কলকাতা , ১ ডিসেম্বর:- শিশুদের উপর যৌন অত্যাচার সহ অন্যান্য নির্যাতন সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তিতে রাজ্য সরকার আরও সাতটি পক্সো আদালত তৈরির অনুমোদন দিয়েছে। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন মোট চল্লিশটির মধ্যে রাজ্যে বর্তমানে এই ধরনের চারটি আদালত রয়েছে। আজ আরও সাতটি আদালতের অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আগামী দিনে দ্বিতীয় দফায় আরো সাতটি এই ধরনের আদালত তৈরির অনুমোদন দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী এই দিন জানান।
Related Articles
সাংবাদিকের উপরে হামলার অভিযোগ থানার সামনে বিক্ষোভ মাথাভাঙায় প্রেস ক্লাবের।
কোচবিহার,১১ মে:- সাংবাদিকের উপরে হামলার অভিযোগে থানার সামনে বিক্ষোভ দেখালেন মাথাভাঙার সাংবাদিকরা। আজ মাথাভাঙা থানার বিক্ষোভ দেখায় সাংবাদিকরা। তাঁদের অভিযোগ, গতকাল মাথাভাঙার নয়ারহাট এলাকার এক নিউজ পোর্টালের সাংবাদিক সঞ্জয় বর্মণের উপর মোটর সাইকেল নিয়ে এসে হামলা চালায় দুই দুষ্কৃতী। মাথায় আঘাত করার চেষ্টা হলেও শেষ পর্যন্ত সঞ্জয় বর্মণের কোমরে আঘাত লাগে। সাথে সাথে সে […]
মেদিনীপুরের স্পোর্টস কমপ্লেক্সে বেবি ফুটবল লিগের সূচনা করলেন দিলীপ ঘোষ।
পশ্চিম মেদিনীপুর,২২ ফেব্রুয়ারি:- নেহেরু যুব কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে আজ মেদিনীপুরের স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয়েছে “বেবি ফুটবল লিগ”। এই লিগের সূচনা করেছেন, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্র, পশ্চিমবঙ্গ রাজ্যের নির্দেশক নবীন নায়েক সহ অন্যান্যরা। সারা জেলা থেকে ৩০ শের অধিক টিমের বেবি ফুটবলাররা খেলবে। খেলাটি চলবে ১২ সপ্তাহ ধরে। বিজেপি […]
DYFI এর মহামিছিল হাওড়ায়।
হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- সকলের জন্য শিক্ষা এবং সকলের জন্য কাজের দাবিতে ডিওয়াইএফআই সহ বামপন্থী যুব সংগঠন সমূহের পক্ষ থেকে হাওড়া জেলায় শুক্রবার বিকেলে এক মহামিছিলের আয়োজন করা হয়েছে। শিবপুর কাজীপাড়া মোড় থেকে ওই মিছিল শুরু হয়। মিছিল শেষ হবে হাওড়ার সালকিয়া সম্মিলনী পার্কে। সেখানেই এদিন রয়েছে জনসভা। ১৫ই সেপ্টেম্বর সারা দেশে শিক্ষা এবং কাজের দিবস। […]







