হাওড়া , ৭ ডিসেম্বর:- রাস্তার ডাস্টবিনে এবং পাশেই ময়লার আবর্জনার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিজেপির দলীয় পতাকা। সোমবার এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ার ব্যাঁটরায়। জানা গেছে, রবিবার রাতের অন্ধকারে কেউ বা কারা বিজেপি’র পতাকা খুলে ফেলে দেয় ডাস্টবিনে। ব্যাঁটরা থানা এলাকার এইচআইটি কোয়ার্টার সংলগ্ন বৃন্দাবন মল্লিক লেনে ওই ঘটনা ঘটে। একটি ডাস্টবিনে ও তার আশেপাশে ময়লা আবর্জনার মধ্যে পতাকাগুলি পড়ে থাকতে দেখেন বিজেপি কর্মীরা। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির তরফ থেকে অভিযোগের তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির শিবপুর ৩ নং মন্ডলের সাধারণ সম্পাদক সুকমল ঘোষ বলেন, নারদার চোর সারদার চোর ত্রিপল চোর তৃণমূল রাতের অন্ধকারে চোরের মতো এক কান্ড ঘটিয়েছে। এই ঘটনার নিন্দার ভাষা নেই। ব্যাঁটরা থানায় লিখিত অভিযোগ জানানো হবে।
Related Articles
ছাত্রদের স্কুলমুখী করতে মাসের নির্দিষ্ট একটি দিনে কেক কেটে ছাত্রদের জন্মদিন পালনের সিদ্ধান্ত।
হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- ওদের পরিবারের সামাজিক অবস্থান নিম্ন মধ্যবিত্ত বা তারও নিচে। ফলে এই সমস্ত পরিবারের সন্তানদের জন্মদিন বাড়িতে ঘটা করে হয়তো পালন করা সম্ভব হয়না। তাই এই সমস্ত ছাত্রদের পাশে এবার এগিয়ে এলো তাদের স্কুল। হাওড়ার বোটানিক গার্ডেন চিত্তরঞ্জন আদর্শ বিদ্যামন্দিরের শিক্ষকরা মিলে স্থির করেছেন বছরের বারো মাস ধরেই প্রতি মাসের নির্দিষ্ট একটি দিন […]
গাঁজা চাষ আটকাতে যৌথ অভিযান পুলিশ-বিএসএফের, দুইদিনে ৩০০ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট।
কোচবিহার,৩১ জানুয়ারি:- এবার বেআইনি ভাবে চাষ করা গাজা গাছ নষ্ট করতে যৌথ ভাবে অভিযানে নামল পুলিশ ও বিএসএফ। আজ শীতলকুচি থানা এলাকার মাঘপালা ও ভোগডাবরি এলাকায় পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে প্রায় ১০০ বিঘা জমির গাঁজা চাষ নষ্ট করা হয়। এদিন এই অভিযানে ছিলেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শুভেন্দু মন্ডল, মাথাভাঙার সিআই প্রণব সাউ, […]
বাম শাসিত কেরল শ্রমিক সুরক্ষায় বাংলা থেকে শিক্ষা নিচ্ছে- ঋতব্রত।
হুগলি, ৫ জানুয়ারি:- গোটা দেশে যখন শ্রমিকদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নেই।সেখানে বাংলায় শ্রমিকদের সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনায় মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করে দিয়েছেন। এক কোটি তিয়াত্তর লক্ষ লোক নাম লিখিয়েছে। ৪১ লক্ষের বেশি মানুষ ২৫ হাজার কোটি টাকার বেশি সুবিধা পেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন। আইএনটিটিইউসি রাজ্য সভাপতি আরো বলেন, জুট নিয়ে কেন্দ্র […]








