শিলিগুড়ি, ১৩ ডিসেম্বর:- কার্শিয়াংএ পর এদিন শিলিগুড়ির অদূরে সুকনায় জনসভা করল বিনয় তামাং ও অনিত থাপা। কার্শিয়াং এ রোশন গিরীর জনসভার পরেই জনসভার ডাক দেয় অনিত থাপা। এবং সেদিনই জানানো হয় শিলিগুড়িতে জনসভার ডাক দিচ্ছে বিনয় শিবির। এরপর এদিন সুকনাতে বিনয়-অনিত জনসভা করলেন। তবে এদিনের জনসভা বিনয়পন্থি কর্মী সমর্থক ছিল দেখার মতো। এবং জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনয় তামাং বলেন যে গোটা উত্তরবঙ্গে শান্তি ও প্রশান্তি আছে এখানে রাজনৈতিক সংস্কৃতি আছে। তাই আমরা এখানে এটাই বজাই রাখতে চাই। এর পাশাপাশি তিনি আরও বলেন যে এখানকার মানুষের সাথে বিচার হয়নি তাদের বিচার হওয়া দরকার। এবং বিমল গুরুং প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সাফ বলেন যে বিমল গুরুং ও রোশন গিরি আমার সিলেবাসের বাইরে।
Related Articles
অধীর এরাজ্যের সভাপতি হওয়ার পর থেকেই কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এরাজ্যে – কল্যাণ বন্দোপাধ্যায়।
হুগলি , ৮ অক্টোবর:- এটা তো সত্যি কথাই কংগ্রেস উঠে যাচ্ছে, যবে থেকে অধীর এরাজ্যের কংগ্রেস সভাপতি হয়েছে তখন থেকে কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বাংলায়। আমরা কি করবো তাহলে অধীরকে কোলে নিয়ে ঘুরে বেড়াবো। কংগ্রেস নিজের দোষে আজ মানুষের সমর্থন হারিয়েছে। রিষড়ায় বস্ত্রদান কর্মসূচিতে এসে অধীর চৌধুরীকে একহাত নিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। অন্যদিকে তাকে […]
উত্তরে অশনি সংকেত , ১৫ কিমি পথে পা-ই ভরসা , চুঁচুড়ায় মেয়ের পানে চেয়ে বাবা !
সুদীপ দাস, ২২ অক্টোবর:- দূর্গা পূজার দশমীর দিন নৈনিতাল ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় চুঁচুড়ার উত্তর গোরস্থান উত্তরায়নের বাসিন্দা দীপান্বিতা বন্দ্যোপাধ্যায়, তাঁর মা অসীমা বন্দ্যোপাধ্যায়, স্বামী সুমন চক্রবর্তী এবং শাশুড়ি টুলটুল চক্রবর্তী সহ আরো তিনজন । যদিও নৈনিতাল পৌঁছতে পারলেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৌশানি যাওয়ার পথেই আটকে যায় তারা। মাঝরাস্তায় বিপর্যয়ের কারণে দীপান্বিতা তার বাবা […]
উত্তরপাড়ায় তৃনমূলের কোন্দলে ছেঁড়া হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যানার পোস্টার!
হুগলি, ২০ এপ্রিল:- কল্যান বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার ব্যানারে ব্লেড চালানোর অভিযোগ উত্তরপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডের মাখলার বিভিন্ন জায়গায় কল্যান বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়া ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। মমতা অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ভোটের প্রচার করা হয়েছিল।সেই ছবির উপরে কেউ ব্লেড চালিয়ে দেয়। ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভানেত্রী রুবি চক্রবর্তী বলেন, আমাদের […]











