এই মুহূর্তে জেলা

বলাগড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন।

হুগলি , ৬ ডিসেম্বর:- হুগলি জেলার বলাগড় বিধানসভার সোমরাবাজারের কোলোরা মোড়ে গণবানী ভবনে বিশ্বনাথ মঞ্চে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল।রবিবার বলাগড় বিধানসভার বিধায়ক অসীম কুমার মাঝি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন। উপস্থিত অতিথিবর্গদের সংবর্ধনা জানানো হয়। বলাগড় বিধানসভার অন্তর্গত ১৩ টি গ্রাম পঞ্চায়েতের কর্মীরা এই সম্মেলনে উপস্থিত হয়ে সাফল্যমন্ডিত […]

এই মুহূর্তে জেলা

নয় বছর পর নিজের গড়ে ফিরলেন বাম নেতা সুশান্ত ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, ৬ ডিসেম্বর:- প্রায় নয় বছর পর নিজের গড়ে ফিরলেন বাম নেতা সুশান্ত ঘোষ। কঙ্কাল নাম জড়িয়ে পড়ার পর হাজতবাসে কাটাতে হয়েছে তাকে। জামিনে মুক্তি পাওয়ার পরও নিজের ঘরে ফেরার অনুমতি ছিল না তার। অবশেষে সেই সুপ্রিমকোর্টে নিষেধাজ্ঞা উঠে যাবার পর রবিবার নিজের গড়ে ফিরলেন সুশান্ত ঘোষ। সেখান থেকেই তিনি স্পষ্ট জানান, তাঁকে মিথ্যা […]

এই মুহূর্তে জেলা

অতিরিক্ত বাঁকের জন্যই আবারো দুর্ঘটনা গোঘাটে।

হুগলি , ৬ ডিসেম্বর:- গোঘাট 1 নম্বর ব্লকের উত্তর বলরামপুর এলাকায় ভাদুর মোড় থেকে ভিকদাস আসার যে রাস্তা সেই পিচ রাস্তার উপর কংসাবতী ক্যানেল এর উপরে যে পুল সেই পুলের সাইড কার্ড না থাকার কারণে ও অতিরিক্ত বাঁকের জন্যই আবারো দুর্ঘটনা ঘটে গেল ওই জায়গাতেই ভাদুরের দিক থেকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি আসছিল ভিকদাসের দিকে […]

এই মুহূর্তে জেলা

বাড়ির সামনে বাইক সারানোর গ্যারেজ করতে আপত্তি , দুষ্কৃতী হামলায় জখম ‘ক্যানসার’ আক্রান্ত ব্যক্তি।

হাওড়া, ৬ ডিসেম্বর:- বাড়ির সামনে বাইক সারানোর গ্যারেজ করা যাবে না বলে আপত্তি জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। এই কারণে ‘ক্যানসার’ আক্রান্ত এক ব্যক্তিকে প্রকাশ্য রাস্তায় মারধর করে পালাল দুষ্কৃতিরা। শুধু তাই নয়, স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও। শনিবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার রামকৃষ্ণপুরের বৈষ্ণব মল্লিক লেনে। অভিযোগ, দুষ্কৃতিরা এসে হুমকি দিতে থাকে। দুষ্কৃতিদের […]

এই মুহূর্তে কলকাতা

৭ ডিসেম্বর সোমবার থেকে বাড়তি মেট্রো চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ।

কলকাতা , ৬ ডিসেম্বর:- ৭ ডিসেম্বর সোমবার থেকে বাড়তি মেট্রো চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। শনিবার ট্যুইটে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এতদিন শহরে চলত ১৯০টি মেট্রো। সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রোর সংখ্যা বেড়ে হবে ২০৪ টি। সময়েরও পরিবর্তন করা হয়েছে। সোমবার থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৮ টার পরিবর্তে সকাল ৭টা থেকে। অর্থাৎ, সকালে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সচেতনতা কর্মসূচী চলবেই জানালো আই এম এ-র রাজ্য শাখা।।

কলকাতা , ৬ ডিসেম্বর:- মৃত্যুভয় উপেক্ষা করে করোনাতে চিকিৎসকরা লড়াই করেছেন ময়দানে, পশ্চিমবঙ্গে করোনার সেকেন্ড ওয়েভ আসেনি, আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামুলক কম তথাপি সচেতনতার জন্য সব ব্যবস্থা জারী রাখা হচ্ছে মাস জুড়ে, বক্তব্য আই এম এ (ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েসনের -র রাজ্য শাখার। ডিসেম্বর মাসে রাস্তায় ও মাঠেঘাটে নেমে মাস্ক ও স্যানিটাইজার বিলি করছে আই […]

এই মুহূর্তে জেলা

“চোরের মায়ের বড়ো গলা”। নাম না করে সমালোচনা এবার অরূপের।

হাওড়া, ৬ ডিসেম্বর:- ২০২১ এর নির্বাচনের আগে এক এক করে বেসুরে বাজছেন তৃণমূলের ডাকসাইটের নেতা – মন্ত্রীরা। হাওড়াতেও জটু লাহিড়ী থেকে শুরু করে বৈশালী ডালমিয়ার পরে এবারে রাজ্যের আরেক মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। জেলায় একের পর এক এই ধরনের ঘটনায় এবার মুখ খুললেন হাওড়া জেলা সদরের তৃণমূল চেয়ারম্যান তথা রাজ্যের সমবায় […]

এই মুহূর্তে জেলা

লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের।

সুদীপ দাস , ৬ ডিসেম্বর:- দীর্ঘদিন এলাকায় না আসার অভিযোগ তুলে সাংসদ লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। ঘটনাটি হুগলির রাজহাট এলাকায়। দলের জন সম্পর্ক অভিযান উপলক্ষে দিন কয়েক ধরে হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে লকেট চ্যাটার্জী। এই কর্মসূচীতেই আজ হুগলির পোলবা থানার রাজহাট এলাকায় দলীয় কর্মী বৈঠকে আসেন সাংসদ। পোলবার একটি পার্কে […]

এই মুহূর্তে খেলাধুলা

হারের হ্যাটট্রিকের পর আবারও ভারতীয় ফুটবলার নিয়ে মন্তব্য ইস্টবেঙ্গল কোচের

প্রসেনজিৎ মাহাতো , ৫ ডিসেম্বর:- টানা তিনটি ম্যাচে হার। হতাশ এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। আগের চেয়ে দলের পারফরম্যান্সে যে উন্নতি হয়েছে, তাও মানছেন না তিনি। শনিবার তিলক ময়দান স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ০-২ হারের পর বলেন, “আমরা যেখানে প্রথম দুটো ম্যাচে হেরে বসে আছি, সেখানে আরও ভাল খেলা দরকার ছিল। সে দিক থেকে দেখতে […]

এই মুহূর্তে কলকাতা

কৃষক আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে তৃণমূল শিরোমনি আকালি দলের সঙ্গে বৈঠক ।

কলকাতা , ৫ ডিসেম্বর:- কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে আগামী দিনে কৃষক আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে তৃণমূল কংগ্রেস আজ কলকাতায় শিরোমনি আকালি দলের সঙ্গে বৈঠক করেছে। অকালি নেতা প্রেম সিং চান্দুমাজরার নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে তৃণমূল ভবনে আয়োজিত এই বৈঠকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন উপস্থিত ছিলেন। কৃষি আইন প্রত্যাহারের জন্য […]