হাওড়া ১৪ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে অস্ত্র সহ ধৃত বলবিন্দর সিং এর ‘হেনস্থা’র ঘটনা নিয়ে এর আগে থানায় অভিযোগ জানানো হয়েছিল। দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মণজিন্দর সিংহ সিরসা সহ তিনজনের এক প্রতিনিধি দল গত সোমবার সেই কপি নিয়ে হাওড়া থানায় জমা দিয়েছিলেন। কথা বলেছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। এবার তার একদিন পর বুধবার দুপুরে বলবিন্দরের সঙ্গে সাক্ষাৎ করলেন তাঁর পরিবার। এদিন হাওড়া থানায় এসে বলবিন্দরের সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী, পুত্র ও বলবিন্দরের ভাই। এরা পুলিশের কাছে জানান, বলবিন্দর কোনও রাজনীতির লোক নন। তিনি দেহরক্ষীর কাজের সুবাদে এখানে এসেছেন। তাঁর আগ্নেয়াস্ত্রের পারমিট যেন খতিয়ে দেখা হয়। পুলিশের তরফ থেকে জানানো হয় ভেরিফিকেশনের জন্য কিছুটা সময় লাগছে। ভেরিফিকেশন হয়ে গেলে যা জানা যাবে তা কোর্টকে জানিয়ে দেওয়া হবে। এরপর কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
Related Articles
অজি বোর্ডের মাথায় একজন ইংরেজ ক্রিকেটার !
স্পোর্টস ডেস্ক, ১৯ জুন:- বিপর্যস্ত অস্ট্রেলীয় বোর্ডকে বাঁচাতে হয়তো আসরে নামতে পারেন ইংল্যান্ডের স্যর অ্যান্ড্রু স্ট্রস। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের পদ থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে চিফ এগজিকিউটিভ অফিসার কেভিন রবার্টসকে। তাঁর জায়গায় এখন উপযুক্ত প্রার্থীর খোঁজ চলছে। অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের খবর হল, রবার্টসের জায়গায় ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রসের নাম ভেসে উঠেছে। জানা গিয়েছে, এই ব্যাপারে […]
শুধু কেন্দ্রীয় বাহিনী নয়,৬ কোম্পানি স্পেশালাইজড ফোর্স ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নবান্নের।
কলকাতা, ২১ জুন:- শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয় পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় রাজ্যের বিশেষ বাহিনীকেও কাজে লাগাবে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের চাহিদা মত ৬ কোম্পানি স্পেশালাইজড ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। প্রশাসনিক সূত্রে জন গেছে, কোচবিহার, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বীরভূম, বারুইপুর পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, ও পূর্ব মেদিনীপুর পুলিশ জেলাতে ১ কোম্পানি করে জরুরী ভিত্তিতে বিশেষ […]
ব্যাপম কেলেঙ্কারিকেও ছাপিয়েছে রাজ্যে শিক্ষক নিয়োগের দুর্নীতি, হাওড়ায় এসে কটাক্ষ সুজনের।
হাওড়া, ১৪ ডিসেম্বর:- রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ব্যাপম কেলেঙ্কারিকেও ছাপিয়ে গেছে। বুধবার সন্ধ্যায় হাওড়ায় এমনই অভিযোগ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই কারণেই আদালত এদিন সিবিআইয়ের হাতে তদন্তভার দিয়েছে। বয়স ভাঁড়িয়ে চাকরি দেওয়া হয়েছে। পাশাপাশি সুজনবাবু এদিন বকটুইয়ের ঘটনা, হাওড়া ও বালিতে নির্বাচন না করা সহ বিভিন্ন প্রশ্নের […]










