এই মুহূর্তে কলকাতা

শুভেন্দু তৃণমূলেই দাবী নেতৃত্বের , যদিও শুভেন্দুর মিললো না কোনো প্রতিক্রিয়া।

কলকাতা , ১ ডিসেম্বর:- সমস্ত জল্পনার অবসান ঘটলো।অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না শুভেন্দু অধিকারী। আপাতত তৃণমূল দলেই থাকছেন তিনি। এমনই দাবি তৃণমূল কংগ্রেসের। এদিন উত্তর কোলকাতার একটি বাড়িতে অভিষেক ব্যানার্জী সৌগত রায়, সুদীপ বন্দোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সাথে বৈঠক হয় শুভেন্দু অধিকারীর। এই বৈঠকে মধ্যস্থতা করেন সুদীপ ব্যানার্জী ও সৌগত রায়। দীর্ঘ দু ঘন্টা […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ বিজেপির।

হুগলি , ১ ডিসেম্বর:- ধর্ষনের অভিযোগে বাড়ি ভাঙচুর অভিযুক্তের। চাঞ্চল্য চুঁচুড়া কামারপাড়ার দত্তগলিতে। ওই গলিতে থাকা একসময়ের খুন হওয়া সমাজবিরোধী হাতকাটা মুন্নার ছেলে রিজু হেলা(২২) এলাকারই চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে একাধিকবার ধর্ষন করে বলে অভিযোগ। পাশেই আরও একটি শিশুকন্যার সাথেও রিজু একই কাজ করেছিলো বলে চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ রয়েছে। ভয়ে ৪র্থ শ্রেনীর মেয়েটি কাউকে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় ফের আক্রান্ত বিজেপি কার্যকর্তা।

হাওড়া, ১ ডিসেম্বর:- হাওড়ায় ফের আক্রান্ত বিজেপি কার্যকর্তা। ভোটার তালিকার কাজ সেরে বাড়ি ফেরার পথে স্থানীয় ওই বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল ডোমজুড়ের বাঁকড়া। মঙ্গলবার দুপুর নাগাদ ওই ঘটনাটি ঘটেছে বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের মিশ্রপাড়ায়। জখম অবস্থায় ওই বিজেপি নেতাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত শুক্রবার রাতে বাঁকড়ার পশ্চিমপাড়ায় বিজেপির […]

এই মুহূর্তে জেলা

হুগলি ডকের টাওয়ার ক্রেনের মাথায় উঠে পড়ল পাগল , নামাতে হিমসিম কর্মীদের।

হাওড়া , ১ ডিসেম্বর:- ১৩০ ফুট উচ্চতার হুগলি ডকের টাওয়ার ক্রেনের উপরে উঠে পড়ল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। মঙ্গলবার দুপুর নাগাদ ওই ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ ধরে অনেক চেষ্টা করেও তাকে নামিয়ে আনা সম্ভব হচ্ছিল না। শেষমেশ গোলাবাড়ি থানা মারফত খবর পেয়ে ছুটে আসেন দমকল ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এরপর তাঁরা প্রায় ঘন্টা দু’য়েকের চেষ্টায় সন্ধ্যের […]

এই মুহূর্তে জেলা

দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ লকেট

হুগলি , ১ ডিসেম্বর:- দলীয় কর্মী সভা করতে এসে দলের কর্মিদের বিক্ষোভের মুখে পড়ল হুগলি লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার পান্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রামে একটি কর্মী বৈঠক বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় জেলা, হুগলি জেলা সাংগঠনিক সভাপতি গৌতম চ্যাটার্জি সহ অন্যান্য নেতাকর্মীরা। লকেট চট্টোপাধ্যায়কে দেখতে এলাকায় জমে বহু মানুষের ভিড়। […]

এই মুহূর্তে কলকাতা

ফুরফুরা শরীফের বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকি।

কলকাতা , ১ ডিসেম্বর:- ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। ফুরফুরা শরীফের পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দাবি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দিয়েছেন। প্রায় আধঘন্টা ধরে চলা ওই বৈঠকে কোন রাজনৈতিক আলোচনা হয়নি বলে প্রশাসনের তরফে জানানো হলেও বিধানসভা ভো টের আগে এই বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। […]

এই মুহূর্তে জেলা

কোচবিহারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর-ডাকাত বলে কটাক্ষ সৌমিত্র খাঁর, মামলার হুমকি তৃণমূলের

কোচবিহার , ১ ডিসেম্বর:- কোচবিহারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর-ডাকাত বলে কটাক্ষ করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার সকালে কোচবিহার শহরের সাগরদিঘী সংলগ্ন এলাকায় প্রাতভ্রমনে বেড় হন পাশাপাশি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। সেখানে জনসংযোগ বাড়াতে ‘চায় পে চর্চা’ কর্মসূচিতে অংশ নেন তিনি। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ভাইপো […]

এই মুহূর্তে জেলা

খড়িয়ালে এমাজন কোম্পানির গোডাউনে কাজ করে বেতন না পেয়ে বিক্ষোভ দেখালো শ্রমিকরা

হুগলি , ১ ডিসেম্বর:- কাজ করে টাকা না পেয়ে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডানকুনি থানার অন্তর্গত খড়িয়াল এলাকার এমাজন গোডাউনে। এখানকার শ্রমিকরা জানায় মাহিন্দ্রা লজেস্টিক এর তত্ত্বাবধানে এই গোডাউন থেকে এমাজন কোম্পানির ডেলিভারি হয়। কিন্তু কোম্পানি এখন তাদের বকেয়া বেতন না দিয়ে রাতের অন্ধকারে গোডাউন ফাঁকা করে চলে যাওয়ার চেষ্টা করছে। বকেয়া বেতনের […]

এই মুহূর্তে কলকাতা

সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি চালু করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ১ ডিসেম্বর:- রাজ্য সরকার প্রতিভাবান, মেধাবী এবং দরিদ্র মহিলা বিজ্ঞানীদের গবেষণায় সহায়তা করতে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন এই প্রকল্পে ৫০ জন মেধাবী কন্যাকে এক বছর প্রতি মাসে ৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। উল্লেখ্য জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি প্রকল্পে রাজ্য সরকার বর্তমানে […]

এই মুহূর্তে কলকাতা

সাতটি পক্সো আদালত তৈরির অনুমোদন মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ১ ডিসেম্বর:- শিশুদের উপর যৌন অত্যাচার সহ অন্যান্য নির্যাতন সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তিতে রাজ্য সরকার আরও সাতটি পক্সো আদালত তৈরির অনুমোদন দিয়েছে। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন মোট চল্লিশটির মধ্যে রাজ্যে বর্তমানে এই ধরনের চারটি আদালত রয়েছে। আজ আরও সাতটি আদালতের […]