সুদীপ দাস , ১৩ ডিসেম্বর:- টহলরত পুলিশের তৎপরতায় এটিএম লুটে বাঁধা। তবে পুলিশের নজর এড়িয়ে চম্পট দিলো দুষ্কৃতিরা। শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত শরৎসরনী এলাকায়। এদিন রাতে প্রতিদিনকার মত রাস্তায় টহল দিচ্ছিলো পুলিশ। কানাড়া ব্যাঙ্কের শরৎসরনী শাখার নীচে অবস্থিত এটিএমে সেসময় লুটের চেষ্টা চালাচ্ছিলো জনা তিনেক দুষ্কৃতি। পুলিশের সন্দেহ হওয়ায় তড়িঘড়ি সেই এটিএমের দিকে এগোতেই সতর্কিত দুঃষ্কৃতিরা সেখান থেকে চম্পট দেয়। এরপরই পুলিশ ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওই এটিএমের সাটার নামিয়ে তালা মেরে দেয়। আজ রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে হাজির হয়। উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশও। ব্যাঙ্ক আধিকারিকদের সাথে কথা বলে ঘটনার তদন্ত শুরু করে চুঁচুড়া থানার পুলিশ।
Related Articles
পৌষ মেলার মাঠের নির্মীয়মান পাঁচিল গুঁড়িয়ে দিলেন স্থানীয়রা।
বীরভূম , ১৭ আগস্ট:- বিশ্বভারতীর ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় লেখা হলো সোমবার সকালে বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর হিটলারি শাসনের প্রতিবাদে রাস্তায় নামলেন কয়েক হাজার মানুষ ক্ষিপ্ত জনতা ভেঙে গুঁড়িয়ে দিল বিশ্বভারতীর গেট । ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ঘোষণা করেন পৌষ মেলার মাঠ উঁচু প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হবে । এই […]
কানাইপুরে তৃণমূল নেতা খুনে হত্যাকারীদের শাস্তির দাবিতে মৌন মিছিল।
হুগলি, ৩ আগস্ট:- তৃনমূল নেতার হত্যাকারীদের শাস্তির দাবীতে কালো ব্যাজ পরে মৌন মিছিল কানাইপুরে। হাঁটলেন পরিবহন মন্ত্রী, পুর প্রধান, পঞ্চায়েত প্রধান সহ এলাকার সাধারন বহু মানুষ এবং ব্যবসায়ীরা। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল সদস্য ছিলেন পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না। গত ৩০ জুলাই সন্ধায় তাকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়। ঘটনার তদন্তে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। […]
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে গেলো মৎস্যজীবী।
বসিরহাট, ৪ সেপ্টেম্বর: বসিরহাট মহকুমার হেমনগর কোস্টাল থানা কুমিরমারি গ্রামের ঘটনা । আজ শুক্রবার ভোরবেলা বছর পঁয়ত্রিশের মনিরুল গাজী, বাড়ি হিঙ্গলগঞ্জ পার ঘুমটি গ্রামে। পেশায় গোটা পরিবার মৎস্যজীবী। আজ ভোররাতে কাঁকড়া ধরতে রায়মঙ্গল নদী দিয়ে কুমিরমারি জঙ্গলে ঢোকে, জঙ্গলের কাঁকড়া ধরতে। সেখানেই একটি বাঘ ওত পেতে বসেছিল শিকার ধরার জন্য। সেই সময় মৎস্যজীবী মনিরুলকে ঘাড়ে […]







