ডেবরা , ৩০ সেপ্টেম্বর:- তৃণমূল প্রথম থেকেই বারবার রাজ্যপালের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে তাঁর ইমেজ নষ্ট করার চেষ্টা করছে, তবে কোনও লাভ হবে না ! ডেবরার রাধামোহনপুরে কৃষক বিলের সমর্থনে এক কর্মসূচিতে যোগ দিয়ে এমনই দাবি করলেন দাপুটে বিজেপি নেত্রী তথা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল যতই কৃষি বিল নিয়ে বিরোধিতা করুক না কেন রাজ্যের কৃষকদের সাথে জনসংযোগ করে তাদের কৃষি বিল নিয়ে বোঝানো হবে বলেও দাবি করেন লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে ডেবরার রাভা মোহনপুরে বিজেপির জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্যকে সাথে নিয়ে সভা করতে আসেন দাপুটে এই বিজেপি নেত্রী। অন্যদিকে করোনা নিয়ে অনুপম হাজরার যে মন্তব্যে রাজ্য রাজনীতি সড়গড়ম সেই মন্তব্যের সাথে দলের কোনো সম্পর্ক নেই বলেই স্পষ্ট দাবি লকেট চট্টোপাধ্যায়ের।
Related Articles
আর টি পিসি আর টেষ্টের খরচ আরও কমিয়ে দিল বিমান বন্দর কতৃপক্ষ।
কলকাতা, ৯ ডিসেম্বর:- বিমান বন্দর কতৃপক্ষ ৮ই ডিসেম্বর ২০২১ থেকে আর টি পিসি আর টেষ্টের খরচ আরও কমিয়ে দিল। এখন থেকে আর টি পিসিআর এর জন্য ৭০০ টাকার বদলে ৬০০ টাকা দিতে হবে আর রাপিড আরটিপিসিআর এর জন্য ৩৬০০ র বদলে ২৯০০ টাকা লাগবে। ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে আসা সব যাত্রীর টেষ্ট করানো বাধ্যতামূলক। অন্য দেশ […]
শিয়ালদা পর্যন্ত সুরুঙ্গ খোঁড়া শেষ করল উর্বী , তৈরি হল ইতিহাস।
কলকাতা , ৯ অক্টোবর:- কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের মুকুটে যোগ হল নতুন পালক। শুক্রবার হাওড়া-ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত সুরঙ্গ খোঁড়ার কাজ সেষ করল টানেল বোরিং মেশিন উর্বী। এদিন শিয়ালদহে নির্মিয়মান স্টেশনে মাটি ফুঁড়ে বেরিয়ে আসে সুড়ঙ্গ খননকারী যন্ত্র উর্বী। এর ফলে সুড়ঙ্গপথে জুড়ে গেল হাওড়া ময়দানের সঙ্গে ফুলবাগান। ২০১৯ সালের মার্চ মাসে ধর্মতলা থেকে শিয়ালদহের […]
মাধ্যমিকে জেলার মধ্যে অন্যতম হিন্দমোটরের পিউস !বড়ো হয়ে ডাক্তার হয়ে করোনার মোকাবিলা করতে চায়।
হুগলি , ১৭ জুলাই:- পড়াশোনা শুরু করার পর থেকে জীবনের সব থেকে বড়ো পরীক্ষা মাধ্যমিক।সেই মাধ্যমিক পরীক্ষায় হুগলি জেলার মধ্যে অন্যতম হিন্দমোটর রবীন্দ্রনগরের পীউস সরকার৷উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ স্কুলের ছাত্র পিউস সরকার তার প্রাপ্ত নম্বর 636৷ ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে সে বলে, আগামীদিনে ভালো পড়াশোনা করে ডাক্তার হতে চায়।করোনা রোগের মোকাবিলা করতে চাই।ভবিষ্যতে যেনো […]









