হুগলি , ৬ ডিসেম্বর:- বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক বিরোধী কালা আইন সহ অন্যান্য জনবিরোধী নীতির বিরুদ্ধে কৃষক সংগঠনগুলির ডাকে আগামী ৮ই ডিসেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ও দিল্লির কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে এবং অস্বাভাবিক দ্রব্য মূল্যের বিরুদ্ধে ও তৃনমুল-বিজেপি’র অশুভ আতত ধ্বংসের দাবি জানিয়ে CPIM ডানকুনি এরিয়া কমিটির উদ্যোগে আজ বিকালে ডানকুনি রেল ইয়ার্ড থেকে ডানকুনি দিল্লি রোড চৌমাথা পর্যন্ত এক সু-বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিলো, মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশুপুতুল পোড়ানো হয়, উক্ত মিছিলে উপস্থিত ছিলেন CPIM রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা CPIM হুগলী জেলার সম্পাদক দেবব্রত ঘোষ, CPIM ডানকুনি এরিয়া কমিটির সম্পাদক মানিক সরকার সহ আরো অনেক CPIM নেতৃত্ব ও কর্মীরা।
Related Articles
তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ।
হুগলি , ১৮ সেপ্টেম্বর:- হুগলি জেলার আরামবাগ যেন এখন বারবার খবরের শিরোনামে চলে আসছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায়।এবার তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো আরামবাগের কালিপুর।অভিযোগ ওঠে এক বিজেপি কর্মীর উপর বৃহস্পতিবার গভীর রাতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী।হামলায় গুরুতর আহত হয় এক বিজেপি কর্মী।তাকে প্রথমে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে তাকে কোলকাতা হাসপাতালে স্থানান্তরিত […]
চলতি বছরে রাজ্যের কুড়ি হাজার পঞ্চায়েত কর্মীকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- ইন্টারনেটে সরকারি তথ্য ভান্ডারের সুরক্ষার লক্ষ্যে রাজ্য সরকার এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে। চলতি বছরেই রাজ্যের কুড়ি হাজার পঞ্চায়েত কর্মী কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সবে পথ চলা শুরু করেছে রাজ্য সরকারের নিজস্ব ইন্টারনেট নির্ভর ডিজিটাল লকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই উদ্বোধন করেছেন তাঁর নিজের মস্তিষ্ক প্রসূত ওই […]
সিঙ্গুরের স্বপ্নপূরণ সুগন্ধ্যায়।
হুগলি, ৬ সেপ্টেম্বর:- সিঙ্গুরের স্বপ্নপূরণ সুগন্ধ্যায়। হুগলির সুগন্ধ্যায় এবার হতে চলছে নতুন ইলেকট্রিক চার চাকা গাড়ির তৈরির কারখানা। শনিবার সুগন্ধায় একথা ঘোষণা করলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সুগন্ধ্যার ‘সাইনাসোর’ কোম্পানি শীঘ্রই ওই ইলেকট্রিক চার চাকার গাড়ি উৎপাদন শুরু করবে। এদিন একইসঙ্গে উদ্বোধন হয় সংস্থার নতুন ‘টিফোজ ইলেকট্রিক থ্রি হুইলার’- এর। উপস্থিত ছিলেন মন্ত্রী […]








