হাওড়া , ১৬ নভেম্বর:- করোনা অতিমারীর প্রকোপ থেকে বাঁচতে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, বারবার হাত ধোয়ার কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এই নিয়ে সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এবার সেই সচেতনতার বার্তা দেখা গেল ভাইফোঁটার মিষ্টিতেও। হাওড়া সালকিয়া চৌরাস্তা অঞ্চলের এক প্রসিদ্ধ মিষ্টান্ন প্রতিষ্ঠানে এমনই কোভিড সচেতনতামূলক বার্তা লেখা মিষ্টি তৈরি হয়েছে। যেখানে ভাইয়ের মঙ্গল কামনায় মিষ্টির উপর লেখা হয়েছে “ভালো করে হাত ধোবেন”, “মাস্ক পরুন”, “সুস্থ থাকুন” এমনই বিভিন্ন কোভিড সচেতনতামূলক বার্তা। ইতিমধ্যেই সারা বিশ্বজুড়ে করোনা অতিমারীর প্রকোপ দেখা দিয়েছে। অনেক মানুষের কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুও ঘটেছে। সুস্থও হয়েছেন অনেকে। বারেবারে চিকিৎসকেরা কোভিড সম্পর্কে সচেতনতা বার্তা দিচ্ছেন। এবার সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে ভাইফোঁটার মিষ্টিতেও সচেতনতার প্রয়াস নেওয়া হয়েছে। ভাইদের মঙ্গল কামনা করে পাতে যে মিষ্টি তুলে দেওয়া হবে তাতে ভাইদের সুস্থ থাকতে এমনই পরামর্শ দেবেন দিদি ও বোনেরা।
Related Articles
কোন নথি ছাড়াই বাংলাদেশের হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে; সায়ন্তন বসু।
পশ্চিম মেদিনীপুর,২৭ জানুয়ারি:- বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য কোন নথি দেখাতে হবে না, সোমবার মেদিনীপুরে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। উল্লেখ্য নাগরিকত্ব সংশোধনী আইন এর সমর্থনে সোমবার সকাল থেকে মেদিনীপুর পৌরসভার ২৯নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি প্রচার করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। নাগরিকত্ব নিয়ে সুর চড়াল গেরুয়া শিবির। […]
অভিষেক-মমতা’র শুভ কামনায় রক্ষাকালী পুজোর আয়োজন হাওড়ায়।
হাওড়া, ৬ জুন:- অভিষেক-মমতা’র শুভ কামনায় রক্ষাকালী পুজোর আয়োজন করা হয়েছে হাওড়ায়। আর থিমে তুলে ধরা হয়েছে “তৃণমূলে নব জোয়ার”। গত রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে হাওড়ার রাজপথ ছিল জনজোয়ারে পরিপূর্ণ। জনসুনামিতে পরিণত হয়েছিল রাজপথ। আর তার রেশ বজায় রেখে একদিন পর ৬ জুন, মঙ্গলবার “তৃণমূলে নব জোয়ার” এর আদলে মন্ডপ সজ্জা করে […]
কমিশনের নতুন অ্যাপ।
রিঙ্কা পাত্র , ১০ ফেব্রুয়ারি:- উত্তর প্রদেশ মহারাষ্ট্রের পর এবার বাংলায় আসছে বুথ আপ। ভুয়ো ভোটার কে খুঁজে দেবে এই বিশেষ এপ। ভোট দেবার সময় প্রিসাইডিং অফিসারকে ম্যানুয়ালি নাম খুঁজে নিয়ে সঠিক ভোটদাতাকে বেছে নিতে হয়। সেই সংগে প্রতি দু’ঘন্টা অন্তর রিপোর্ট পাঠাতে হয় কমিশনকে। এবার সেই কাজই করবে এই বিশেষ app কি থাকছে এই […]







