিজেপির পরিষেবা কেন্দ্র নামে একটি পার্টি অফিস ভেঙ্গে সরিয়ে দিলো হুগলি-চুঁচুড়া পৌরসভা। দোকানের সামনে জন পরিষেবা কেন্দ্রের নামে যে পার্টি অফিস খোলা হয়েছিল বিজেপির পক্ষ থেকে, দিনকয়েক আগে ওই দোকানের মালিক তা নিয়ে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু বিজেপির পক্ষ থেকে সেই পার্টি অফিস সরানো হয়নি। এরপর দোকানের মহিলা মালিক […]
১৭ অক্টোবর বাগানে আসছে আইলিগ
স্পোর্টস ডেস্ক, ১ অক্টোবর:- এবার ISL-এ নিজেদের অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান। তবে টুর্নামেন্টে নামার আগেই ক্লাব তাঁবুতে চলে আসছে গতবারের আইলিগ ট্রফিটি। ফেডারেশনের (AIFF) পক্ষ থেকে ট্রফি পাঠানো হবে ১৭ অক্টোবর। এদিকে, করোনা আবহে আগামী ১৬ অক্টোবর সদস্য এবং সমর্থকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ক্লাব। বুধবার বিকেলে মোহনবাগান ক্লাবে অনুষ্ঠিত এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই […]
দূর্গা সেনাদের সাইকেল র্যালি লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে।
হাওড়া, ১ অক্টোবর:- সমাজ থেকে চিরতরে নারী নির্যাতন বন্ধ হোক এই বার্তা নিয়ে হাওড়া থেকে ব্যারাকপুর ৬০ কিমি সাইকেল র্যালি হল মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে। বৃহস্পতিবার সকালে হাওড়া ব্রিজ সংলগ্ন শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে এর সূচনা হয়। সাইকেল র্যালি হাওড়া ব্রিজ হয়ে হাজরা কালীঘাট ঘুরে ব্যারাকপুরে গান্ধি আশ্রমে এসে শেষ হয়। লক্ষ্মীরতন শুক্লা […]
অপ্রতিরোধ্য রাজস্থানের মরুঝড় থামিয়ে দুরন্ত কামব্যাক নাইটদের
স্পোর্টস ডেস্কহুগলি , ১ অক্টোবর:- শুভমান গিল, শিবম মাভি এবং কমলেশ নাগারকোটির নায়কোচিত পারফরম্যান্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৭ রানের দুর্দান্ত জয় পেল দীনেশ কার্তিকের দল। এক ধাক্কায় লিগ তালিকার অনেকটা ওপরে উঠে এল কেকেআর। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাতের দিকে শিশির পড়ার […]
রাজ্যপালের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে তাঁর ইমেজ নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল – লকেট চট্টোপাধ্যায়ের।
ডেবরা , ৩০ সেপ্টেম্বর:- তৃণমূল প্রথম থেকেই বারবার রাজ্যপালের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে তাঁর ইমেজ নষ্ট করার চেষ্টা করছে, তবে কোনও লাভ হবে না ! ডেবরার রাধামোহনপুরে কৃষক বিলের সমর্থনে এক কর্মসূচিতে যোগ দিয়ে এমনই দাবি করলেন দাপুটে বিজেপি নেত্রী তথা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল যতই কৃষি বিল নিয়ে বিরোধিতা করুক না কেন রাজ্যের […]
সিএবিতে করোনা পরীক্ষা , করোনা আক্রান্ত শ্রেয়াণ ও মুকেশ
স্পোর্টস ডেস্ক, ৩০ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের অনুমতি মিলতেই বাংলার ক্রিকেটারদের প্রশিক্ষণ শুরু করার ব্যাপারে তৎপর সিএবি। আর তাই অনুশীলন শুরুর আগে বুধবার সিএবিতে ক্রিকেটার ও কর্মকর্তাদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিন সকাল সাড়ে ১১টা থেকে সিএবিতে শুরু হয় করোনা পরীক্ষা শিবির। চলে দুপুর ৩টে পর্যন্ত। এদিন মোট ৬৩ জনের করোনা পরীক্ষা করা হয়। তার […]
করোনা আক্রান্ত থিয়াগো আলকান্তারা
স্পোর্টস ডেস্ক , ৩০ সেপ্টেম্বর:- বায়ার্ন মিউনিখ জার্সি ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছেন পনেরো দিনও হয়নি। নতুন ক্লাবে যোগ দিয়ে মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন থিয়াগো আলকান্তারা। প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ক্লাবের পক্ষ থেকে নবাগত তারকা মিডফিল্ডারের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি অনুরাগীদের জানানো হয়েছে। লিভারপুলে যোগ দেওয়ার পর গত সপ্তাহে চেলসির বিরুদ্ধে রেডস’দের জার্সি গায়ে অভিষেক হয় […]

