হাওড়া, ১৪ অক্টোবর:- কোভিড বিধি মেনে পুজো হচ্ছে কিনা তা সরোজমিন করলেন পুলিশের পদস্থ আধিকারিকরা। মঙ্গলবার বিকেলে হাওড়ার বিভিন্ন থানা এলাকার পুজো প্যান্ডেলগুলি এরা পরিদর্শন করেন। কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। এ বিষয়ে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ প্রভীন প্রকাশ বলেন, লিলুয়া, গোলাবাড়ি, মালিপাঁচঘড়া, বালি প্রভৃতি থানা এলাকার একাধিক মন্ডপগুলি পরিদর্শন করা হয়েছে। মূলতঃ কোভিড প্রোটোকল মানা হচ্ছে কিনা তা দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী প্যান্ডেলের প্রবেশ এবং বাহির পথ আলাদা রাখতে হবে। সেই নিয়ম ভালভাবে মানা হচ্ছে কিনা, সেফটি প্রোটোকল মানার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, স্যানিটাইজার কিভাবে রাখছে, মানুষের প্রবেশ এবং বাহিরের রাস্তা কোথায় রাখা হচ্ছে প্রভৃতি খতিয়ে দেখা হয়েছে। কোভিড প্রোটোকল মানার সঙ্গে যানবাহন কিভাবে যাতায়াত করবে সেই বিষয়ও দেখা হয়েছে। ইতিমধ্যে উত্তর হাওড়ার অনেকগুলি মন্ডপ মঙ্গলবার পরিদর্শন করা হয়েছে। উল্লেখ্য, পুলিশ কমিশনার, ডিসিপি হেড কোয়ার্টার, ডিসিপি ট্রাফিক, ডিসিপি নর্থ, এসিপি নর্থ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন মন্ডপগুলি ঘুরে দেখেন।
Related Articles
কৃষি বিল নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল: সায়ন্তন বসু ।
শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বর:- শনিবার শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে নয়া কৃষি বিল নিয়ে জনগণকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। কেউ বলছেন নীল চাষিদের মতো বাংলার কৃষকদের অবস্থা হবে। কেউ বলছেন সাধারন কৃষকরা চাষ করতে পারবেন না আম্বানি আদানি চাষ করবে। আর […]
হাওড়ার পাইকারি বাজারে মিলছে বাংলাদেশের রুপালি শস্য।
হাওড়া, ২৭ সেপ্টেম্বর:- দীর্ঘ টালবাহানার পর গতকালই রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য। আজ শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি মাছ বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ। এখান থেকেই খুচরো বাজারে যাচ্ছে মাছ। আটশো থেকে এক কেজি ওজনের মাছ ১,৪৫০ টাকা থেকে শুরু করে ১,৬০০ টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে। হাওড়ার পাইকারি মাছ বাজারে এদিন এসেছে মোট দশ […]
রোগী মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য চন্দননগর মহকুমা হাসপাতালে।
হুগলি, ১৮ নভেম্বর:- চন্দননগর মহকুমা হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে জানা যায় মৃত রোগীর নাম প্রকাশ গায়েন। বয়স ৪৩ বছর। প্রকাশ পেশায় গাড়িচালক। বিগত বেশ কিছু বছর ধরে চন্দননগর মহাডাঙ্গা কলোনিতে তার স্ত্রীর সঙ্গে ভাড়া বাড়িতে বাস করতেন। গত শুক্রবার রাতে হঠাৎ তার পেটে ব্যাথা শুরু হলে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি হন। গতকালই […]










