হাওড়া, ১৫ নভেম্বর:- হাওড়ায় স্কুলজীবন কেটেছিল প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। জানা গেছে, তাঁর পিতার চাকরিগত কারণে সৌমিত্র চট্টোপাধ্যায় হাওড়া জেলা স্কুলে ভর্তি হন। এখানেই ১৯৫১ সালে দশম শ্রেণী উত্তীর্ণ হন। হাওড়ায় থাকাকালীন চার্চ রোড, পুরনো হাওড়া ময়দান, রামকৃষ্ণপুরের অনেক স্মৃতি জড়িয়ে ছিল তাঁর। হাওড়া জেলা স্কুলের প্রাক্তন ছাত্র তথা বর্তমানে ওই স্কুলের শিক্ষক অমিতাভ মুখোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে প্রাক্তন শিক্ষকদের কাছে শোনা কিছু কথা এদিন ব্যক্ত করেন। অমিতাভবাবু বলেন, প্রাক্তন শিক্ষকদের কাছে শুনেছি উনি অসম্ভব ক্রীড়ামোদী ছিলেন। স্কুলকে রিপ্রেজেনটেটিভ করতেন। সাহিত্যের প্রতি সৌমিত্রবাবুর যে গভীর অনুরাগ ছিল সেটা তৈরি হয়েছিল হাওড়া জেলা স্কুলের শিক্ষকদের সাহচর্যে এসেই। আমরা আশা করব সৌমিত্র চট্টোপাধ্যায়ের কৃত্বি অমলিন থাকবে।
Related Articles
কাজে বেরিয়ে তিনদিন নিখোঁজ, পুলিশ কর্মি সুকুমারের সাহায্যে বাড়ি ফিরলেন মিনাখাঁর বৃদ্ধ।
হুগলি, ২৯ সেপ্টেম্বর:- দিন তিনেক আগে উত্তর ২৪ পরগণার মিনাখাঁ থানার মালঞ্চ এলাকার বাসিন্দা গোবিন্দ মৃধা মালঞ্চ বাজারে গিয়েছিলেন। সেখানে একটি গাড়িতে করে দিন মজুর নিয়ে যাওয়া হচ্ছিল কাজের জন্য। পুষ্পা সিনেমায় এক দৃশ্যে দেখা যায় লাল চন্দন কাটতে গাড়ি করে লোক নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বেশি টাকা পাবার আশায় বিপদ আছে জেনেও ঝুৃকির গাড়িতে […]
মঙ্গলবার রাজ্যের ৪২ টি আসনের গণনা হবে ৫৫ টি কেন্দ্রে।
কলকাতা, ২ জুন:- সাত দফার সুদীর্ঘ লোকসভা ভোট পর্ব শেষ। যুযুধান সমস্ত রাজনৈতিক শিবিরের প্রার্থীদের ভাগ্য আপাতত ইভিএম বন্দি অবস্থায় স্ট্রংরুমে অন্ধকারে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। যা জনসমক্ষে আসবে আগামী মঙ্গলবার ৪ঠা জুন। দেশজুড়ে অধীর আগ্রহে ওই দিনের অপেক্ষা চলছে। মঙ্গলবার সারা দেশের ৫৪৩ টি লোকসভা আসনের গণনা। এরাজ্যেও ৪২ টি আসনের গণনা হবে […]
মোহনবাগান দিবসে অঞ্জন মিত্র পুরস্কার প্রদান।
স্পোর্টস ডেস্ক , ২৬ জুলাই:- এবার প্রথম কোনও ২৯ জুলাই যেখানে মোহনাবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে ছাড়া মোহনবাগান দিবস পালন হতে চলেছে। গত বছর নভেম্বরের এর পড়ন্ত দুপুরে অঞ্জন মিত্র প্রয়াত হন। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘ ১৯৯৫ সাল থেকে দীর্ঘ ২৩ বছর ধরে ক্লাব প্রশাসনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। প্রয়াত সচিব অঞ্জন […]










