ঝাড়গ্রাম, ১২ ডিসেম্বর:- দীর্ঘ আড়াই বছরের টালবাহানার পর কলেজের সাড়ে ৭৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন সেবাভারতী মহাবিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুতপা ঘোষ। শনিবার সকালে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার পুলিশ ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর থেকে সুতপা ঘোষকে গ্রেফতার করেন। পুলিশ ধৃত অধ্যাপিকার বিরুদ্ধে প্রতারণা ও সরকারি অর্থ তছরূপে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। এদিন […]
এই মুহূর্তে
মানুষের কল্যাণের জন্য কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী – বিজয় সাগর মিস্র।
হুগলি , ১২ ডিসেম্বর:- বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্যাকে তিনি নিজের সমস্যা বলে ভাবেন, যার জন্যেই তিনি সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে চলেছেন। আজ রিষড়া পশ্চিম রেলপাড়ের ব্রহ্মানন্দ স্কুলে দুয়ারে সরকার অনুষ্ঠানে এসে জানালেন রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র। তিনি বলেন জন্ম থেকে মৃত্যু সর্বক্ষেত্রেই বাংলার মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন […]
হারিপালে সাত সকালেই বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড হাতে বেচারাম মান্না।
হুগলি , ১২ ডিসেম্বর:- সকাল থেকে মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ড হাতে নিয়ে হরিপালের বিধায়ক বেচারাম মান্না। সিঙ্গুরের বলরামবাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ‘বঙ্গধ্বনি’ যাত্রায় সামিল হয়েছে গ্রামের মহিলা থেকে তৃনমূল কর্মীরা। বলরামবাটি হাটতলায় কালীমন্দিরে পুজো দিয়ে বিধায়ক বেচারাম মান্না বলেন, মুখ্যমন্ত্রীর দশ বছরের কাজের রিপোর্ট কার্ড মানুষের হাতে তুলে দেওয়ার জন্য এই বঙ্গধ্বনি যাত্রার আয়োজন। মানুষ […]
নর্দমা তৈরীর কাজে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলো এলাকাবাসী ।
সুদীপ দাস , ১২ ডিসেম্বর:- রাস্তার পাশে নর্দমা তৈরীর কাজে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলো এলাকাবাসী সহ পঞ্চায়েতের বিজেপি সদস্য। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া স্টেশনের কাছে আনন্দ মঠ এলাকার। ওই এলাকায় ঢালাই রাস্তার পাশ দিয়ে তৈরী হচ্ছে পাকা নর্দমা। কোন কোন জায়গায় নিকাশী নালার অবস্থান রাস্তা অনেকটাই নেমে গেছে। স্থানীয়দের বক্তব্য এরফলে যখন-তখন পথচলতি মানুষদের দূর্ঘটনা […]
সময়ের আগেই শেষ হবে টালা সেতুর কাজ , আশা পূর্ত দফতরের।
কলকাতা , ১২ ডিসেম্বর:- কাজ চলছে জোর কদমে, সময়ের আগেই শেষ হবে টালা সেতুর কাজ। এমনই আশা করছে পূর্ত দফতর। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন সেতু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার কথা আছে। কিন্তু লকডাউনের সময়ে কাজ এত দ্রুত এগিয়েছে যে, নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে বলে মনে করছেন ইঞ্জিনিয়াররা। মে মাসের মধ্যেই […]
তিন পুলিশ কর্তাকে কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনে কাজ করার জন্য আমন্ত্রণ জানানোয় তীব্র বিতর্ক তৈরি হলো।
কলকাতা , ১২ ডিসেম্বর:- বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনা নিয়ে কেন্দ্র রাজ্য চাপান উতরে নতুন মাত্রা যোগ হল শনিবার। মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে দিল্লি তলবের পর বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনার দিন তার নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশ কর্তাকে কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনে কাজ করার জন্য আমন্ত্রণ জানানোয় তীব্র […]
আই,পি,এস ও আই,এ,এস অফিসার কে ভয় দেখানো হচ্ছে ,অঘোষিত জরুরী অবস্থা তৈরি করেছে কেন্দ্র -কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলি , ১২ ডিসেম্বর:- রাজ্যে আই, পি, এস ও আই, এ, এস অফিসার কে ভয় দেখানো হচ্ছে। তিনজন অফিসারকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। দেশে একটা অঘোষিত জরুরী অবস্থা তৈরি করেছে কেন্দ্র। শনিবার দলীয় কর্মসূচিতে হাজির হয়ে এভাবেই বিজেপি কে নিশানা করেছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নাড্ডা ইস্যুতে তিনি কেন্দ্রের আধিকারিক কে অমিত […]
দু’একজন ভুঁইফোড় নেতা কোথায় কি বললেন তাতে কিছু এসে যায়না – ডাঃ কাকলি ঘোষ দস্তিদার।
হাওড়া, ১২ ডিসেম্বর:- দু’একজন ভুঁইফোড় নেতা কোথায় কি বললেন আর কোথায় কি করলেন তাতে কিছু এসে যায়না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কোনও নেতা পশ্চিমবঙ্গে কিছু করতে পারবেন না। হাওড়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। শনিবার সকালে পশ্চিমবঙ্গ বঙ্গ জননী বাহিনীর হাওড়া সদরের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় দাশনগরের আলামোহন দাস ইন্ডোর স্টেডিয়ামে। […]
টোল ফ্রি’ কর্মসূচি হাওড়াতেও।
হাওড়া , ১২ ডিসেম্বর:- কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কৃষকেরা। শনিবার শ্রমিক সংগঠনগুলির ডাকা ‘টোল ফ্রি’ কর্মসূচি পালন হল সারা দেশে। এদিন সকালে হাওড়ায় বিদ্যাসাগর সেতুতে পালন হয় এই কর্মসূচি। সিটু এবং আইএনটিইউসি যৌথভাবে পালন করে এই কর্মসূচি। যেহেতু শিল্পপতিদের হাতে টোলগুলি দিয়ে দেওয়া হচ্ছে সেই কারণে শনিবার সকালে কৃষক সংগঠনগুলি ‘টোল ফ্রি’ আন্দোলনে […]
কৃষি আইন বাতিলের দাবিতে ডানকুনিতে শিখ সম্প্রদায়ের মানুষদের আন্দোলন
হুগলি ,১২ ডিসেম্বর:- কৃষি আইন বাতিলের দাবিতে হুগলি জেলার ডানকুনিতে পথে নামলো শিখ সম্প্রদায়ের মানুষরা।শনিবার ডানকুনি টোল প্লাজার সামনে জমায়েত করে শিখ সম্প্রদায়ের মানুষরা। এদিন টোল দিয়ে যত গাড়ি চলাচল করে তাদের টোল ফ্রী করে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের আনা কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানায় শিখ সম্প্রদায়ের মানুষরা। কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল দেশের রাজনৈতিক […]

