স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- করোনা আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল ফুটবল ফেডারেশন এ খবর জানিয়েছে। ৩৫ বছরের পর্তুগিজ তারকা সুইডেনের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় সুইডেনের বিরুদ্ধে আর খেলতে পারবেন না সিআর সেভেন।রোনাল্ডোর শারীরিক কোনও সমস্যা নেই বলেই জানানো হয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন থেকে। আইসোলেশনে রয়েছেন রোনাল্ডো। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সুইডেনের বিরুদ্ধে খেলবে না রোনাল্ডো।’ দলের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা হওয়ায় রোনাল্ডো নামতে পারবেন না সিরি আ-তেও। রবিবার জুভেন্তাসের খেলা রয়েছে ক্রোটনের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লিগে ২০ অক্টোবর ডায়নামো কিয়েভের সামনে জুভেন্তাস। রোনাল্ডোকে ছাড়া সেই ম্যাচে নামতে হবে ইতালির ক্লাবটিকে।
Related Articles
ডিভিসির ছাড়া জলে জলমগ্ন উদয়নারায়ণপুরের বিস্তৃন এলাকা।
হুগলি , ১ আগস্ট:- ডিভিসি’র ছাড়া জলে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তৃর্ণ এলাকা। গতকাল শনিবার সন্ধ্যে থেকেই দামোদরের পশ্চিম পাড়ের বাঁধ উপছে জল ঢুকতে শুরু করেছিল উদয়নারায়ণপুরে। সকালের মধ্যেই জলমগ্ন হয়ে পড়েছিল রামপুর-ডিহিভূরসুট-আসন্ডা, হরালি,কুরচি শিবপুর, সিংটি সহ বিভিন্ন এলাকায়। সিংটি এলাকায় আমতা উদয়নারায়ণপুর রাস্তার দিয়ে তীব্র বেগে বইছে জল। উদয়নারায়নপুর বাসস্ট্যান্ড থেকে ডিহিভুরসুট যাওয়ার […]
সংক্রমণ ছড়ানো আটকাতে কোয়ারেন্টাইন লিভ আনলো শিক্ষা দফতর ৷
কলকাতা, ১৫ জানুয়ারি:- রাজ্যের সরকারি ও সরকারী সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরাই কোয়ারেন্টাইন লিভ পাবেন। এই নিয়ে পূর্ববর্তী নির্দেশিকায় বিভ্রান্তির জেরে শিক্ষা দফতর সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, জনস্বাস্থ্যের কথা চিন্তা করে সংক্রমণ ছড়ানো আটকাতে কোয়ারেন্টাইন লিভ আনা হয়েছে৷ তাই কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর বাড়ির সদস্যের কেউ করোনায় আক্রান্ত হলে তিনি […]
সবুজ-মেরুন ফুটবলারদের বেতন কবে দেওয়া হবে? জানালেন বাগান কর্তারা।
স্পোর্টস ডেস্ক১৩ মে:- লকডাউন শিথিল হলে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেই বেতন মিটিয়ে দেওয়া হবে সমস্ত ফুটবলারদের। দলের ফুটবলারদের আশ্বস্ত করলেন মোহনবাগান কর্তারা। তিন মাসের বেতন বকেয়া। খুব সমস্যা হচ্ছে। দ্রুত বেতন মেটানোর ব্যবস্থা করা হোক। এই মর্মেই মোহনবাগান কর্তাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন ফুটবলাররা। উল্লেখ্য বিদেশি তারকাদের ক্লাবকর্তারা আগেই জানিয়েছিলেন যে আগামী ৩১ মে’র মধ্যেই […]








