কোচবিহার , ১৬ ডিসেম্বর:- ২১-এর নির্বাচনকে সামনে রেখে গত পরশু উত্তরবঙ্গ সফরে আসলেও গতকাল কোচবিহারের মাটিতে পা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রথমে কোচবিহার বিমান বন্দরে নেমে সেখানে বিধায়কদের সাথে একটি কর্মী বৈঠক করে নবনির্মিত এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং তারপরই শিবযজ্ঞ মন্দিরে পূজা করে মদন মোহন মন্দিরে গিয়েছিলেন তিনি। এরপরই […]
এই মুহূর্তে
ভারত চীন সীমান্ত মধ্যে উত্তাপ কিছুটা কমার ইঙ্গিত মিলেছে।
কলকাতা , ১৬ ডিসেম্বর:- ভারত চীন সীমান্ত মধ্যে উত্তাপ কিছুটা কমার ইঙ্গিত মিলেছে। দেশের পূর্বাঞ্চলীয় সীমান্তে সেনা সমাবেশ কিছুটা কমিয়েছে চীন। কিন্তু কোনরকম গাছাড়া মনোভাব দেখাতে রাজি নয় ভারতীয় সেনা। প্রবল শীতেও চীন সীমান্তে সেনা তৎপর রয়েছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় সেনা অধিকর্তা লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। বুধবার কলকাতার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের […]
গঙ্গায় ঝাঁপ, তরুণীকে উদ্ধার করলেন নৌকার মাঝি।
হাওড়া ,১৬ ডিসেম্বর:- বুধবার সকালে হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী। এক মাঝির তৎপরতায় উদ্ধার করা হয় তাঁকে। জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, হুগলির গরলগাছা চন্ডীতলার বাসিন্দা ওই তরুণী পারিবারিক অশান্তির জেরে এদিন গঙ্গায় ঝাঁপ দেন। বুধবার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বালি ব্রিজে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন হুগলি […]
কৃষক সভার রাজভবন চলো কর্মসূচি।
হাওড়া ,১৬ ডিসেম্বর:- কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে সারা ভারত কৃষক সভার ডাকে আজ দুপুরে রাজভবন চলো কর্মসূচি নেওয়া হয়েছে। হাওড়া স্টেশন রেল মিউজিয়াম ক্যাম্প থেকে মিছিল শুরু হবে। ইতিমধ্যেই হাওড়ায় বিভিন্ন দূরবর্তী জেলা থেকে কৃষক সভার কর্মীরা এসে উপস্থিত হয়েছেন। প্রচুর জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে।মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলা থেকে বাম কর্মী […]
তৃণমূল দলের অস্বস্তি বাড়িয়ে দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন ডানকুনি পুরসভার উপ পৌরপ্রশাসক
হুগলি ,১৬ ডিসেম্বর:- আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল দলের অস্বস্তি ক্রমাগত বেড়েই চলেছে। এবার সরাসরি তৃণমূল দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ডানকুনি পুরসভার উপপুরপ্রশাসক তথা ডানকুনি তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা দেবাশীষ মুখার্জী। এদিন তিনি সরাসরি জানান তৃণমূল দল যে সংগ্রাম আর নীতি আদর্শ নিয়ে ক্ষমতায় এসেছিল সেটা আর তৃণমূল দলে নেই। সেই কারণেই দলের বহু […]
বালিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু।
হাওড়া ,১৬ ডিসেম্বর:- বিপজ্জনকভাবে লাইন পেরতে গিয়ে হাওড়াগামী ডাউন লোকাল ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক যুবক। আজ সকালে বালি স্টেশনে ঘটনাটি ঘটে। মৃতের পরিচয় জানা যায়নি। বছর আনুমানিক ৩৫। এদিন সকাল ১০টা নাগাদ বালি স্টেশনের ১ ও ২ নম্বর প্লাটফর্মের মাঝখানে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে আসে রেল পুলিশ। জিআরপি ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে।
ভূস্বর্গে ধস নামাতে মহমেডানের অস্ত্র কী ? জানতে ক্লিক করুন
প্রসেনজিৎ মাহাতো,১৫ ডিসেম্বর:- ২০১৪ পর আবার ২০২০…আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি মহমেডানের সামনে। দুরন্ত ছন্দে আছে সাদা কালো শিবির। টানা ৭ ম্যাচে অপরাজিত। বুধবার আইএফএ শিল্ডের সেমিফাইনালে নামছে মহমেডান। যুবভারতীতে হেভিয়ার দলের সামনে রিয়াল কাশ্মীর। কঠিন লড়াইয়ের আগে আগে সাদা-কালো-কে তাতাচ্ছে সাম্প্রতিক ফর্ম। যার মধ্যে ৬টাতে জিতেছেন ফিলিপ আজারা। ২০০৭-০৮ সালে সাবির আলির কোচিংয়ে শেষবার […]
মমতার সফরের মধ্যেই বদল শিলিগুড়ির পুলিশ কমিশনার।
কলকাতা , ১৫ ডিসেম্বর:- একাধিক কর্মসূচি নিয়ে এখন উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের মধ্যেই শিলিগুড়ির পুলিশ কমিশনার বদল করা হল। ত্রিপুরারি অর্থবের পরিবর্তে নতুন কমিশনার হলেন দেবেন্দ্র প্রতাপ সিংহ। তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন। সম্প্রতি বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। একজন বিজেপি কর্মীর মৃত্যুর খবর ঘিরে পুলিশের […]
পাঁচ ম্যাচ পরও জয় অধরা ইস্টবেঙ্গলের।
প্রসেনজিৎ মাহাতো ,১৫ ডিসেম্বর:- জঘন্য ডিফেন্স। পাঁচ ম্যাচ পরও জয় অধরা ইস্টবেঙ্গলের। মঙ্গলবার হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ লিভারপুল কিংবদন্তি রবি ফাউলারের দল। ২৬ মিনিটে স্টেইনম্যানের পাস থেকে মাটি ঘেঁষা শটে ফিনিশ মাঘোমার। বিপক্ষ কিপার সুব্রত পাল ক্ষমা অযোগ্য ভুল করেন। প্রথমার্ধ ১–০ শেষ করে ড্রেসিংরুমে ফেরে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে কিংবদন্তির দলের রক্ষণ তাসের ঘরের […]

