মালদার , ১৫ নভেম্বর:- শব্দ বাজি ফাটাতে গিয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার কদমতলী গ্রাম পঞ্চায়েতের জালালপুর এলাকায়। মৃত স্কুল ছাত্রীর নাম জয়ন্তি রবিদাস (৭) পরিবারের রয়েছে বাবা রতন রবিদাস এবং মা তুলসী রবিদাস। রতন রবিদাসের দুই মেয়ে। জয়ন্তি পরিবারে বড়ো। সে স্থানীয় কদমতলী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ানের ছাত্রী। পরিবার সূত্রে জানা যায় প্রত্যেক বছরের ন্যায় গতকালকেও কালী পূজা উপলক্ষে বাড়ির পরিবারের সদস্যদের সাথে বাজি ফাটা ছিলেন। সেই সময় বাজি আগুন হঠাৎই তার জামাতে লেগে যায়। তার চিৎকার শুনে পরিবারের লোকেরা ছুটে আসলে আগুন নিভিয়ে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই স্কুলছাত্রীর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।
Related Articles
বরানগর ও ভগবানগোলার বিধায়কদের শপথের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে চিঠি রাজ্যপালের।
কলকাতা, ২২ জুলাই:- বরানগর ও ভগবানগোলার বিধায়কদের শপথ গ্রহণের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোস ওই দুই বিধায়ককে আজ চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, বিধায়কের শপথগ্রহণের বিষয়ে রাজ্যপালের নির্দেশ পালন না করা, সংসদীয় পদ্ধতি এবং সাংবিধানিক প্রক্রিয়ার পরিপন্থী। রাজ্যপালকে এড়িয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষের শপথবাক্য পাঠ করানোর অধিকার নেই। এক্ষেত্রে কে তাঁদের শপথবাক্য […]
জেলা শ্রমিক মেলায় বিরোধী দলের এক সাংসদ সহ চার বিধায়ক আমন্ত্রণ পেলেন না
হুগলি, ২৪ জানুয়ারি:- হুগলি জেলার শ্রমিক মেলার উদ্বোধন করলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে প্রতি বছর শ্রমিক মেলা করা হয়। চুঁচুড়া রবীন্দ্রভবনে দুদিন ব্যাপী এই শ্রমিক মেলার আয়োজন করা হয় হুগলী জেলা শ্রম দপ্তরের পক্ষ থেকে সভাধিপতির পাশাপাশি এদিনের এই শ্রমিক মেলায় উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য […]
মোহনবাগানের সভাপতি টুটু বোস,সচিব পদে এলেন সৃঞ্জয়।
অঞ্জন চট্টোপাধ্যায়,২০জানুয়ারি:- ডার্বির পরদিনই বড়সড় রদবদল মোহনবাগানের পরিচালন সমিতিতে। সবুজ- মেরুনের পরবর্তী সভাপতি হচ্ছেন টুটুবাবু। এতদিন ক্লাবের সচিব ছিলেন টুটু বোস। প্রয়াত সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। তাঁর ছেড়ে যাওয়া সচিব পদে এলেন সৃঞ্জয় বোসগীতানাথ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই মোহনবাগান ক্লাবের সভাপতি পদটি ফাঁকা পড়েছিল। সেই শূন্যস্থান পূরণের জন্যই পরিচালন সমিতিতে রদবদলের প্রয়োজন পড়ে। […]










