এই মুহূর্তে কলকাতা

নবান্ন সভাঘর থেকে মোট দশটি জেলার ৬৯ টি সর্বজনীন পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

কলকাতা , ১৪ অক্টোবর:- করোনা সংক্রমণ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ থেকে এই প্রথম ভার্চুয়াল পদ্ধতিতে পুজোর উদ্বোধন শুরু করেছেন। নবান্ন সভাঘর থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার সহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদীয়া মিলিয়ে মোট দশটি জেলার ৬৯ টি সর্বজনীন পুজোর উদ্বোধন করেন তিনি। পুজোর সময় সবাইকে আবশ্যিক ভাবে মাস্ক পড়ার পাশাপাশি […]

এই মুহূর্তে কলকাতা

পেট্রোল পাম্পে তেল নিয়ে গরমিলের অভিযোগে রাজ্য সরকার তদন্ত শুরু করছে।

কলকাতা , ১৪ অক্টোবর:- রাজ্যের পেট্রোল পাম্পে তেল নিয়ে গরমিলের অভিযোগে রাজ্য সরকার তদন্ত শুরু করছে। পেট্রোল পাম্প মালিকদের অভিযোগের প্রেক্ষিতে ক্রেতা সুরক্ষা দপ্তর পুজোর পর থেকেই এই তদন্ত শুরু করবে বলে বিভাগীয় মন্ত্রী সাধন পান্ডে জানিয়েছেন। সম্প্রতি তিনি পেট্রোল পাম্প মালিকদের সংগঠন এর সঙ্গে বৈঠক করেন সেখানে পাম্প মালিকদের তরফে মন্ত্রীকে অভিযোগ জানানো হয় […]

এই মুহূর্তে খেলাধুলা

রোনাল্ডোর রেকর্ড ভেঙে নজির নেইমারের , পেরু বধ তিতের ।

স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- নেইমারের হ্যাটট্রিকের সুবাদে ৪-২ গোলে পেরুকে হারাল তিতের ছেলেরা। ম্যাচে পেনাল্টি থেকে নিজের এবং দলের প্রথম গোলটি করেন নেইমার। পেরুর বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হ্যাটট্রিক করলেন নেইমার। ভাঙলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোর দেশের জার্সিতে গোল করার রেকর্ডও। ব্রাজিলের জার্সিতে ‘‌দ্য ফেনোমেনন’‌–এর গোলের সংখ্যা ৬২। পেরুর বিরুদ্ধে তিন গোল করে […]

জেলা এই মুহূর্তে

বামেদের ডেপুটেশন কর্মসুচিকে ঘিরে তুলকালাম হুগলি – চুঁচুড়া পৌরসভা।

সুদীপ দাস , ১৪ অক্টোবর:- বেহাল নাগরিক পরিষেবা, নিয়োগে স্বজনপোষন, ব্যাপক দুর্নীতির মত অভিযোগ তুলে হুগলি-চুঁচুড়া পৌরসভায় বামেদের ডেপুটেশন কর্মসুচিকে ঘিরে তুলকালাম। পুরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জীকে সরাসরি দুর্নীতিবাজ বলে দাবী করে বসলেন পুরসভার বিরোধী দলনেতা সমীর মজুমদার। মেজাজ হারিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বাম আমলের বিভিন্ন দুর্নীতি নিয়ে বাম প্রতিনিধি দলের মুখের উপর প্রশ্ন ছুড়লেন পুরপ্রশাসক। […]

এই মুহূর্তে খেলাধুলা

ধোনির চাপে মত বদলে ফেললেন স্বয়ং আম্পায়ার ! বিতর্কে মাহি।

স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- সিএসকে অধিনায়ককে প্রতিবাদ করতে দেখে আম্পায়ার পল রাইফেল নিজের মত বদল করেন। দু’হাত বের করেও‘ওয়াইড’ দেননি তিনি। আর তাই শুরু হয়েছে জোর বিতর্ক। ২০১০ সালের পর এই প্রথমবার নিজেদের প্রথম সাত ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছিল সিএসকে । গতকাল না জিততে পারলে টুর্নামেন্টে টিকে থাকাটাই দায় হয়ে যেত মাহি ব্রিগেডের। হায়দরাবাদকে […]

এই মুহূর্তে জেলা

যুব কংগ্রেসের আইন অমান্য হাওড়ায়।

হাওড়া , ১৪ অক্টোবর:- বেকার ও পরিযায়ী শ্রমিকদের কাজের দাবিতে, কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার দুপুরে হাওড়ায় আইন অমান্য কর্মসূচি নেয় হাওড়া জেলা যুব কংগ্রেস। এদিন যুব কংগ্রেসের কর্মীরা প্রথমে হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে জমায়েত হন। পরে মিছিল নিয়ে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। পুলিশের সঙ্গে যুব কংগ্রেসের কর্মীদের ধাক্কাধাক্কি […]

এই মুহূর্তে জেলা

বলবিন্দরের সঙ্গে সাক্ষাৎ করলেন পরিবারের সদস্যরা।

হাওড়া ১৪ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে অস্ত্র সহ ধৃত বলবিন্দর সিং এর ‘হেনস্থা’র ঘটনা নিয়ে এর আগে থানায় অভিযোগ জানানো হয়েছিল। দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মণজিন্দর সিংহ সিরসা সহ তিনজনের এক প্রতিনিধি দল গত সোমবার সেই কপি নিয়ে হাওড়া থানায় জমা দিয়েছিলেন। কথা বলেছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। এবার তার একদিন […]

এই মুহূর্তে জেলা

ডানকুনির কারখানায় আগে স্বামীরা গেট পাহাড়া দিতেন , এখন তাদের স্ত্রীরাই রাত পাহাড়া দিচ্ছেন।

চিরঞ্জিত ঘোষ , ১৪ অক্টোবর:- আগে স্বামীরা গেট পাহাড়া দিতেন এখন স্ত্রীরা রাত পাহাড়া দিচ্ছেন। ডানকুনির একটি বন্ধ স্টিল কারখানার সামনে রাত পাহাড়া দিচ্ছে শ্রমিক পরিবার গুলো। গত আঠেরো বছর বন্ধ ডানকুনি সুভাষ পল্লীর এই কারখানা। প্রায় তিনশ শ্রমিক এখনও রয়েছেন যারা কাজ হারা। ৮০ জন শ্রমিক মারা গেছেন।কারখানা বন্ধ হওয়ার পর থেকে শ্রমিকদের বকেয়া […]

এই মুহূর্তে জেলা

কোভিড বিধি মেনে পুজো হচ্ছে কিনা সরোজমিন করলেন পুলিশের পদস্থ কর্তারা।

হাওড়া, ১৪ অক্টোবর:- কোভিড বিধি মেনে পুজো হচ্ছে কিনা তা সরোজমিন করলেন পুলিশের পদস্থ আধিকারিকরা। মঙ্গলবার বিকেলে হাওড়ার বিভিন্ন থানা এলাকার পুজো প্যান্ডেলগুলি এরা পরিদর্শন করেন। কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। এ বিষয়ে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ প্রভীন প্রকাশ বলেন, লিলুয়া, গোলাবাড়ি, মালিপাঁচঘড়া, বালি প্রভৃতি থানা এলাকার একাধিক মন্ডপগুলি পরিদর্শন করা হয়েছে। মূলতঃ কোভিড […]

এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটিতে পুকুর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার , এলাকায় চাঞ্চল্য

হুগলী, ১৪ অক্টোবর:- হুগলীর বৈদ্যবাটী পৌরসভার ১৪ নং ওয়ার্ডের রাজার বাগান এলাকার পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করলো শ্রীরামপুর থানার পুলিশ। বুধবার সকালে স্থানীয় বাসিন্দরা মৃতদেহটি পুকুরে ভাসতে দেখে । খবর জানাজানি হতেই বহু মানুষ ভীড় করেন পুকুর পাড়ে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ওয়ালস্ হাসপাতালে পাঠায়। মহিলার পরিচয় জানার […]