প্রসেনজিৎ মাহাতো ,১৫ ডিসেম্বর:- জঘন্য ডিফেন্স। পাঁচ ম্যাচ পরও জয় অধরা ইস্টবেঙ্গলের। মঙ্গলবার হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ লিভারপুল কিংবদন্তি রবি ফাউলারের দল। ২৬ মিনিটে স্টেইনম্যানের পাস থেকে মাটি ঘেঁষা শটে ফিনিশ মাঘোমার। বিপক্ষ কিপার সুব্রত পাল ক্ষমা অযোগ্য ভুল করেন। প্রথমার্ধ ১–০ শেষ করে ড্রেসিংরুমে ফেরে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে কিংবদন্তির দলের রক্ষণ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১২ িমনিটের কালবৈশাখীতে ৩–১ করে নেয় হায়দরাবাদ। জোড়া গোল আরিদানে সান্তানার। ম্যাচের সেরাও হন তিনি। প্রথমার্ধে পেনাল্টি মিসে শাপমোচন করেন জোড়া গোলে। দ্বিতীয়ার্ধে মাঠে আসেন লিস্টন কোলাসো। তঁার দুরন্ত গতিতে কঁাপতে থাকে ইস্টবেঙ্গল। গোল না করলেও গোলের রাস্তা তৈরি করে দিচ্ছিলেন। ৫৮ মিনিটে হোলিচরণ নার্জারি ৩–১ করে দেন। ৮২ মিনিটে মাঘোমা ব্যবধান কমান। দেবজিৎ, পোস্ট না থাকলেও ইস্টবেঙ্গলসের লজ্জা আরও বাড়ত। ৫ ম্যাচ বাদে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার নীচে ইস্টবেঙ্গল।
Related Articles
পুলিশের হাত থেকে পালানো আসামী ফের পুলিশের জালে।
হুগলি , ১৯ সেপ্টেম্বর:- হুগলির চন্ডীতলা থানার বড় সাফল্য। মেডিক্যাল করতে যাওয়ার সময় চন্ডীতলা হাসপাতাল থেকে পুলিশের কর্মীদের কাছ থেকে পলাতক শেখ ইসরাইল। আজ হুগলির চন্ডীতলা থানার ওসি সুদীপ্ত সাধুখাঁ ও অনিল রাজের নেতৃত্বে একটি পুলিশের দল হুগলি ও হাওড়ার মাঝে মামুদপুর বাজার এলাকা থেকে তাকে বিশেষ সূত্রে খবর পেয়ে আটক করে। এরপর তাকে থানায় […]
জামশেদপুরের বিরুদ্ধে কী বদল করবেন ইস্টবেঙ্গল কোচ ?
প্রসেনজিৎ মাহাতো, ৯ ডিসেম্বর:- বৃহস্পতিবার তিলক ময়দানে জামশেদপুরের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া লিভারপুল কিংবদন্তি ফাউলার। সেইসঙ্গে প্রথম একাদশেও কয়েকটা বদল হবে। জেজে শুরু করবেন প্রথম একাদশে। বিপক্ষের অস্ত্র ভালস্কিসকে ভোঁতা করতে অ্যাটাকিং ফুটবলের পরিকল্পনা লাল–হলুদের। জয়ের ব্যপারে আশাবাদী ফাউলার বলেন, ‘আমাদের প্রথম গোল করতে হবে। গোল হজম করে গেলে লড়াইয়ে ফেরা কঠিন। কিন্তু প্রথমে গোল […]
হাওড়া জুটমিলের অচলাবস্থা কাটাতে দ্বিপাক্ষিক বৈঠক প্রয়োজন , হাওড়ায় এসে জানালেন শ্রমমন্ত্রী।
হাওড়া, ২৩ মে:- হাওড়া জুটমিলের বর্তমান অচলাবস্থা কাটাতে মালিকপক্ষ এবং সিইএসসি কর্তৃপক্ষকে বসিয়ে আলোচনা চান তাঁরা। সোমবার হাওড়ায় একথা জানান রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) বেচারাম মান্না। হাওড়া জুটমিলের অচলাবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন বেচারাম মান্না বলেন, “এই অচলাবস্থা কাটাতে এবং সমস্যা সমাধানের জন্য আমরা মিল মালিককে এবং সিইএসসি কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে কথা […]









