এই মুহূর্তে কলকাতা

পর্যটকদের আকর্ষণ করতে পুজোর মরসুমে ডবল ডেকার বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা , ১৩ অক্টোবর:- পুজোর মরসুমে পর্যটকদের আকর্ষণ করতে রাজ্যে বিশেষ ডবল ডেকার বাস পরিষেবা শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে এরকম দুটি বাসের উদ্বোধন করেন। আধুনিক এই ডাবল ডেকার বাস গুলি পর্যটকদের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটনস্থল গুলি ঘুরিয়ে দেখাবে। বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পর্যটন উন্নয়নকে পাখির চোখ করেছে। […]

এই মুহূর্তে কলকাতা

কিছুটা কমে তিন হাজার ৫৮৩ জন মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন।

কলকাতা , ১২ অক্টোবর:- গত কয়েক দিন টানা ঊর্ধ্বমুখীর পর আজ কিছুটা কমে তিন হাজার ৫৮৩ জন মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেণ। রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৯৮ হাজার ৩৮৯ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৬২ হাজার ১০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার ৮৭ দশমিক ৮৪ শতাংশ […]

এই মুহূর্তে কলকাতা

ট্রাক ধর্মঘটের জেরে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে।

কলকাতা , ১২ অক্টোবর:- বিভিন্ন দাবিতে রাজ্যে আজ থেকে শুরু হওয়া তিনদিনের ট্রাক ধর্মঘটের জেরে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে। ওভারলোডিং বন্ধ, ট্রাক মালিক এবং চালকদের উপরে প্রশাসনিক হয়রানি বন্ধ করা, দ্রুত অতিরিক্ত এক্সেল লোডিং চালু করার মত কয়েক দফা দাবিতে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারে টর্স অ্যাসোসিয়েশনের ডাকে আজ থেকে শুরু হওয়া ট্রাক ধর্মঘটের […]

এই মুহূর্তে জেলা

কন্যাকে খুনের পর নিজেও আত্মঘাতী বাবা। হাওড়ার মালিপাঁচঘড়ায় চাঞ্চল্য।

হাওড়া ১২ অক্টোবর:- এবার শ্বশুরবাড়ির মানসিক নির্যাতনের শিকার জামাই। আর এর জেরে আট বছরের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুনের পর নিজেও আত্মঘাতী হয়েছেন তিনি। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায়। বাবা ও কন্যা সন্তানের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে সালকিয়ার শোভন চৌধুরী লেনের বাসিন্দারা। মৃতের স্ত্রী কুসুম রায়,শ্বশুর সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগের আঙুল […]

এই মুহূর্তে জেলা

কয়েকদফা দাবিতে তিন দিনের ট্রাক ধর্মঘট শুরু।

হুগলী, ১২ অক্টোবর:- ফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রাক অ্যাসোসিয়েশনের কয়েক দফা দাবিতে তিন দিনের ট্রাক ধর্মঘট শুরু হল সোমবার থেকে। ১২, ১৩, ১৪ অক্টোবর বন্ধ থাকবে ট্রাক পরিষেবা। সংগঠনের দাবি, কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী ২৫% লোডিং বৃদ্ধির অনুমোদন মিলেছে। দেশের সমস্ত রাজ্য কেন্দ্র সরকারের এই ঘোষণা মেনে নিলেও পশ্চিমবঙ্গে তা মানা হচ্ছে না। লোডিং বৃদ্ধি, পুলিশের […]

এই মুহূর্তে জেলা

হাওড়া থানায় এফআইআর কপি জমা দেওয়া হল।

হাওড়া, ১২ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে বলবিন্দর সিং এর ‘হেনস্থা’র ঘটনা নিয়ে এফআইআর করা হল। দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মণজিন্দর সিংহ সিরসা সহ তিনজনের এক প্রতিনিধি দল সোমবার সেই কপি নিয়ে হাওড়া থানায় জমা দেন। কথা বলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। পরে সাংবাদিকদের তাঁরা বলেন, আমরা একটা অভিযোগ জমা দিয়েছি। পুলিশ […]

এই মুহূর্তে কলকাতা

প্রায় ১৫ বছর বাদে ফের শহরের রাস্তায় ফিরছে দোতলা বাস।

কলকাতা , ১২ অক্টোবর:- প্রায় ১৫ বছর বাদে ফের শহরের রাস্তায় ফিরছে দোতলা বাস। পুজোর আগেই কলকাতার রাস্তায় নামছে দোতলা বাস। আগামী কাল নবান্ন থেকে এই রকম দুটি বাসের যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জি। এই দোতলা বাসের চেহারাতেও কিছু পরিবর্তন করা হয়েছে। বাসের দোতলার ওপরে কোনো ছাদ থাকছে না। নীল ও সাদা রঙের এই […]

এই মুহূর্তে কলকাতা

পুজোর আগে পিছিয়ে পড়া মানুষদের নতুন পোশাক তুলে দিল ভারত সেবাশ্রম সংঘ

কলকাতা , ১২ অক্টোবর:- লকডাউন এর ফলে মানুষের রুটিরুজি দীর্ঘদিন বন্ধ থাকায় চরম আর্থিক দুরবস্থা নেমে আসে বহু পরিবারে।আর কয়েকদিন পরেই বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো।অথচ আর্থিক দুরবস্থার কারণে অনেকেই কেনাকাটা করতে পারেনি। তাই এবার হাওড়ার ধুলাগড়ের প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের হাতে পূজা উপলক্ষে নতুন বস্ত্র তুলে দিলো ভারত সেবাশ্রম সংঘ। রবিবার এক অনুষ্ঠানে […]

এই মুহূর্তে জেলা

জাতীয় সড়কে দুর্ঘটনা। ডাম্পার চালকের মৃত্যু।

হাওড়া , ১২ অক্টোবর:- দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ডাম্পার চালকের। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া ধূলাগোড়ের জালান কমপ্লেক্সের কাছে ৬ নং জাতীয় সড়কে। ধূলাগোড় ট্রাফিক সূত্রে জানা গেছে, চাকা ফেটে রাস্তায় দাঁড়িয়েছিল একটি লরি। ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে এসে ধাক্কা মারে। ডাম্পারের সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ডাম্পার […]

এই মুহূর্তে খেলাধুলা

চলে গেলেন কিংবদন্তি প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার কার্লটন।

স্পোর্টস ডেস্ক , ১২ অক্টোবর:- মাত্র ৪৯ বছর বয়সেই চলে গেলেন দেশের অন্যতম সেরা উইঙ্গার কার্লটন চ্যাপম্যান। লাল-হলুদ জার্সি গায়ে বহু রোমাঞ্চকর মুহূর্ত উপহার দিয়েছেন সমর্থকদের।সোমবার বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তাঁর মৃত্যু সংবাদে শোকস্তব্ধ দেশের ফুটবল মহল। কার্লটন দু’দফায় ইস্টবেঙ্গলে (East Bengal) কাটিয়েছেন ৫টি মরশুম। আর […]